জাতীয়

সোমবার থেকে ৩ দিনের সাধারণ ছুটি

সোমবার থেকে ৩ দিনের সাধারণ ছুটি

দেশের চলমান পরিস্থিতিতে আগামীকাল সোমবার (৫ আগস্ট) থেকে বুধবার পর্যন্ত (৭ আগস্ট) ৩ দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। রবিবার (৪ আগস্ট) এক নির্বাহী আদেশে এই ছুটি ঘোষণা করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আরও বিস্তারিত!
অনির্দিষ্টকালের জন্য কারফিউ

অনির্দিষ্টকালের জন্য কারফিউ

আজ রবিবার (৪ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগরসহ সব বিভাগীয় সদর, সিটি করপোরেশন,  পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরে সান্ধ্য আইন বলবৎ করা হলো। কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকাসহ সারা দেশে সংঘর্ষ ছড়িয়ে পড়লে গত ১৯ জুলাই দিবাগত রাতে সারা দেশে সেনাবাহিনী মোতায়েন ও কারফিউ জারি করে সরকার। প্রথম দিকে দিনে দু-তিন ঘণ্টা করে কারফিউ শিথিল করা হলেও পরে ধীরে ধীরে তা বাড়ানো হয়। শনিবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের জানান, রাজধানী ঢাকা, নরসিংদী, গাজীপুর ও নারায়ণগঞ্জে রবিবার সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। আর অন্যান্য জেলার ক্ষেত্রে জেলা…
আরও বিস্তারিত!
ডিবি থেকে সরিয়ে দেওয়া হলো হারুনকে

ডিবি থেকে সরিয়ে দেওয়া হলো হারুনকে

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদকে বদলি করা হয়েছে। বুধবার (৩১ জুলাই) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে জানানো হয়, ডিবির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদকে বদলি করা হয়েছে। তিনি ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) হিসেবে নিয়োগ পেয়েছেন। বিস্তারিত আসছে....
আরও বিস্তারিত!
কোটা আন্দোলনে নিহতদের স্মরণে আজ রাষ্ট্রীয় শোক

কোটা আন্দোলনে নিহতদের স্মরণে আজ রাষ্ট্রীয় শোক

কোটা আন্দোলনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ অন্যান্য নিহতদের স্মরণে আজ (৩০ জুলাই) এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। সোমবার (২৯ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘কোটাবিরোধী আন্দোলন নিয়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সেখানে (মন্ত্রিসভা বৈঠক) স্বরাষ্ট্রমন্ত্রীর তরফ থেকে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়েছিল। অনান্য মন্ত্রীরাও তাদের তরফ থেকে বিস্তারিত তথ্য উপস্থাপন করেছেন। সেখানে সেসব তথ্য পর্যালোচনা করে মন্ত্রিসভা দুটি সিদ্ধান্ত গ্রহণ করেছে। একটি হলো এই আন্দোলনের ঘটনায় যারা নিহত হয়েছেন, তাদের জন্য একটি…
আরও বিস্তারিত!
শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার মতো পরিস্থিতি নেই: শিক্ষামন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার মতো পরিস্থিতি নেই: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, এই মুহূর্তে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার মতো পরিস্থিতি নেই। সোমবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৪টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক বৈঠকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আজও কিছু শিক্ষার্থী রাস্তায় নেমেছে, এমন পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে কি না, জানতে চাইলে মন্ত্রী বলেন, এ বিষয়ে যারা দায়িত্বপ্রাপ্ত, তাদের সঙ্গে আলোচনা করতে হবে। এই মুহূর্তে সেই পরিস্থিতি তো নেই। আর আপনারা যেমনটি বলছেন কয়েকজন নেমেছে, কয়জন নেমেছে সে বা কী হয়েছে, সে ব্যাপারে এই মুহূর্তে আমাদের কাছে তথ্য নেই। তথ্য পেলে আমরা জানাতে পারবো। এ সময় মন্ত্রিসভার আলোচনার বিষয়ে মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, আমি…
আরও বিস্তারিত!
প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে ঢাকায় আবু সাঈদের পরিবার

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে ঢাকায় আবু সাঈদের পরিবার

কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে ঢাকায় এসেছেন। আবু সাঈদের মা-বাবা ও ভাই শনিবার সকালে রংপুরের পীরগঞ্জ থেকে একটি মাইক্রোবাসে ঢাকার উদ্দেশে রওনা হন। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান। তিনি সাংবাদিকদের বলেন, ‘আবু সাঈদের পরিবার আগ্রহ প্রকাশ করলে প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের দেখা করার সার্বিক ব্যবস্থা করা হয়েছে। আবু সাঈদ হত্যার বিচার, পরিবারের দায়দায়িত্বসহ নানা বিষয়ে কথা বলতে রবিবার প্রধানমন্ত্রীর সঙ্গে তারা দেখা করবেন বলে জানা গেছে। ১৬ জুলাই দুপুরে কোটা সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মিছিলে অংশ নেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের…
আরও বিস্তারিত!
বিটিভির ধ্বংসযজ্ঞ দেখে কাঁদলেন প্রধানমন্ত্রী

বিটিভির ধ্বংসযজ্ঞ দেখে কাঁদলেন প্রধানমন্ত্রী

কোটা সংস্কার আন্দোলনের মধ্যে দুর্বৃত্তের হামলায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সেখানকার তাণ্ডব দেখে কাঁদেন সরকারপ্রধান। শুক্রবার (২৬ জুলাই) সকালে বিটিভি ভবনে গিয়ে ক্ষতিগ্রস্ত সমস্ত বিভাগ পরিদর্শন করেন তিনি। বিটিভি ভবনে ব্যাপক ধ্বংসযজ্ঞ দেখে হতাশ ও অসন্তুষ্ট দেখা গেছে সরকারপ্রধানকে। ধ্বংসযজ্ঞ দেখে বিটিভি কর্মকর্তারা তাদের চোখের পানি ধরে রাখার চেষ্টা করার সময় বাতাস ভারী হয়ে উঠলে প্রধানমন্ত্রীকেও অশ্রুসিক্ত দেখা গেছে। এ সময় বিটিভি’র মহাপরিচালক ড. মো. জাহাঙ্গীর আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বিটিভি ভবনে ভয়াবহ তাণ্ডবের সংক্ষিপ্ত বর্ণনা দেন। অনুষ্ঠানে বিটিভি সদর দফতর ও ভবনে ভাঙচুরের একটি ভিডিও চিত্রও প্রধানমন্ত্রীকে দেখানো হয়। প্রধানমন্ত্রী বিটিভি’র ক্রন্দনরত…
আরও বিস্তারিত!
মোবাইল ইন্টারনেট চালু রবি বা সোমবার

মোবাইল ইন্টারনেট চালু রবি বা সোমবার

আগামী রবি বা সোমবার মোবাইল ইন্টারনেট সেবা চালু করে দেওয়া হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বুধবার (২৪ জুলাই) বিকেল ৪টায় আগারগাঁওয়ের বিটিআরসি ভবনের প্রধান সম্মেলন কক্ষে তিনি এ কথা জানান। ইন্টারনেট সেবা সম্পর্কিত সার্বিক বিষয়াবলী নিয়ে প্রতিমন্ত্রী বলেন, আজকে রাত থেকে ব্রডব্যান্ড কানেকটিভিটি বাড়ানো হবে। সারাদেশের বাসা-বাড়িতে আজকে রাত থেকে পরীক্ষামূলকভাবে সারাদেশে ব্রডব্যান্ড চালু হবে। যা আগামীকাল পর্যন্ত আমরা পর্যবেক্ষণ করব। তিনি বলেন, আগামী রবি বা সোমবার সারাদেশে মোবাইল ইন্টারনেট সেবা চালু হতে পারে। সম্প্রতি আমরা দৈনিক ৭০-৮০ কোটি টাকার ক্ষতির মুখোমুখি হয়েছি। এ ছাড়া ফেসবুক ও ইউটিউব কোনভাবেই বাংলাদেশের আইন মানছে না। এমনকি…
আরও বিস্তারিত!
কোটা নিয়ে আপিল শুনানি রবিবার

কোটা নিয়ে আপিল শুনানি রবিবার

প্রথম ও দ্বিতীয় শ্রেনির সরকারি চাকরিতে কোটা বহাল রেখে হাইকোর্টের দেওয়া রায় বাতিল চেয়ে রাষ্ট্রপক্ষ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই শিক্ষার্থীর লিভটু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) শুনানির জন্য কার্যতালিকায় তোলা হয়েছে।  আগামী রবিবার আপিল বিভাগের কার্যতালিকার ৩ নম্বর ক্রমিকে রাখা হয়েছে লিভটু আপালটি। বৃহস্পতিবার সন্ধ্যায় বিচারপতি এম ইনায়েতুর রহিমের বিশেষ চেম্বার জজ আদালত শুনানির জন্য এদিন ধার্য করেন। এর আগে আজ দুপুরে আইনমন্ত্রী বলেছিলেন, কোটা সংস্কারের মামলার শুনানি এগিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে। কোটা নিয়ে আপিল বিভাগে ৭ আগস্টের শুনানির দিন নির্ধারিত ছিল।এদিকে বিকেলে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেছেন, ‘কোটা বাতিল চেয়ে লিভ টু আপিল দ্রুত শুনানি করতে…
আরও বিস্তারিত!
রামপুরায় পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষে নিহত ১, আহত শতাধিক

রামপুরায় পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষে নিহত ১, আহত শতাধিক

বাড্ডা-রামপুরা এলাকায় পুলিশ ও বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন শতাধিক। নিহতের নাম দুলাল মাতবর। তিনি পেশায় ড্রাইভার। সংঘাতের সময় তিনি একটি হাইএস গাড়ি চালিয়ে ওই এলাকা পার হচ্ছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে আশঙ্কাজনক অবস্থায় তাকে ফরাজি হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের ডেপুটি জেনারেল ম্যানেজার রুবেল হোসেন গণমাধ্যমকে নিহতের পরিচয় ও অন্যান্য তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নিহতের বুকে একটি গোল ক্ষত চিহ্ন রয়েছে। তবে এটি বুলেটের ক্ষত কিনা তা এখনও নিশ্চিত নয়। তিনি আরও বলেন, আহত হয়ে হাসপাতালে প্রায় ১০০ জন শিক্ষার্থী চিকিৎসা নিতে এসেছেন।
আরও বিস্তারিত!
bn_BD