জাতীয়

জামিন পেলেন সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

জামিন পেলেন সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

সাবেক পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের (শান্তিগঞ্জ ও জগন্নাথপুর) সাবেক সংসদ সদস্য এম এ মান্নান জামিন পেয়েছেন। সুনামগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন বুধবার (৯ অক্টোবর) দুপুরে শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার পক্ষে আদালতে শুনানিতে অংশ নেওয়া জ্যেষ্ঠ আইনজীবী আবদুল হামিদ। এর আগে বেলা ১১টার দিকে একই আদালতে এম এ মান্নানের জামিন শুনানির সময় আইনজীবীদের দুই পক্ষের মধ্যে হট্টগোল হয়। এর একপর্যায়ে বিচারক এজলাস থেকে নেমে যান। পরে দুপুর আবার জামিন শুনানি শুরু হয়। শুনানি শেষে বেলা আড়াইটার দিকে বিচারক তাঁর জামিন মঞ্জুর করেন। গত ১৯ সেপ্টেম্বর রাতে শান্তিগঞ্জ উপজেলার নিজ বাড়ি থেকে…
আরও বিস্তারিত!
বায়ুদূষণে ৩ নম্বরে ঢাকা, বায়ুর মান ‘অস্বাস্থ্যকর’

বায়ুদূষণে ৩ নম্বরে ঢাকা, বায়ুর মান ‘অস্বাস্থ্যকর’

বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আজ বুধবার ১৬৬ স্কোর নিয়ে ৩ নম্বরে অবস্থান করছে ঢাকা। সকাল ৮টা ৪৫ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার এ অবস্থান দেখা গেছে। এই স্কোর বাতাসের মানকে ‘অস্বাস্থ্যকর’ বলে নির্দেশ করে। এদিকে, বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ ২১৫ স্কোর নিয়ে শীর্ষে অবস্থান করছে ইরাকের বাগদাদ শহর। ১৮৮ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি এবং পাকিস্তানের লাহোর ১৬৩ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে আছে। ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা…
আরও বিস্তারিত!
সরকারি চাকরিতে ৫ লাখ পদ খালি, তবু হচ্ছে না পরীক্ষা

সরকারি চাকরিতে ৫ লাখ পদ খালি, তবু হচ্ছে না পরীক্ষা

দেশে বর্তমানে সরকারি চাকরিতে পাঁচ লাখ তিন হাজার ৩৩৩টি পদ খালি রয়েছে। বিপুল সংখ্যক পদ খালি থাকলেও হচ্ছে না চাকরি পরীক্ষা। দ্রুত এসব পদে নিয়োগ হলে বেকারত্ব কমতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। সেজন্য দ্রুত কমিশন গঠন করে এসব খালি পদে নিয়োগ প্রক্রিয়া শেষ করার পরামর্শ দিয়েছেন তারা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ বেসামরিক কর্মকর্তা ও কর্মচারীদের পরিসংখ্যান অনুযায়ী, সরকারি চাকরিতে ৫ লাখ ৩ হাজার ৩৩৩টি পদ খালি রয়েছে। বিপুল সংখ্যক শূন্যপদ থাকলেও চাকরির পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ ছাড়া আগে অনুষ্ঠিত হওয়া চাকরি পরীক্ষাও সম্পন্ন হচ্ছে না। এদিকে আওয়ামী লীগ সরকারের আমলে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। ফলে বেশ কয়েকটি…
আরও বিস্তারিত!
এই দেশ আমাদের সকলের: ড. মুহাম্মদ ইউনূস

এই দেশ আমাদের সকলের: ড. মুহাম্মদ ইউনূস

হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে দেওয়া বাণীতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করা হয়েছে। এই দেশ আমাদের সকলের। দেশের হিন্দু ধর্মাবলম্বী সকল নাগরিককে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‌‘দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি এখন সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করা হয়েছে। এই দেশ আমাদের সকলের। ধর্ম-বর্ণ নির্বিশেষে এ দেশ সকল মানুষের নিরাপদ আবাসভূমি। গত ৫ আগস্ট ছাত্র-শ্রমিক-জনতার অভূতপূর্ব অভ্যুত্থানের…
আরও বিস্তারিত!
শপথ নিলেন হাইকোর্টের ২৩ বিচারপতি

শপথ নিলেন হাইকোর্টের ২৩ বিচারপতি

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নতুন নিয়োগ পাওয়া ২৩ বিচারপতি শপথ নিয়েছেন। বুধবার (৯ অক্টোবর) সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্টার জেনারেল আজিজ আহমেদ। গতকাল (মঙ্গলবার)  রাষ্ট্রপতির আদেশক্রমে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ২৩ জনকে বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। পড়ে রাতেই আইন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। আইন সচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান-এর ৯৮ অনুচ্ছেদ-এ প্রদত্ত ক্ষমতাবলে নিম্নবর্ণিত (ক)-(ব) ক্রমিকে উল্লেখকৃত ২৩ জন ব্যক্তিকে শপথ গ্রহণের তারিখ থেকে অনধিক দুই বছরের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের অতিরিক্ত…
আরও বিস্তারিত!
দিল্লিতেই হাসিনা!

দিল্লিতেই হাসিনা!

ছাত্র-জনতাকে হত্যার পর গণ-অভূত্থানের মুখে ভারত পালিয়ে যায় স্বৈরাচার হাসিনা। গত কয়েকদিন বলা হচ্ছে ভারত ছেড়েছেন মুজিব কন্যা। যদিও খবরটি নিশ্চিত করতে পারেনি কেউ। তবে দিল্লিতে মোদির কাছে আশ্রয় নেওয়া সাবেক স্বৈরাচার শেখ হাসিনা এখনও ভারতেই অবস্থান করছেন বলে জানা যাচ্ছে। তিনি দিল্লি ছেড়ে মধ্যপ্রাচ্যের কোনও দেশে চলে গেছেন, এ জাতীয় সব খবরকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন ভারতের শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তারা। বিবিসি বাংলার প্রতিবেদন। বিবিসি বাংলা জানায়, ভারতের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একাধিক সূত্রের নিশ্চিত করেছে ‘শেখ হাসিনা দিল্লিতে গত সপ্তাহে যেভাবে ছিলেন, এই সপ্তাহেও ঠিক একইভাবে আছেন!’ তিনি দিল্লিতে ঠিক কোথায় অবস্থান করছেন তা ভারত আনুষ্ঠানিকভাবে কখনওই জানায়নি…
আরও বিস্তারিত!
ধর্ম উপদেষ্টাকে পবিত্র কাবা ঘরের গিলাফ উপহার

ধর্ম উপদেষ্টাকে পবিত্র কাবা ঘরের গিলাফ উপহার

অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন পবিত্র কাবার গিলাফ উপহার পেয়েছেন। সম্প্রতি জেদ্দার সচিবালয়ে এক অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা স্মারক প্রদান করেন সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. তাওফিক ফাউজান আল-রবিয়াহ। গত সোমবার (৭ অক্টোবর) ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এই তথ্য জানানো হয়। এর আগে গত ২৬ সেপ্টেম্বর বাংলাদেশের হজযাত্রীদের খরচ কমানোর পদক্ষেপের অংশ হিসেবে সৌদি আরব পৌঁছেন ধর্ম উপদেষ্টা ড. মাওলানা আ ফ ম খালিদ হোসেন। তাঁর প্রচেষ্টায় সৌদি আরব সমুদ্রপথে বাংলাদেশি হজযাত্রীদের গ্রহণ করতে সম্মত হয়েছে বলেও তাঁর ফেসবুক পেজে জানানো হয়েছে।…
আরও বিস্তারিত!
বৈষম্যবিরোধী চেতনায় সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রাখার আহ্বান

বৈষম্যবিরোধী চেতনায় সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রাখার আহ্বান

বৈষম্যবিরোধী চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আগামী বুধবার (৯ অক্টোবর) দুর্গাপূজা উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান। অধ্যাপক ইউনূস হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে দেশের হিন্দু ধর্মাবলম্বী সব নাগরিককে আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি এখন সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য। সাম্প্রদায়িক সম্প্রীতির কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমাদের সংবিধানে সব ধর্ম ও বর্ণের মানুষের…
আরও বিস্তারিত!
বঙ্গবন্ধুর জন্মদিন: বাতিল হচ্ছে ১৭ মার্চে সরকারি ছুটি

বঙ্গবন্ধুর জন্মদিন: বাতিল হচ্ছে ১৭ মার্চে সরকারি ছুটি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের ছুটি বাতিলের উদ্যোগ নিয়েছে সরকার। সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা যুগান্তরকে বলেন, প্রধান উপদেষ্টার কার্যালয় অর্থাৎ মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশে ১৭ মার্চের ছুটি বাতিলের সারসংক্ষেপ পাঠানো হচ্ছে। অর্থাৎ ১৭ মার্চ আর সরকারি ছুটি থাকছে না। বাংলাদেশে আন্তর্জাতিক বা বিশ্ব শিশু দিবস পালন হলেও জাতীয় শিশু দিবস ছিল না। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর রাষ্ট্রীয় ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসাবে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মদিন ১৭ মার্চকে জাতীয় শিশু দিবস ঘোষণা করে ওই সময়ের মন্ত্রিসভা। ১৯৯৭ সাল থেকেই দিবসটি পালন শুরু হয়। পরে এ দিনটিকে সাধারণ ছুটিও ঘোষণা করা হয়।
আরও বিস্তারিত!
ক্ষতিগ্রস্ত সংখ্যালঘুদের ক্ষতিপূরণ দেওয়া হবে : নাহিদ ইসলাম

ক্ষতিগ্রস্ত সংখ্যালঘুদের ক্ষতিপূরণ দেওয়া হবে : নাহিদ ইসলাম

গত ৫ আগস্টে বাংলাদেশে যেসব সংখ্যালঘু ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। মঙ্গলবার (৮ অক্টোবর) ঢাকায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিসকক্ষে ইউনেসকোর বাংলাদেশ প্রতিনিধি ড. সুসান ভাইজের নেতৃত্বে প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে উপদেষ্টা এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, ‘৫ আগস্টের পরে দেশের কয়েকটি জায়গায় সংখ্যালঘু অত্যাচারের ঘটনা ঘটলেও সেগুলোকে বেশ বড় করে বহির্বিশ্বের মিডিয়ায় প্রচার করা হচ্ছে। যে ঘটনাগুলো ঘটেছে সেখানে যারা জড়িত তাদের বিচারের আওতায় আনা হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত সংখ্যালঘুদের ক্ষতিপূরণ দেওয়া হবে।’বাংলাদেশের আন্দোলন এবং বর্তমান সরকার নিয়ে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায় অপপ্রচার চালানো হচ্ছে দাবি করে…
আরও বিস্তারিত!
bn_BD