জাতীয়

ডেঙ্গুতে আরো ৫ মৃত্যু, হাসপাতালে ৯৮১ জন

ডেঙ্গুতে আরো ৫ মৃত্যু, হাসপাতালে ৯৮১ জন

দেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৮১ জন রোগী। মঙ্গলবার (৮ অক্টোবর) দেশের ডেঙ্গু পরিস্থিতি এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন রোগীদের নিয়ে এ বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ হাজার ৭৮৯ জনে। মৃত্যু হয়েছে ১৯৩ জনের। গত এক দিনে ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৩৭৬ জন। এ ছাড়া ঢাকা বিভাগে ১৬৯ জন, চট্টগ্রামে ১৬০ জন, খুলনায় ৯৫ জন, বরিশালে বিভাগে ৯৩ জন, রাজশাহীতে ৪৭ জন, রংপুরে ৩০ জন, ময়মনসিংহে ১৭ জন এবং সিলেট…
আরও বিস্তারিত!
সাবেক এমপি মহিবুর রহমান মানিক গ্রেপ্তার

সাবেক এমপি মহিবুর রহমান মানিক গ্রেপ্তার

সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য মহিবুর রহমান মানিককে গ্রেপ্তার করেছে র‍্যাব। মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের জ্যেষ্ঠ সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এ তথ্য দেন। তিনি বলেন, সুনামগঞ্জ সদর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলা ও আক্রমণের মামলার আসামি সুনামগঞ্জ-৫ আসনের সাবেক এমপি মহিবুর রহমান মানিক। তার বিরুদ্ধে সুনামগঞ্জ সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী সময় মামলা রুজু হয়। তাকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 
আরও বিস্তারিত!
শেখ হাসিনার বর্তমান অবস্থান নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

শেখ হাসিনার বর্তমান অবস্থান নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

শেখ হাসিনার বর্তমান অবস্থান নিয়ে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, শেখ হাসিনার অবস্থান নিয়ে নিশ্চিত হতে পারেনি পররাষ্ট্র মন্ত্রণালয়। তিনি বলেন, আমরা দিল্লিতেও খোঁজ নিয়েছি, আমিরাতেও খোঁজ নিয়েছি; তবে কনফার্মেশন অফিশিয়ালি কেউ করতে পারেনি। আজ মঙ্গলবার (৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন উপদেষ্টা। ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের মন্ত্রী, এমপি এবং নেতাদের বিষয়ে তিনি বলেন, ভারতে পলাতকরা দেশে ফিরতে চাইলে ট্র্যাভেল পাস ইস্যু করা যেতে পারে। যদি আদালত ফিরিয়ে আনতে বলেন তখন সেই উদ্যোগ নেওয়া হবে। লেবানন থেকে প্রবাসীদের ফিরিয়ে আনা নিয়ে উপদেষ্টা বলেন, লেবানন থেকে যারা ফিরে আসতে চান, তাদের তালিকা করতে বলা…
আরও বিস্তারিত!
দুর্গাপূজার ছুটি বাড়ছে একদিন

দুর্গাপূজার ছুটি বাড়ছে একদিন

আসন্ন শারদীয় দুর্গাপূজার ছুটি একদিন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবারই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে রমনা কালী মন্দিরে দুর্গাপূজার আয়োজন ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। মাহফুজ সাংবাদিকদের বলেন, ‘পূজার ছুটি একদিন বাড়ানো হবে। বৃহস্পতিবারও পূজার ছুটি থাকবে। আজকেই প্রজ্ঞাপন দেওয়া হবে।’ সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ১৩ অক্টোবর, রোববার পূজার ছুটি। আর ১১ ও ১২ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। এ তালিকায় বৃহস্পতিবার যুক্ত হওয়া দুর্গাপূজায় মোট চারদিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। মাহফুজ বলেন, ‘দেশের মধ্যে দেশি বিদেশি চক্রান্ত চলছে সেটি…
আরও বিস্তারিত!
অন্তর্বর্তী সরকারের দুই মাস: প্রত্যাশা পূরণে আশাবাদী রাজনৈতিক নেতারা

অন্তর্বর্তী সরকারের দুই মাস: প্রত্যাশা পূরণে আশাবাদী রাজনৈতিক নেতারা

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্ব অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। সরকারের দুই মাস পার হয়েছে। এ সময়ে তাদের কর্মকাণ্ডে ধীরগতি দেখলেও জনগণের প্রত্যাশা পূরণে আশাবাদী বিএনপিসহ রাজনৈতিক দলগুলো। শীর্ষ নেতাদের অভিমত- সরকারের প্রতি মানুষের যে রকমের প্রত্যাশা তৈরি হয়েছে, দুই মাসে পুরোটার প্রতিফলন দেখা যায়নি। তবে আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না। সরকারের প্রধান কাজ ছিল ১৬ বছরের আবর্জনা পরিষ্কার করা, ঘরকে কিছুটা বাসযোগ্য করা-এ ব্যাপারে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। সামষ্টিক অর্থনীতির ক্ষেত্রে সরকারের কিছু গুরুত্বপূর্ণ সাফল্য থাকলেও এখনো প্রশাসনে অস্থিরতা আছে, দ্রুতগতিতে এর সমাধান করা জরুরি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় পুনর্গঠন করে…
আরও বিস্তারিত!
বাসযোগ্য ঢাকা গড়তে দরকার সুনির্দিষ্ট পরিকল্পনা: পরিবেশ উপদেষ্টা

বাসযোগ্য ঢাকা গড়তে দরকার সুনির্দিষ্ট পরিকল্পনা: পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ঢাকাকে বাসযোগ্য করতে নির্দিষ্ট কর্মপরিকল্পনা দরকার। ঢাকার জন্য একটি নগর দর্শন তৈরি করা জরুরি। শুধু মেগা প্রজেক্ট করলেই হবে না, সবুজায়ন বাড়াতে হবে। উন্মুক্ত জায়গা, বসার স্থান এবং তরুণদের খেলাধুলার সুযোগ থাকতে হবে। সোমবার (৭ অক্টোবর) রাজধানীর রাজউক অডিটোরিয়ামে বিশ্ব বসতি দিবস ২০২৪ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসাবে তিনি এ কথা বলেন। বিশ্ব বসতি দিবসের এবারের প্রতিপাদ্য ছিল, ‘তরুণদের সম্পৃক্ত করি, উন্নত নগর গড়ি।’ রিজওয়ানা হাসান আরও বলেন, ঢাকাকে সব মানুষের জন্য করতে হবে। উন্নত ও পরিবেশবান্ধব নগর গড়তে তরুণদের সম্পৃক্ত করা দরকার। তাদের সৃজনশীলতা নগরকে…
আরও বিস্তারিত!
৯ সদস্যের সংবিধান সংস্কার কমিশন, যারা আছেন

৯ সদস্যের সংবিধান সংস্কার কমিশন, যারা আছেন

সংবিধান পর্যালোচনা ও মূল্যায়নের জন্য সংবিধান সংস্কার কমিশন গঠন করেছে সরকার। রাষ্ট্রবিজ্ঞানী ও লেখক অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বে ৯ সদস্যের এ কমিশন ৯০ দিনের মধ্যে সংবিধান সংস্কারের সুপারিশের বিষয়ে প্রতিবেদন তৈরি করে সরকারের কাছে হস্তান্তর করবে। আজ সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে। কমিশনের অন্যান্য সদস্যরা হলেন-ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক অধ্যাপক সুমাইয়া খায়ের, ব্যারিস্টার ইমরান সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক অধ্যাপক মুহাম্মদ ইকরামুল হক, সুপ্রিম কোর্টের আইনজীবী ড. শরীফ ভূঁইয়া, ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজী, লেখক ফিরোজ আহমেদ, লেখক ও মানবাধিকার কর্মী মো. মুস্তাইন বিল্লাহ এবং শিক্ষার্থী প্রতিনিধি মো. মাহফুজ আলম। প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রতিনিধিত্বশীল ও…
আরও বিস্তারিত!
বিশ্বের প্রভাবশালী মুসলিমের তালিকায় ড. মুহাম্মদ ইউনূস

বিশ্বের প্রভাবশালী মুসলিমের তালিকায় ড. মুহাম্মদ ইউনূস

২০২৫ সালের বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকা প্রকাশ করেছে আম্মানের দ্যা রয়েল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার। তালিকায় ৫০ নম্বরে স্থান পেয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নাম। প্রতি বছর বিশ্বব্যাপী মুসলিমদের প্রভাব ও অবদান পর্যালোচনা করে প্রকাশিত হয় ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’, যা ১৬ বছর আগে থেকে প্রকাশ করা হচ্ছে। প্রকাশিত এই তালিকায় পাঁচটি ক্যাটাগরিতে প্রভাবশালী মুসলিমদের নির্বাচন করা হয়। এই ক্যাটাগরিগুলো হলো: ধর্মীয়, রাজনৈতিক, বিজ্ঞান ও প্রযুক্তি, শিল্প ও সংস্কৃতি এবং ক্রীড়া ও বিনোদন। প্রতিটি ক্যাটাগরিতে সেসব মুসলিম ব্যক্তিত্বকে অন্তর্ভুক্ত করা হয়, যারা তাদের নিজ…
আরও বিস্তারিত!
প্রথম মাসের বেতন ত্রাণ তহবিলে দিলেন আসিফ মাহমুদ

প্রথম মাসের বেতন ত্রাণ তহবিলে দিলেন আসিফ মাহমুদ

পূর্ব ঘোষণা অনুযায়ী প্রথম মাসের বেতনের পুরো টাকাই ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দিয়েছেন বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। রোববার (৬ অক্টোবর) রাত পৌনে ১২টায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি নিজেই এ কথা জানান। ফেসবুকে তিনি লিখেছেন, আজ প্রথম মাসের বেতন পাওয়ার পর প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দিয়েছি। ফেনী অঞ্চলে বন্যা মোকাবিলায় দেশের সবাই যেভাবে রেসপন্স করেছে তা অভূতপূর্ব। বর্তমানে শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহের বন্যা মোকাবিলায় কাজ চলমান আছে উল্লেখ করে তরুণ এই উপদেষ্টা লিখেছেন, দেশের অর্থনৈতিক এই ভঙ্গুর অবস্থায় এমন উপর্যুপরি বন্যা আমাদের জন্য একটা কঠিন পরীক্ষা। দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে সকল দুর্যোগ,…
আরও বিস্তারিত!
মানুষের মৌলিক অধিকার নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর : প্রধান উপদেষ্টা

মানুষের মৌলিক অধিকার নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বর্তমান সরকার মানুষের বাসস্থানসহ সব মৌলিক অধিকার নিশ্চিতকরণে বদ্ধপরিকর। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৫ অনুচ্ছেদ অনুযায়ী অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। বর্তমান সরকার মানুষের বাসস্থানসহ এসব মৌলিক অধিকার নিশ্চিতকরণে বদ্ধপরিকর। ‘বিশ্ব বসতি দিবস’ উপলক্ষে রবিবার (৬ অক্টোবর) দেয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।  সোমবার (৭ অক্টোবর) দিবসটি পালিত হবে। এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘তরুণদের সম্পৃক্ত করি, উন্নত নগর গড়ি’। মুহাম্মদ ইউনূস বলেন, দেশের উন্নয়নকে বেগবান ও টেকসই করার লক্ষ্যে এসব প্রতিকূলতাকে নির্মূল করার জন্য সরকার সঠিক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করে যাচ্ছে। তিনি বলেন, উন্নয়নশীল দেশের অনেক শহরের…
আরও বিস্তারিত!
bn_BD