জাতীয়

মানুষের মৌলিক অধিকার নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর : প্রধান উপদেষ্টা

মানুষের মৌলিক অধিকার নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বর্তমান সরকার মানুষের বাসস্থানসহ সব মৌলিক অধিকার নিশ্চিতকরণে বদ্ধপরিকর। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৫ অনুচ্ছেদ অনুযায়ী অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। বর্তমান সরকার মানুষের বাসস্থানসহ এসব মৌলিক অধিকার নিশ্চিতকরণে বদ্ধপরিকর। ‘বিশ্ব বসতি দিবস’ উপলক্ষে রবিবার (৬ অক্টোবর) দেয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।  সোমবার (৭ অক্টোবর) দিবসটি পালিত হবে। এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘তরুণদের সম্পৃক্ত করি, উন্নত নগর গড়ি’। মুহাম্মদ ইউনূস বলেন, দেশের উন্নয়নকে বেগবান ও টেকসই করার লক্ষ্যে এসব প্রতিকূলতাকে নির্মূল করার জন্য সরকার সঠিক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করে যাচ্ছে। তিনি বলেন, উন্নয়নশীল দেশের অনেক শহরের…
আরও বিস্তারিত!
ভারতে পালানোর সময় সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র গ্রেফতার

ভারতে পালানোর সময় সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র গ্রেফতার

ভারতে পালানোর সময় সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দকে গ্রেফতার করেছে বিজিবি। রোববার রাতে বিজিবির পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজিবি জানায়, অবৈধভাবে ভারতে পালানোর সময় ঝিনাইদহের মহেশপুর সীমান্তে সাবেক ভূমিমন্ত্রী ও খুলনা-৫ আসনের সাবেক এমপি নারায়ন চন্দ্র চন্দকে আটক করা হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পান খুলনা-৫ আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ। ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এর আগে ২০১৪ সালের ১২ জানুয়ারি তিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। কিছু দিন পর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হকের মৃত্যু…
আরও বিস্তারিত!
ওবায়দুল কাদের-নানক-হারুনের তথ্য পেলেই গ্রেফতার: র‌্যাব

ওবায়দুল কাদের-নানক-হারুনের তথ্য পেলেই গ্রেফতার: র‌্যাব

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদের বিষয়ে তথ্য পেলেই গ্রেফতার করা হবে বলে জানিয়েছে র‌্যাব। রোববার (৬ অক্টোবর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস এ কথা জানান। ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক ও হারুন অর রশীদের মতো বিতর্কিতদের র‌্যাব কেন এখনও গ্রেফতার করতে পারছে না-এমন প্রশ্নে তিনি বলেন, তাদের বিষয়ে আমাদের কাজ চলছে। তথ্য পেলেই গ্রেফতার করা হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যায়…
আরও বিস্তারিত!
নতুন করে আর কারও দেশ ছেড়ে পালানোর সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

নতুন করে আর কারও দেশ ছেড়ে পালানোর সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

আওয়ামী লীগের যারা দেশ ছেড়ে পালিয়েছে, তারা বেশিরভাগই গত ৫, ৬, ৭ আগস্ট পালিয়েছে। নতুন করে আর কারও দেশ ছেড়ে পালানোর সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার বিকালে এপিবিএন মীর মুগ্ধর নামে করা একটি ভবন ও ফটকের উদ্বোধনের পর সাংবাদিকদের এ কথা জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা এখনও কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন, তারা আর আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য নেই। বারবার সুযোগ দেয়ার পরও তারা যোগদান করেননি। তাদের ব্যাপারে এটিই অন্তর্বর্তী সরকারের শেষ সিদ্ধান্ত। তিনি বলেন, আন্দোলনে নিহত প্রত্যেকে শহীদের মর্যাদা পাবেন। যারা আহত রয়েছেন তাদের সবার চিকিৎসার ব্যবস্থা করবে সরকার। এজন্য বিদেশ থেকে…
আরও বিস্তারিত!
শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ দাবি বিএমজিটিএ’র

শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ দাবি বিএমজিটিএ’র

মো. ওয়াজি উল্যাহ জুয়েল: বিশ্ব শিক্ষক দিবসে পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান ও মাদরাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি করেছে বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন (বিএমজিটিএ)। রাজধানীতে আয়োজিত বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় এ দাবি করেন বিএমজিটিএ নেতৃবৃন্দ। সংগঠনের সদস্য সচিব ফিরোজ আলমের সঞ্চালনায় প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক হারুন অর রশিদের সভাপতিত্বে বক্তারা শিক্ষকদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান, ১৬ বছর পূর্ণ হলে সকল প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি, সরকারি চাকরিজীবীদের ন্যায় শিক্ষকদের মেডিকেল ও বাড়ি ভাড়া, শিক্ষকদের বদলি প্রথা চালু, সহকারী শিক্ষকদের ৮ম গ্রেড, প্রশাসনিক পদে জেনারেল শিক্ষকদের নিয়োগ, ইএফটির মাধ্যমে বেতন প্রদান ও মাদরাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি করা হয়।…
আরও বিস্তারিত!
প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে বিএনপির প্রতিনিধিদল

প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে বিএনপির প্রতিনিধিদল

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির ছয় সদস্যের একটি প্রতিনিধি দল। আজ শনিবার দুপুর সোয়া ২টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রবেশ করেন তারা। বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  অন্যান্যের মধ্যে রয়েছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমেদ। রাষ্ট্র সংস্কার কার্যক্রম শুরুর আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই সরকারের তৃতীয় দফায় বৈঠক হতে যাচ্ছে। বিএনপির সঙ্গে বৈঠক শেষে বেলা ৩টায় প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসবে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল। এছাড়া বাংলাদেশ কমিউনিস্ট পার্টি-সিপিবি ও বাম গণতান্ত্রিক…
আরও বিস্তারিত!
সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী আর নেই

সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী আর নেই

সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে তিনি রাজধানীর মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হাসপাতালে বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুর খবর নিশ্চিত করেন তার ছেলে মাহী বি চৌধুরী। তিনি সাংবাদিকদের বলেন, তার বাবা রাত ৩টা ১৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত বুধবার ফুসফুসের সংক্রমণ নিয়ে রাজধানীরা উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মাহী বি চৌধুরী ৯৫ বছর বয়সী সাবেক রাষ্ট্রপতি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তিনি আগেও একাধিকবার এ মেডিকেল কলেজ হাসপাতালে…
আরও বিস্তারিত!
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ প্রধান উপদেষ্টার

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ প্রধান উপদেষ্টার

রাষ্ট্র সংস্কারে ৫টি পূর্ণাঙ্গ কমিশন গঠনের পর এবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (৫ অক্টোবর) বেলা আড়াইটায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই সংলাপ শুরু হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে এ নিয়ে তৃতীয় দফায় সংলাপে বসছেন প্রধান উপদেষ্টা। সবশেষ গত ৩১ আগস্ট রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করেন প্রধান তিনি। সংলাপের সময়সূচি থেকে জানা যায়, বেলা আড়াইটায় সর্বপ্রথম বিএনপির সঙ্গে আলোচনায় বসবেন ড. ইউনূস। এরপর বিকেল তিনটায় জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের সঙ্গে বসবেন তিনি। ধারাবাহিকভাবে বিকেল সাড়ে তিনটায় গণতন্ত্র মঞ্চ, বিকেল চারটায় বাম গণতান্ত্রিক জোট, বিকেল সাড়ে চারটায় হেফাজতে ইসলাম, পাঁচটায় ইসলামী আন্দোলন বাংলাদেশ…
আরও বিস্তারিত!
ব্যবসা-বিনিয়োগ বাড়িয়ে সম্পর্ক জোরদারে একমত

ব্যবসা-বিনিয়োগ বাড়িয়ে সম্পর্ক জোরদারে একমত

বিমানের টিকিট স্বল্পতাসহ সংকটময় পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ে মালয়েশিয়ায় যেতে না পারা শ্রমিকদের যাওয়ার সুযোগ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এক্ষেত্রে প্রথম পর্যায়ে সহায়তা পাবেন ১৮ হাজার শ্রমিক। পর্যায়ক্রমে আরও বাড়বে। ঢাকা সফরকালে শুক্রবার ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে অন্তর্র্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। এ সময় তিনি জানান, ড. ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ওপর তার পূর্ণ আস্থা আছে। তারা বাংলাদেশে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত। সংবাদ সম্মেলনে উভয় নেতা ব্যবসা-বাণিজ্য-বিনিয়োগ বাড়িয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করতে একমত প্রকাশ করেন। যৌথ সংবাদ সম্মেলনে অধ্যাপক ড.…
আরও বিস্তারিত!
ঢাকায় পৌঁছলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

ঢাকায় পৌঁছলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

ঢাকায় এসেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এ সময় তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে তাকে বহনকারী বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। পরে লাল গালিচা ও গার্ড অব অনার দিয়ে তাঁকে সংবর্ধনা জানানো হয়। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে হোটেল ইন্টারকন্টিনেন্টালে নিয়ে যাওয়া হবে। সেখানে তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন গত মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, প্রায় এক দশক পর মালয়েশিয়ার কোনো প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করবেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সরকারি সফরটি বর্তমান সরকারের সময়ে প্রথম কোনো সরকারপ্রধানের বাংলাদেশে সফর। ফলে দ্বিপক্ষীয়…
আরও বিস্তারিত!
bn_BD