তথ্য

আফ্রিকার লেসোথোতে ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করবে দেশি কোম্পানি ড্রিম ৭১

আফ্রিকার লেসোথোতে ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করবে দেশি কোম্পানি ড্রিম ৭১

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং লেসোথো সরকারের যৌথ উদ্যোগে পরিচালিত ‘রিনিউয়েবল লেসথো: অ্যাকসেস টু অ্যাফরডেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি’  প্রকল্পের আওতায় ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরির কাজ পেয়েছে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ড্রিম ৭১ বাংলাদেশ লিমিটেড। গত জানুয়ারিতে ইউএনডিপি থেকে প্রকাশিত আন্তর্জাতিক দরপত্রে অংশগ্রহণ করে দেশি এই প্রতিষ্ঠানটি। দরপত্রের চূড়ান্ত যাচাই বাছাই শেষে আর্থিক এবং কারিগরি প্রস্তাবে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পর ইউএনডিপির সঙ্গে ড্রিম ৭১-এর চূক্তি স্বাক্ষরিত হয়। প্রকল্পটি ২০২৫ সালের এপ্রিল থেকে শুরু হয়ে ২০২৭ সালের এপ্রিল পর্যন্ত চলবে। প্রকল্পটির আওতায় ড্রিম ৭১ নিরাপদ ও ওয়েব-ভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করবে, যা ই-টেন্ডারিং, ডেটা ম্যানেজমেন্ট, বাস্তব-সময়ের নজরদারি এবং জিও-স্পেশিয়াল বিশ্লেষণ সেবা প্রদান করবে।  ড্রিম…
আরও বিস্তারিত!
মোবাইল ব্যবহারে ব্রেন ক্যানসারের ঝুঁকি নেই

মোবাইল ব্যবহারে ব্রেন ক্যানসারের ঝুঁকি নেই

মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারের ফলে মস্তিষ্কের ক্যানসার হতে পারে এমন ধারণা ছিল অনেকেরই মনে। কিন্তু সেই ধারণা পালটে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি জানিয়েছে, মোবাইল ফোন ব্যবহারে ব্রেন ক্যানসারের ঝুঁকি নেই। বিশ্বজুড়ে ৬৩টি গবেষণা পর্যালোচনা করে মোবাইল ফোন ব্যবহারের সঙ্গে ব্রেন ক্যানসারের ঝুঁকি বেড়ে যাওয়ার মধ্যে কোনো যোগসূত্র পাওয়া যায়নি বলেই জানিয়েছে ডব্লিউএইচও। সম্প্রতি এনভায়রনমেন্ট ইন্টারন্যাশনাল জার্নালে প্রকাশিত গবেষণাপত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে স্কাই নিউজ। ডব্লিউএইচওর পর্যালোচনায় দেখা গেছে, গত ২০ বছরে বেতার বা তারবিহীন প্রযুক্তি অনেক বেড়ে যাওয়া সত্ত্বেও ব্রেন ক্যানসারে আক্রান্তের সংখ্যা বাড়েনি। এ পর্যালোচনায় নেতৃত্ব দিয়েছেন অস্ট্রেলিয়ান রেডিয়েশন প্রোটেকশন অ্যান্ড নিউক্লিয়ার সেফটি এজেন্সির বিশেষজ্ঞরা। পাশাপাশি…
আরও বিস্তারিত!
অন্য কেউ হোয়াটসঅ্যাপ ব্যবহার করছে কি না কীভাবে বুঝব?

অন্য কেউ হোয়াটসঅ্যাপ ব্যবহার করছে কি না কীভাবে বুঝব?

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। আর আপনার হোয়াটসঅ্যাপে অন্য কেউ পড়ছে কি না সেটি মুহূর্তের মধ্যেই ধরতে পারবেন। হোয়াটসঅ্যাপে বন্ধুর সঙ্গে কোনো গোপন বিষয়ে আলোচনা করছেন অথবা ভালোবাসার মানুষকে আপনার কোনো সেলফি ছবি পাঠিয়েছেন— কিন্তু আপনার গোপন চ্যাটবক্সে অন্য কেউ যদি পড়েন ফেলেন। তহলে সমাধান করবেন কিভাবে? হোয়াটসঅ্যাপ ব্যবহারের সময় সতর্ক রাখলেই বুঝতে পারবেন অন্য কেউ আপনার চ্যাটবক্সে পড়ছে কিনা। হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ ঢুকলে নোটিফিকেশন হিসেবে ফোনে আসত। সঙ্গে বেজে উঠত নোটিফিকেশনের ঘণ্টাও। কিন্তু হঠাৎ যদি নোটিফিকেশন আসার সময় আওয়াজ না হয় তাহলে বুঝতে হবে আপনার ব্যক্তিগত চ্যাট অন্য কেউ পড়ে ফেলছেন। আবার আপনার মেসেজ ঢুকার সঙ্গে সঙ্গে বার্তার…
আরও বিস্তারিত!
বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার বড় সুখবর

বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার বড় সুখবর

নতুন করে প্লান্টেশন খাতে বিদেশি কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া সরকার। ইতোমধ্যে দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্মী নিয়োগের কোটা অনুমোদন শুরু করেছে বলে জানিয়েছে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ বিজ্ঞপ্তি অনুযায়ী, মালয়েশিয়া সরকার নতুন করে তাদের প্ল্যান্টেশন খাতে বিদেশি কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। মালয়েশিয়ার সংশ্লিষ্ট মন্ত্রণালয় ইতোমধ্যে দেশটিতে কর্মী নিয়োগের কোটা অনুমোদন করা শুরু করেছে। বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে প্ল্যান্টেশন সেক্টরের চাহিদাপত্র ম্যানুয়াল পদ্ধতিতে সত্যায়ন করা হচ্ছে। মালয়েশিয়ায় কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের জন্য নিম্নোক্ত তথ্যাদি বাংলাদেশ হাইকমিশনে জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে: কোম্পানির…
আরও বিস্তারিত!
ফিরতে চায় দেশের প্রথম মোবাইল ফোন অপারেটর সিটিসেল

ফিরতে চায় দেশের প্রথম মোবাইল ফোন অপারেটর সিটিসেল

বাতিল হওয়া লাইসেন্স ফেরত চেয়ে দেশের প্রথম মোবাইল ফোন অপারেটর সিটিসেল বাজারে ফিরতে চায়। সিটিসেলের মালিক প্রতিষ্ঠান প্যাসিফিক বাংলাদেশ টেলিকম গত ১ সেপ্টেম্বর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) চিঠি পাঠিয়ে অপারেটিং ও রেডিও ইকুইপমেন্ট লাইসেন্স দুটি ফেরত চেয়েছে। চিঠিতে কোম্পানিটি দাবি করেছে, রাজনৈতিক প্রতিহিংসার কারণে প্রথমে তাদের তরঙ্গ স্থগিত করা হয়। এ জন্য সাবেক টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমকে দায়ী করেছেন তারা। বিটিআরসিকে পাঠানো চিঠিতে প্যাসিফিক টেলিকম জানায়, তরঙ্গ বন্ধ করায় গত ৮ বছরে ব্যাংক ঋণ, কর্মচারীদের বকেয়া, অবকাঠামোর ক্ষতি– সবমিলিয়ে তাদের প্রায় ৪ হাজার কোটি টাকা লোকসান হয়েছে। ৮ বছর কার্যক্রম বন্ধ থাকায় প্রায় ২ হাজার কোটি টাকার রাজস্ব আয়…
আরও বিস্তারিত!
মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ

মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ

সারা দেশে মোবাইল ইন্টারনেট তথা ফোর-জি কাভারেজ রোববার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টা থেকে বন্ধের নির্দেশ দিয়েছে সরকার।বিভিন্ন স্থানে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী দুপুর ১টার দিকে জানিয়েছেন, তারা ফোর-জি ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না।একটি মোবাইল অপারেটরের সূত্র জানিয়েছে, সারা দেশে ফোরজি ইন্টারনেট বন্ধের নির্দেশনা তারা পেয়েছেন। বিস্তারিত আসছে...
আরও বিস্তারিত!
আবারো বন্ধ ফেসবুক !

আবারো বন্ধ ফেসবুক !

আবারও সামাজিক মাধ্যম ফেসবুক বন্ধ করা হলো। তবে এবার শুধু মোবাইল নেটওয়ার্কে ফেসবুক বন্ধ করা হয়েছে। সেই সঙ্গে মোবাইল নেটওয়ার্কে রাশিয়াভিত্তিক মেসেজিং অ্যাপ টেলিগ্রামও বন্ধ করা হয়েছে। শুক্রবার (২ আগস্ট) দুপুর সোয়া ১২টার পর মোবাইল নেটওয়ার্কে মেটার প্ল্যাটফর্মগুলোর ক্যাশ বন্ধ করা হয়। পাশাপাশি এই নেটওয়ার্কে টেলিগ্রামও বন্ধ করা হয়েছে। বিস্তারিত আসছে.........
আরও বিস্তারিত!
১৪ দিন পর সচল হলো ফেসবুক

১৪ দিন পর সচল হলো ফেসবুক

১৪ দিন পর দেশে সচল হয়েছে ফেসবুক-টিকটকসহ সামাজিক যোগাযোগমাধ্যম। আজ বুধবার (৩১ জুলাই) দুপুর ২টার দিকে চালু হয় সামাজিক যোগাযোগমাধ্যমগুলো। এর আগে সকালে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানান, আজ বুধবার বিকেল থেকে দেশে প্রচলিত সব সামাজিক যোগাযোগমাধ্যমের ক্যাশ সার্ভার খুলে দেওয়া হবে। রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবন মিলনায়তনে ফেসবুক, ইউটিউব ও টিকটক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী এ কথা জানান। আজ সকালে মেটার (ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম) সিঙ্গাপুরস্থ এশিয়া সদর দপ্তরের সঙ্গে অনলাইন প্লাটফর্মে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশে অফিস স্থাপন, মিস-ইনফরমেশন, ডিস-ইনফরমেশন বিষয়ক যেকোনো অস্থিরতা নিরসনে ফ্যাক্ট চেকিং জোরদারের উদ্যোগ গ্রহণসহ সমসাময়িক…
আরও বিস্তারিত!
বিকেলে  চালু হবে মোবাইল ইন্টারনেট

বিকেলে চালু হবে মোবাইল ইন্টারনেট

টানা ১০ দিন বন্ধ থাকার পর অবশেষে সচল হচ্ছে মোবাইল ইন্টারনেট সেবা। রোববার বিকেল ৩টায় সারাদেশে ফোর-জি ইন্টারনেট সেবা চালু করার মাধ্যমে ফিরছে মোবাইল ইন্টারনেট। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক এ তথ্য জানিয়েছেন। বিভিন্ন মোবাইল অপারেটর, অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিফোন অপারেটর বাংলাদেশ এবং মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের সঙ্গে বৈঠক শেষে বেলা ১১টার দিকে সাংবাদিকদের এ কথা জানান তিনি। তিনি বলেন, সাম্প্রতিক সময়ের মোবাইল ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় সংযোগ চালুর পর মোবাইল ইন্টারনেট গ্রাহকরা তিন দিনের জন্য ৫ জিবি বোনাস পাবেন। সব অপারেটরের গ্রাহকরাই এই সুবিধা পাবেন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত ১৮ জুলাই সারাদেশে সহিংসতা ছড়িয়ে পড়ে। ওইদিন…
আরও বিস্তারিত!
ফোনে ভিপিএন ব্যবহার কতটা নিরাপদ

ফোনে ভিপিএন ব্যবহার কতটা নিরাপদ

ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন-VPN) ইন্টারনেটের মাধ্যমে আপনার ও অন্য কোনো নেটওয়ার্কের মধ্যে নিরাপদ যোগাযোগব্যবস্থা তৈরি করে। বেশিরভাগ মানুষ ব্লক করা ওয়েবসাইট ব্যবহার, তথ্যের গোপনীয়তা রক্ষা ও সেনসিটিভ কনটেন্ট ব্রাউজ করার জন্য ভিপিএন ব্যবহার করে। ভিপিএন সার্চ এবং সাধারণ সার্চের মধ্যে পার্থক্য? ভিপিএন ছাড়া সার্চ করলে খুব সহজেই ইউজারের আইপি অ্যাড্রেস জানতে পারে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এবং থার্ড পার্টি অ্যাপস। পাশাপাশি ইউজারের লোকেশনও খুব সহজে ট্র্যাক করা যেতে পারে। অন্যদিকে, ভিপিএন ইউজারের ডেটা গোপন রাখতে সাহায্য করে। আপনার লোকেশন, আইপি অ্যাড্রেস নিরাপদ রাখে। যেহেতু ইউজারের লোকেশন ওয়েবসাইটের কাছে পৌঁছায় না। তাই সেই ওয়েবসাইটের অ্যাক্সেস সীমিত থাকলেও, সেখানে ভিজিট করা যায়। বর্তমানে…
আরও বিস্তারিত!
bn_BD