শীর্ষ নিউজ

প্রতিদিন খান দুটি সিদ্ধ ডিম, শরীরের মিলবে যে ১০ পুষ্টি

প্রতিদিন খান দুটি সিদ্ধ ডিম, শরীরের মিলবে যে ১০ পুষ্টি

নিরামিষভোজী ছাড়া খুব কম মানুষই আছে, যারা ডিম খেতে ভালোবাসে না। প্রোটিনসমৃদ্ধ খাবারের মধ্যে ডিম অন্যতম। একটি ডিমে সাধারণত ৭ গ্রাম প্রোটিনসহ আছে মাত্র ৭৫ ক্যালরি। ডিমে থাকা প্রোটিন ও চর্বির মিশ্রণ অন্য কিছু খাওয়ার ইচ্ছা কমিয়ে দেয় বলে এটি ওজন কমাতে সহায়তা করে। সকালের নাশতায় ডিম খেলে বিপাক-প্রক্রিয়া উন্নত হয়। তবে রান্না করা ডিমে শতভাগ গুণ পাওয়া যায় না। পুষ্টিবিদেরা বলছেন, ডিম খাওয়া বা না-খাওয়া নির্ভর করবে যিনি খাচ্ছেন, তার স্বাস্থ্যের ওপরে। কিন্তু এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে, রোজ দু’টি করে সিদ্ধ ডিম খেলে তা শরীরের ১০ রকম পুষ্টির ঘাটতি পূরণ করতে পারে। চলুন জেনে নেই… ১. প্রোটিন…
আরও বিস্তারিত!
১৫ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ

১৫ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ

আগামী ১৫ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এদিন সকাল ১১টায় এই ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। আজ সোমবার বিকেলে আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক প্রফেসর তপন কুমার সরকার এ তথ্য জানান। এর আগে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বাতিল হওয়া এইচএসসি ও সমমানের ছয়টি পরীক্ষার ফল তৈরি হবে সাবজেক্ট ম্যাপিং পদ্ধতিতে। সেখানে জেএসসিতে প্রাপ্ত নম্বরের ২৫ শতাংশ ও এসএসসিতে প্রাপ্ত নম্বরের ৭৫ শতাংশ যোগ করে ওই বিষয়ে শিক্ষার্থীদের নম্বর দেওয়া হবে। শিক্ষা বোর্ডগুলোর এমন প্রস্তাবের অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।‌ ফলে যেকোনো সময় এ পদ্ধতিতে এইচএসসির ফল প্রকাশ করবে আন্তঃশিক্ষা বোর্ড। অক্টোবরের মধ্যে এ ফল প্রকাশের জন্য কাজ চলছে বলে…
আরও বিস্তারিত!
বিশ্বের প্রভাবশালী মুসলিমের তালিকায় ড. মুহাম্মদ ইউনূস

বিশ্বের প্রভাবশালী মুসলিমের তালিকায় ড. মুহাম্মদ ইউনূস

২০২৫ সালের বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকা প্রকাশ করেছে আম্মানের দ্যা রয়েল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার। তালিকায় ৫০ নম্বরে স্থান পেয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নাম। প্রতি বছর বিশ্বব্যাপী মুসলিমদের প্রভাব ও অবদান পর্যালোচনা করে প্রকাশিত হয় ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’, যা ১৬ বছর আগে থেকে প্রকাশ করা হচ্ছে। প্রকাশিত এই তালিকায় পাঁচটি ক্যাটাগরিতে প্রভাবশালী মুসলিমদের নির্বাচন করা হয়। এই ক্যাটাগরিগুলো হলো: ধর্মীয়, রাজনৈতিক, বিজ্ঞান ও প্রযুক্তি, শিল্প ও সংস্কৃতি এবং ক্রীড়া ও বিনোদন। প্রতিটি ক্যাটাগরিতে সেসব মুসলিম ব্যক্তিত্বকে অন্তর্ভুক্ত করা হয়, যারা তাদের নিজ…
আরও বিস্তারিত!
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে ১১ দিন

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে ১১ দিন

ধর্মীয় উৎসব ও দিবসের কারণে ১১ দিনের ছুটির সুযোগ মিলেছে। শারদীয় দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজদাহম, লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষ্যে স্কুল-কলেজ বন্ধ থাকবে ৯ দিন। তবে সাপ্তাহিক ছুটি মিলিয়ে বর্ধিত ছুটি হবে ১১ দিন। শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ক্যালেন্ডারের তথ্যমতে, শারদীয় দুর্গাপূজার ছুটি শুরু হবে আগামী ৯ অক্টোবর, যা চলবে ১৭ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত। পরের দুদিন শুক্র ও শনিবার হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে আগামী ২০ অক্টোবর। এর মধ্যে আগামী ১৩ অক্টোবর বিজয়া দশমীর ছুটি, ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি ১৫ অক্টোবর, লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমার ছুটি ১৬ অক্টোবর। এদিকে শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে চলতি মাসে টানা তিনদিনের ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা। বিজয়া দশমীর সরকারি ছুটি…
আরও বিস্তারিত!
প্রথম মাসের বেতন ত্রাণ তহবিলে দিলেন আসিফ মাহমুদ

প্রথম মাসের বেতন ত্রাণ তহবিলে দিলেন আসিফ মাহমুদ

পূর্ব ঘোষণা অনুযায়ী প্রথম মাসের বেতনের পুরো টাকাই ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দিয়েছেন বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। রোববার (৬ অক্টোবর) রাত পৌনে ১২টায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি নিজেই এ কথা জানান। ফেসবুকে তিনি লিখেছেন, আজ প্রথম মাসের বেতন পাওয়ার পর প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দিয়েছি। ফেনী অঞ্চলে বন্যা মোকাবিলায় দেশের সবাই যেভাবে রেসপন্স করেছে তা অভূতপূর্ব। বর্তমানে শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহের বন্যা মোকাবিলায় কাজ চলমান আছে উল্লেখ করে তরুণ এই উপদেষ্টা লিখেছেন, দেশের অর্থনৈতিক এই ভঙ্গুর অবস্থায় এমন উপর্যুপরি বন্যা আমাদের জন্য একটা কঠিন পরীক্ষা। দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে সকল দুর্যোগ,…
আরও বিস্তারিত!
৭ বছর পর মুখোমুখি শাকিব-জিৎ!

৭ বছর পর মুখোমুখি শাকিব-জিৎ!

দু’জন দুই বাংলার সুপারস্টার। একজন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান, অন্যজন পশ্চিমবঙ্গের সুপারস্টার জিৎ। এই দুই তারকা প্রথমবার মুখোমুখি হয়েছিলেন ৮ বছর আগে।  ২০১৬ সালে ঈদে ‘শিকারী’ মুক্তি পেয়েছিল শাকিবের। একইসময়ে ‘বাদশা’ নিয়ে হাজির হন জিৎ। এরপর ২০১৮ সালে আবারও ‘ভাইজান এলো রে’ ও ‘সুলতান’ নিয়ে মুখোমুখি হন দুই নায়ক। মাঝে কেটে গেছে ৬ বছর। একসঙ্গে আর দেখা মেলেনি জিৎ-শাকিবের। না সিনেমায় জুটি বেঁধে না একসঙ্গে ছবির মুক্তি দিয়ে। তবে সবকিছু ঠিক থাকলে প্রায় ৭ বছর পর ২০২৫ সালে আবারও লড়াইটা হতে পারে দুই সুপারস্টারের। আগামী বছর রোজার ঈদে মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় ‘বরবাদ’ নিয়ে আসছেন শাকিব। আর জিৎ…
আরও বিস্তারিত!
প্রয়োজনীয় সংস্কার দ্রুত করে নির্বাচন দেওয়ার আহবান রিজভীর

প্রয়োজনীয় সংস্কার দ্রুত করে নির্বাচন দেওয়ার আহবান রিজভীর

বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিগত ১৬ বছর ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের শত নির্যাতনের মুখেও বিএনপির নেতাকর্মীরা নীতি আদর্শ থেকে সরে যায়নি। আয়নাঘরে গুম করে রাখা, বিচারবহির্ভূত হত্যা ও গণগ্রেফতারের মাধ্যমে বাংলাদেশকে পরাধীন করে রেখেছিল তবুও থেমে থাকেনি বিএনপি। এত নিপীড়নের মধ্যেও আন্দোলন চালিয়ে গেছেন নেতাকর্মীরা। আমি বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের ধন্যবাদ জানাই। এ সময় তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে প্রয়োজনীয় সংস্কার দ্রুত করে নির্বাচন দেওয়ার আহ্বান জানান। রোববার বিকালে সিলেটের বিয়ানীবাজার উপজেলার বারইগ্রাম বাজারে লাউতা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে পথসভায় বক্তব্যে এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, পৃথিবীতে ছাত্র-জনতার এ আন্দোলন স্বৈরাচারের বিরুদ্ধে মাইলফলক…
আরও বিস্তারিত!
মানুষের মৌলিক অধিকার নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর : প্রধান উপদেষ্টা

মানুষের মৌলিক অধিকার নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বর্তমান সরকার মানুষের বাসস্থানসহ সব মৌলিক অধিকার নিশ্চিতকরণে বদ্ধপরিকর। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৫ অনুচ্ছেদ অনুযায়ী অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। বর্তমান সরকার মানুষের বাসস্থানসহ এসব মৌলিক অধিকার নিশ্চিতকরণে বদ্ধপরিকর। ‘বিশ্ব বসতি দিবস’ উপলক্ষে রবিবার (৬ অক্টোবর) দেয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।  সোমবার (৭ অক্টোবর) দিবসটি পালিত হবে। এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘তরুণদের সম্পৃক্ত করি, উন্নত নগর গড়ি’। মুহাম্মদ ইউনূস বলেন, দেশের উন্নয়নকে বেগবান ও টেকসই করার লক্ষ্যে এসব প্রতিকূলতাকে নির্মূল করার জন্য সরকার সঠিক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করে যাচ্ছে। তিনি বলেন, উন্নয়নশীল দেশের অনেক শহরের…
আরও বিস্তারিত!
ভারতে পালানোর সময় সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র গ্রেফতার

ভারতে পালানোর সময় সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র গ্রেফতার

ভারতে পালানোর সময় সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দকে গ্রেফতার করেছে বিজিবি। রোববার রাতে বিজিবির পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজিবি জানায়, অবৈধভাবে ভারতে পালানোর সময় ঝিনাইদহের মহেশপুর সীমান্তে সাবেক ভূমিমন্ত্রী ও খুলনা-৫ আসনের সাবেক এমপি নারায়ন চন্দ্র চন্দকে আটক করা হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পান খুলনা-৫ আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ। ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এর আগে ২০১৪ সালের ১২ জানুয়ারি তিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। কিছু দিন পর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হকের মৃত্যু…
আরও বিস্তারিত!
ছাত্রলীগকে নিষিদ্ধ করতে ৭ দিনের আল্টিমেটাম

ছাত্রলীগকে নিষিদ্ধ করতে ৭ দিনের আল্টিমেটাম

বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে সাতদিনের আল্টিমেটাম দিয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান। রবিবার (৬ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে এক সভায় তিনি এ দাবি তুলেন। একই সঙ্গে মাহমুদুর রহমান শেখ মুজিবের সব ভাষ্কর্য অপসারণ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদ পুতুলের মনোনয়ন বাতিলের উদ্যোগ এবং ভারতের সঙ্গে করা সব চুক্তি প্রকাশ করার দাবি জানান। যমুনা সেতুকে শহীদ আবু সাঈদ সেতু নামকরণ করা এবং বঙ্গবন্ধু এভিনিউকে শহীদ আবরার নামকরণ করা দাবি জানিয়েছেন মাহমুদুর রহমান। তিনি বলেন, বিচারবিভাগ আওয়ামী নিয়ন্ত্রণে ছিল। স্কাইপ কেলেঙ্কারির জন্য দায়ে বিচারপতি নিজামুল হক নাসিমের গ্রেপ্তার হওয়া উচিত ছিল। বাংলাদেশের…
আরও বিস্তারিত!
bn_BD