শীর্ষ নিউজ

পাকিস্তানে যেতে ভিসা লাগবে না বাংলাদেশিদের

পাকিস্তানে যেতে ভিসা লাগবে না বাংলাদেশিদের

পাকিস্তানের ঘোষিত নতুন ভিসা নীতিতে বাংলাদেশসহ ১২৬টি দেশের নাগরিকরা ভিসা ছাড়াই দেশটিতে যাতায়াত করতে পারবেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার আহমদ মারুফ। সোমবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর (অব.) অফিসকক্ষে তিনি সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে দুই দেশের মধ্যে বন্যা পুনর্বাসন, পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, ভিসা প্রাপ্তি সহজীকরণ, সরাসরি প্লেনের ফ্লাইট চালু, কৃষি গবেষণায় সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠকের শুরুতে উপদেষ্টা রাষ্ট্রদূতকে স্বাগত জানান। তিনি রাষ্ট্রদূতকে বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে সম্প্রতি ঘটে যাওয়া বন্যার বিষয়ে অবহিত করেন। এ সময় রাষ্ট্রদূত পাকিস্তানের পক্ষ থেকে বাংলাদেশের বন্যা দুর্গতদের জন্য উপকরণ দিয়ে সহায়তার আশ্বাস প্রদান…
আরও বিস্তারিত!
নিবন্ধন পেল নুরের গণঅধিকার পরিষদ

নিবন্ধন পেল নুরের গণঅধিকার পরিষদ

রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (ডাকসু) ও কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নুরের দল গণঅধিকার পরিষদ। আজ সোমবার ইসি সচিব শফিউল আজিম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গণঅধিকার পরিষদকে (জিওপি) পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছে। উক্ত দলের জন্য ট্রাক প্রতীক সংরক্ষণ করা হয়েছে। দলটির নিবন্ধন নং-০৫১। ২০১৮ সালে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করা নুরুল হক ছাত্র অধিকার পরিষদের ব্যানারে ডাকসুর ভিপি নির্বাচিত হয়েছিলেন। তাঁর নেতৃত্বে ২০২১ সালের অক্টোবরে গঠন করা হয় রাজনৈতিক দল গণঅধিকার পরিষদ। একপর্যায়ে দলের আহ্বায়ক…
আরও বিস্তারিত!
ষষ্ঠ শ্রেণিতে রেজিস্ট্রেশন করতে পারবে ৯-১৫ বছর বয়সীরা

ষষ্ঠ শ্রেণিতে রেজিস্ট্রেশন করতে পারবে ৯-১৫ বছর বয়সীরা

ঢাকা বোর্ডে আগামী ১০ সেপ্টেম্বর থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হবে। ষষ্ঠ শ্রেণিতে রেজিস্ট্রেশন করতে শিক্ষার্থীর বয়স ৯ বছরের বেশি হতে হবে। আর সর্বোচ্চ বয়স ১৫ বছর বয়স পর্যন্ত ষষ্ঠ শ্রেণিতে রেজিস্ট্রেশন করা যাবে। বিশেষ চাহিদসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ২০ বছর। ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন বিষয়ে এসব এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ২০২৪ সালের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনে নির্ধারিত ফি ৭৪ টাকা। এর মধ্যে মূল রেজিস্ট্রেশন ফি ৫০ টাকা ও রেডক্রিসেন্ট ফি ২৪ টাকা…
আরও বিস্তারিত!
বন্যা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

বন্যা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

আগস্টের দেশের ইতিহাসে স্মরণকালের অন্যতম ভয়াবহ বন্যার ভয়াবহতা কাটার আগেই ফের শঙ্কা দেখা যাচ্ছে আরেক দফা বন্যার। রোববার (০১ সেপ্টেম্বর) দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ ড. মো. ছাদেকুল ইসলাম জানিয়েছেন, এ মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বঙ্গোপসাগরে এক-দুটি বর্ষাকালীন লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে। এ ছাড়া দেশের উত্তর ও মধ্যাঞ্চলে দুই-তিন দিন মাঝারি ধরনের বজ্রঝড় এবং সারাদেশে তিন-পাঁচ দিন হালকা বজ্রঝড়ের শঙ্কা রয়েছে। সেপ্টেম্বর মাসে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে মৌসুমি ভারী বৃষ্টিপাতজনিত কারণে কতিপয় স্থানে স্বল্প মেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এদিকে দেশে বিচ্ছিন্নভাবে এক-দুটি মৃদু (৩৬-৩৮…
আরও বিস্তারিত!
আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে করা রিট খারিজ

আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে করা রিট খারিজ

ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে দায়ের করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। রোববার (১ সেপ্টেম্বর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মো. মাহবুবুল উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।   বিস্তারিত আসছে...
আরও বিস্তারিত!
বাংলাদেশে ঘূর্ণিঝড় ‘আসনা’র যে প্রভাব পড়তে পারে

বাংলাদেশে ঘূর্ণিঝড় ‘আসনা’র যে প্রভাব পড়তে পারে

আরব সাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঝড়টি ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের উপকূলে আছড়ে পড়বে। এরই মধ্যে এর প্রভাবে পাকিস্তানে ভারী বৃষ্টিপাতে ২৪ জনের মৃত্যু হয়েছে। ঘূর্ণিঝড়টি ভারত ও পাকিস্তানে আঘাত হানলেও বাংলাদেশে আঘাতের কোনো আশঙ্কা নেই। এর প্রভাবে দেশে বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (৩১ আগস্ট) ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর (আইএমডি), পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর (পিএমডি) ও বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) বরাত দিয়ে এ খবর জানা গেছে। এনডিটিভি জানিয়েছে, ধেয়ে আসতে থাকা ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হয়েছে ‘আসনা’। পাকিস্তান রেখেছে এই নামটি। গুজরাটের পাশাপাশি পাকিস্তানের দক্ষিণপূর্বাঞ্চলীয় প্রদেশ সিন্ধেও ‘আসনা’ আঘাত হানবে। আইএমডির…
আরও বিস্তারিত!
বইপড়া আন্দোলন বাংলাদেশ’র উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন

বইপড়া আন্দোলন বাংলাদেশ’র উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন

কামরুল হাসান হৃদয়, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে বানভাসিদের পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে জাতীয় বুদ্ধিবৃত্তিক সংগঠন বইপড়া আন্দোলন বাংলাদেশ ফ্রি মেডিক্যাল ও ওষুধ বিতরণ ক্যাম্পেইন করেছে। শুক্রবার (৩০আগস্ট) ১৯নং তেওয়ারিগঞ্জ ইউনিয়নের চর মটুয়া আল আরাবিয়া দারুল উলুম মাদরাসায় এ আয়োজন করা হয়। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত স্থানীয় বানভাসি দেড় হাজার মানুষ তাদের বিভিন্নরকম সমস্যা নিয়ে চিকিৎসাসেবা এবং ওষুধ নেয়। মেডিক্যাল ক্যাম্পেইনে জেলার ৮জন চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করেন। দুপুরে ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন পরিদর্শনে আসেন সিভিল সার্জন ডা. আহাম্মেদ কবির। এ সময় তিনি ঘুরে-ঘুরে পুরো ক্যাম্পেইনটি পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বলেন, সংগঠনের এটি একটি মহতী উদ্যোগ। তারা জেলার ডাক্তারদের নিয়ে বানভাসিদের জন্য…
আরও বিস্তারিত!
মন খুলে কথা বলার সুযোগ পাচ্ছে রাজনৈতিক দলগুলো

মন খুলে কথা বলার সুযোগ পাচ্ছে রাজনৈতিক দলগুলো

সার্বিক পরিস্থিতি, দেশ সংস্কার এবং আগামী নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার বিকেল ৩টায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় শুরু হবে এ মতবিনিময় সভা। যা রাত ৮টা পর্যন্ত চলবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়। সূত্র জানিয়েছে, দেশের সার্বিক পরিস্থিতি, সংস্কার এবং আগামী নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের আলোচনা হবে। তবে আগের বৈঠকের মতো এই বৈঠকেও আওয়ামী লীগসহ তাদের জোটের কোনো দল থাকবে না বলে জানা গেছে। এদিকে বৃহস্পতিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির তিন নেতার সঙ্গে সোয়া এক ঘণ্টা বৈঠক করেন…
আরও বিস্তারিত!
সংস্কার শেষে নির্বাচনের তারিখ ঘোষণা দেবে সরকার: ফখরুল

সংস্কার শেষে নির্বাচনের তারিখ ঘোষণা দেবে সরকার: ফখরুল

প্রয়োজনীয় সংস্কার করে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, প্রধান উপদেষ্টা আলোচনার জন্য ডেকেছিলেন। প্রায় সোয়া এক ঘণ্টার আলোচনা অত্যন্ত ফলোপ্রসু হয়েছে। অন্তর্বর্তী সরকার দেশকে দ্রুত স্থিতি অবস্থায় নিয়ে আসবে এবং প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের তারিখ ঘোষণা দিবে। মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের আলোচনা চলমান থাকবে। যার মাধ্যমে রূপরেখা বেরিয়ে আসবে। তিনি আরও বলেন, আমরা আশাবাদী ড. ইউনুসের নেতৃত্বে অন্তর্বতীকালীন সরকার তাদের আন্তরিকতা, দেশপ্রেম এবং যোগ্যতা…
আরও বিস্তারিত!
যমুনায় চলছে উপদেষ্টা পরিষদের বৈঠক

যমুনায় চলছে উপদেষ্টা পরিষদের বৈঠক

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের (কেবিনেট) বৈঠক চলছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) বেলা ১১টায় প্রধান উপদেষ্টার বাসভবন ও কার্যালয় যমুনায় উপদেষ্টা পরিষদের এ বৈঠক শুরু হয়েছে। এর আগে সকাল ১০টা থেকে উপদেষ্টাদের যমুনায় প্রবেশ করতে দেখা যায়। দুপুর আড়াইটা পর্যন্ত বৈঠকটি চলবে বলে জানা গেছে। গত ২৭ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানসহ পাঁচ উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে। বর্তমানে প্রধান উপদেষ্টা ড. মুহামদ ইউনূস ছয়টি মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্ব নিজের হাতে রেখেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের প্রেক্ষাপটে দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়। গত ৮ আগস্ট…
আরও বিস্তারিত!
bn_BD