শীর্ষ নিউজ

শেখ হাসিনার বিচার দাবি বিক্ষুব্ধ শিক্ষার্থীদের

শেখ হাসিনার বিচার দাবি বিক্ষুব্ধ শিক্ষার্থীদের

সারাদেশে শিক্ষার্থী ও সাধারণ মানুষ হত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের আওতায় আনার দাবিতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করারও দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সোমবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হন শিক্ষার্থীরা। এর আগে শিক্ষার্থীরা বিভিন্ন হল থেকে ছোট ছোট মিছিল নিয়ে আসেন। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা উপস্থিত রয়েছেন। এ সময় শিক্ষার্থীরা ‘আমার ভাই কবরে-খুনি কেন বাহিরে’, ‘ফাঁসি চাই ফাঁসি চাই- খুনি হাসিনার বিচার চাই’, ‘অপরাজনীতির ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’ স্লোগান দেন। এর আগে সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ…
আরও বিস্তারিত!
সচিবদের সঙ্গে ড. ইউনূসের বৈঠকে এলো যেসব সিদ্ধান্ত

সচিবদের সঙ্গে ড. ইউনূসের বৈঠকে এলো যেসব সিদ্ধান্ত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন তার অধীন ২৫ মন্ত্রণালয়ের জ্যৈষ্ঠ সচিব ও সচিবরা। বৈঠক শেষে ব্রিফ করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মেজবাহ উদ্দিন চৌধুরী। বৈঠক শেষে আজ সোমবার সচিবালয়ে জনপ্রশাসন সচিব জানান, সব মন্ত্রণালয়ের কাজ দ্রুত চালু করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। এ জন্য সাত দিন সময় দিয়ে এখন থেকে অগ্রাধিকার দিয়ে কাজ করার নির্দেশনা দিয়েছেন। সচিব বলেন, গত কয়েক বছর যারা পদোন্নতি থেকে বঞ্চিত হয়েছেন, তাদের দাবিগুলো শুনে শিগগিরই সিদ্ধান্ত হবে। মন্ত্রণালয় এবং দপ্তরগুলোকে দ্রুত ফাংশনাল করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। জনপ্রশাসন সচিব বলেন, যেসব মন্ত্রণালয়ে আগে মন্ত্রী ছিলেন সেসব মন্ত্রণালয়ের কাজ যাতে স্থবির…
আরও বিস্তারিত!
দেশে আসেন কিন্তু গণ্ডগোল পাকাবেন না, শেখ হাসিনাকে স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশে আসেন কিন্তু গণ্ডগোল পাকাবেন না, শেখ হাসিনাকে স্বরাষ্ট্র উপদেষ্টা

সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেছেন, আপনি এখানে ওখানে বলছেন, দেশে ফিরবেন। আপনি কেন গেছেন? আপনি তো স্বেচ্ছায় গেছেন। আপনি আসেন। আপনার দেশ। আবার আসেন। কিন্তু গণ্ডগোল পাকাবেন না। তাহলে লোকজন আরও ক্ষেপে যাবে। আপনাকে আমরা শ্রদ্ধা করি। সোমবার (১২ আগস্ট) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে হিন্দু মহাজোট নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, জাতীয় পার্টির নেতা হুসেইন মুহাম্মদ এরশাদের পতনের পর তাকে বলা হয়েছিল যে বিদেশ যেতে চান, যেতে পারেন। আর না হয় জেলে যেতে হবে। তিনি জেলে গিয়েছিলেন।…
আরও বিস্তারিত!
দ্রুত নির্বাচনের ক্ষেত্র তৈরির অনুরোধ বিএনপির

দ্রুত নির্বাচনের ক্ষেত্র তৈরির অনুরোধ বিএনপির

অন্তবর্তী সরকারের কাছে দ্রুত নির্বাচনের ক্ষেত্রে তৈরির অনুরোধ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আমরা আশা প্রকাশ করছি, নতুন যে অন্তর্বতীকালীন সরকার তারা সমর্থ হবে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে। আমি অনুরোধ করব, অতি দ্রুত নির্বাচনের জন্য একটা ক্ষেত্র তৈরি করা এবং সমস্ত বিপদগুলোকে কাটিয়ে সত্যিকার অর্থেই একটা মুক্ত বাংলাদেশ নির্মাণ করার জন্য। যত তাড়াতাড়ি সম্ভব তারা (অন্তর্বতীকালীন সরকার) একটা নির্বাচনের ব্যবস্থা করবেন… নির্বাচনের মধ্য দিয়ে জনগণের একটা সরকার প্রতিষ্ঠা হবে। সোমবার সকালে খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকোর ৫৫তম জন্মদিন উপলক্ষে রাজধানীর বনানী কবরাস্থানে তার কবরে পুস্পমাল্য অর্পণের পaর এসব কথা বলেন তিনি।ছাত্র-জনতার বিপ্লব ব্যর্থ…
আরও বিস্তারিত!
সোমবার থেকে সড়কে ফিরছে ট্রাফিক পুলিশ

সোমবার থেকে সড়কে ফিরছে ট্রাফিক পুলিশ

শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর ভেঙে পড়েছে পুলিশের চেইন অব কমান্ড। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সবচেয়ে বেশি তোপের মুখে পড়েছে বাংলাদেশ পুলিশ। সারা দেশে বাহিনীটির থানা ও ট্রাফিক স্থাপনায় হামলা হয়েছে, সদস্যদের মারধর ও হত্যার ঘটনা ঘটেছে। এর মধ্যে পুলিশসহ সব আইনশৃঙ্খলা বাহিনীর সরকার বা আওয়ামী ঘেঁষা কেউ আটক হন কেউবা আত্মগোপনে চলে যান। এমন পরিস্থিতিতে ভেঙে পড়েছে পুলিশের চেইন অব কমান্ড। পুলিশ বাহিনীকে পুনর্গঠন ও সংস্কারের দাবি যখন সবখানে তখন ট্রাফিক ব্যবস্থাপনাও নিয়ন্ত্রণের বাইরে। ট্রাফিক পুলিশ শূন্য ট্রাফিক সিগন্যাল ও সড়কে যান চলাচলের শৃঙ্খলার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে ছাত্র-জনতা। গত ৫ আগস্ট শেখ হাসিনা তথা আওয়ামী লীগ সরকারের পতনের পর…
আরও বিস্তারিত!
আমি শিগগিরই দেশে ফিরব : শেখ হাসিনা

আমি শিগগিরই দেশে ফিরব : শেখ হাসিনা

দীর্ঘ ১৫ বছর ক্ষমতায় থাকার পর গত ৫ আগস্ট ছাত্র ও জনতার রোষের মুখে পদত্যাগ করতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তিনি ভারতের রাজধানী নয়াদিল্লিতে পালিয়ে যান। গণভবন থেকে পালানোর আগে জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিতে চেয়েছিলেন তিনি। কিন্তু ছাত্র জনতা তার বাড়ির কাছে পৌঁছে যাওয়ায় সেই সুযোগ পাননি। এরবদলে নিরাপত্তাবাহিনী তাকে দেশ ছাড়ার প্রস্তুতি নিতে ৪৫ মিনিট সময় বেধে দেয়। তবে দেশ ছাড়ার আগে শেখ হাসিনা নাকি বলে গেছেন তিনি আবারও দ্রুত ফিরে আসবেন। হাসিনার এক ঘনিষ্ট সহযোগী ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউকে এ তথ্য জানিয়েছেন। হাসিনা বলেছেন, “আশা হারাবেন না। আমি শিগগিরই ফিরে আসব। আমি হেরে গেছি…
আরও বিস্তারিত!
বৃহস্পতিবারের মধ্যে কাজে যোগ না দিলে চাকরি হারাবে পুলিশ

বৃহস্পতিবারের মধ্যে কাজে যোগ না দিলে চাকরি হারাবে পুলিশ

গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের ফলে ব্যাপক জনরোষের মুখে পড়ে পুলিশ বাহিনী। এতে থানা ছেড়ে পালাতে হয় তাদের। নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকার পুলিশ সদস্যদের কাজে যোগদানের জন্য তারিখ নির্ধারণ করে দিয়েছে। আগামী বৃহস্পতিবারের (১৫ আগস্ট) মধ্যে কোনো পুলিশ সদস্য কাজে যোগ না দিলে তিনি চাকরি হারাবেন বলে সাফ জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। রোববার (১১ আগস্ট) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান। এর আগে রাজারবাগে তিনি জানিয়েছিলেন, একটি তারিখ দেওয়া হবে, সেই তারিখের মধ্যে কোনো পুলিশ সদস্য কাজে যোগদান না করলে ধরে নেওয়া হবে তিনি পলাতক। সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'আগামী বৃহস্পতিবারের (১৫…
আরও বিস্তারিত!
৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের পাঁচ অঞ্চলে দুপুর একটার মধ্যে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। রোববার (১১ আগস্ট) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুপুর একটার মধ্যে খুলনা, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।
আরও বিস্তারিত!
লক্ষ্মীপুরে নিহতদের কবর জিয়ারত করেন বিএনপি নেতা এ্যানি

লক্ষ্মীপুরে নিহতদের কবর জিয়ারত করেন বিএনপি নেতা এ্যানি

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের কবর জিয়ারত, বাড়িতে গিয়ে স্বজনদের শান্তনা ও সহযোগীতা করেছেন বিএনপি'র যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। শনিবার (১০ আগস্ট) বিকেলে শহরের ইটেরপুল, মিয়া রাস্তার মাথা, উত্তর জয়পুর সহ বিভিন্ন জায়গায় নিহতের কবর জিয়ারত করেন তিনি। এসময় তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারকে আমরা উপস্থিত হয়ে সহযোগী করছি। যারা খুনি তাদের অবশ্যই বিচারের আশ্বাস ও সকলকে ধৈর্য্য ধারন করার আহ্বান জানান তিনি। এসময় আরো উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট হাছিবুর রহমান, সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, জেলা যুবদল ও ছাত্রদল সহ বিভিন্ন অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
আরও বিস্তারিত!
নতুন শিক্ষাক্রম স্থগিত নয়, এ সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা স্থগিত: এনসিটিবি

নতুন শিক্ষাক্রম স্থগিত নয়, এ সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা স্থগিত: এনসিটিবি

নতুন শিক্ষাক্রম স্থগিত করা হয়নি। শিক্ষাক্রম স্থগিত করা–সংক্রান্ত গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সত্য নয়। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে। এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন শিক্ষাক্রম স্থগিত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) মর্মে একটি সংবাদ বিভিন্ন সংবাদমাধ্যমে (প্রিন্ট ও ইলেকট্রনিক) প্রকাশিত হচ্ছে, তা সত্য নয়। তবে ১১ আগস্ট থেকে বগুড়ায় অনুষ্ঠেয় শিক্ষাক্রমসংক্রান্ত কর্মশালা স্থগিত করা হয়েছে।
আরও বিস্তারিত!
bn_BD