শীর্ষ নিউজ

কোপায় ইতিহাস গড়ে আর্জেন্টিনার জয়

কোপায় ইতিহাস গড়ে আর্জেন্টিনার জয়

মঞ্চটা আগেই প্রস্তুতই ছিল। তবে অপেক্ষা কেবল উৎসবের। অপেক্ষা বিশ্বকাপজয়ী ডি মারিয়ার বিদায়ের। অপেক্ষা টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ ১৬ বার শিরোপা ঘরে তোলার। টানটান উত্তেজনা, আক্রমণ-পাল্টা আক্রমণের পরসা শেষে কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি দিয়েই ডি মারিয়ার বিদায় রাঙাল আর্জেন্টিনা। সোমবার (১৫ জুলাই) মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ২৩ বছর পর ফাইনালে ওঠা কলম্বিয়াকে ১-০ গোলে হারের তিক্ত স্বাদ দিলো আলবিসেলেস্তেরা। জয়সূচক একমাত্র গোলটি করেন লাউতারো মার্টিনেজ। এর আগে, নির্ধারিত ৯০ মিনিটের খেলায় কোনো গোল আসেনি। এতে অতিরিক্ত সময়ে গড়ায় কোপা আমেরিকার ৪৮তম আসরের ফাইনাল। বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরুর কথা থাকলেও কলম্বিয়ান দর্শক-সমর্থকদের সঙ্গে নিরাপত্তাকর্মীদের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে প্রায়…
আরও বিস্তারিত!
কোটা পুনর্বহাল নিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

কোটা পুনর্বহাল নিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

সরকারি চাকরিতে কোটাপদ্ধতি বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে দেওয়া ২৭ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। রোববার (১৪ জুলাই) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট এ রায় প্রকাশ করেন। এর আগে গত ৫ জুন সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির মুক্তিযোদ্ধা কোটাপদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। এরপর ৯ জুন হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। ওইদিন এই আবেদন শুনানির জন্য আপিল বিভাগে পাঠিয়ে দেন চেম্বার আদালত। গত ৪ জুলাই প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় বিচারপতির আপিল বেঞ্চ সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের…
আরও বিস্তারিত!
কমলনগরে সার-বীজ বিতরণে অনিয়মের অভিযোগ

কমলনগরে সার-বীজ বিতরণে অনিয়মের অভিযোগ

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি- লক্ষ্মীপুরের কমলনগরে আমন উৎপাদনে প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনার সার ও ধানের বীজ বিতরণ করা হয়। ৭নং হাজিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন ৫৫ নামের তালিকা পেয়েছেন। সেই তালিকায় ১নং ওয়ার্ডের মুজিবুল হকের ছেলে মোহাম্মদ উল্যাহ নাম থাকলেও সার বীজ পাননি তিনি, পরে অফিসে গিয়ে তালিকা চেক করে দেখা যায় কোন এক ব্যক্তি স্বাক্ষর দিয়ে তার সার বীজ নিয়ে গেছে। একই এলাকার হেলাল উদ্দিনের তালিকায় নাম থাকলেও সার বীজ না পেয়ে ১৪ জুলাই সকালে অফিসে গেলে উপসহকারি কৃষি অফিসার আসিফ রেজা জানান, আপনাদের বরাদ্দকৃত প্রণোদনা শেষ হয়ে গেছে। আবার আসলে পাবেন। পরে সংবাদকর্মীর উপস্থিতিতে উপহাকারি কৃষি অফিসার…
আরও বিস্তারিত!
চীন সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন রোববার

চীন সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন রোববার

চীন সফর নিয়ে আগামীকাল রোববার সংবাদ সম্মেলনে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (জুলাই ১৩) প্রধানমন্ত্রীর প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রোববার বিকেল ৪টায় গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এর আগে গত সোমবার সন্ধ্যায় তিন দিনের দ্বিপক্ষীয় সফরে চীনের রাজধানী বেইজিং সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর এটি ছিল তার প্রথম চীন সফর। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয় ও শেখ হাসিনার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকের পর তাদের উপস্থিতিতে ২১ সমঝোতা স্মারক ও চুক্তি সই করে বাংলাদেশ ও চীন। এছাড়া সাতটি ঘোষণাপত্র সই করে দুই দেশ। এ সফরে দুই দেশের সম্পর্ক ‘কৌশলগত অংশীদারত্ব’ থেকে ‘বিস্তৃত কৌশলগত…
আরও বিস্তারিত!
৩ ঘণ্টায় ঢাকায় ৬০ মিলিমিটার বৃষ্টি

৩ ঘণ্টায় ঢাকায় ৬০ মিলিমিটার বৃষ্টি

সারা দেশে গতকাল বৃহস্পতিবার থেকেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। আজ শুক্রবার সকাল থেকেই সেই বৃষ্টির দেখা মিলল রাজধানীতে। সকাল ৬টা থেকে শুরু হয়ে ৯টা পর্যন্ত ৬০ মিলিমিটার বৃষ্টির রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, ‘আজ সারা দিন কম-বেশি বৃষ্টি হবে। তবে আগামীকাল থেকে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসবে।’ তিনি আরও বলেন, ‘বৃষ্টিপাতের প্রবণতা কমে আসলে স্বাভাবিকভাবে তাপমাত্রা একটু বেড়ে যাবে। সামনের সপ্তাহে তাপমাত্রা কিছুটা বাড়তি থাকবে। এতে করে ভ্যাপসা গরম অনুভূত হবে।’ এদিকে ভোর থেকে শুরু হওয়া বৃষ্টিতে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে করে বিপাকে পড়েছেন ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায়…
আরও বিস্তারিত!
সরকার চাইলে কোটা পরিবর্তন করতে পারবে, হাইকোর্টের রায় প্রকাশ

সরকার চাইলে কোটা পরিবর্তন করতে পারবে, হাইকোর্টের রায় প্রকাশ

২০১৮ সালে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে পরিপত্র অবৈধ ঘোষণার রায়ের মূল অংশ প্রকাশ করেছেন হাইকোর্ট। রায়ে বলা হয়েছে, সরকার চাইলে কোটা পরিবর্তন, পরিবর্ধন করতে পারবে। কোটা পূরণ না হলে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে পারবে। বৃহস্পতিবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ রায় প্রকাশ করেন। গত ৫ জুন সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। এরপর ৯ জুন হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। ওইদিন এই আবেদন শুনানির জন্য আপিল বিভাগে পাঠিয়ে দেন চেম্বার আদালত। প্রসঙ্গত, ২০১৮ সালের ৪ অক্টোবর সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির…
আরও বিস্তারিত!
কমলনগরে দুই চেয়ারম্যান প্রার্থীর আচরণ বিধি লঙ্ঘন,  ১০ হাজার টাকা জরিমানা

কমলনগরে দুই চেয়ারম্যান প্রার্থীর আচরণ বিধি লঙ্ঘন, ১০ হাজার টাকা জরিমানা

লক্ষ্মীপুরের কমলনগরে চর লরেন্স ও চর কাদিরা ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ (২০০৯ সনের ৬১ নং আইন) এর ধারা ২০ এর উপধারা (১) এ প্রদত্ত নির্বাচন কমিশন বিধিমালা ১৩ এর (ক) লঙ্ঘন করেন দুই চেয়ারম্যান পদপ্রার্থী। ১১ জুলাই চর লরেন্স ও চর কাদিরা ইউনিয়ন পরিষদের উপনির্বাচনের প্রতীক বরাদ্দ হয়, নির্বাচন অফিস থেকে প্রতীক নিয়ে যাওয়ার পথেই চর লরেন্স ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. নজরুল ইসলাম দোয়াত কলম প্রতীক ও চর কাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আশ্রাফ উদ্দিন রাজন(রাজু) মোটরসাইকেল প্রতীক প্রার্থীদের মোটরসাইকেল শোডাউন করতে দেখা যায়। চর লরেন্স ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী মো. নজরুল ইসলাম প্রতীক…
আরও বিস্তারিত!
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইন। দেশটির মিন্দানাও দ্বীপে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৭। বৃহস্পতিবার (১১ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। ফিলিপাইনের সিসমোলজি এজেন্সি এক বিজ্ঞপ্তিতে বলেছে, ভূমিকম্পে ক্ষয়ক্ষতি হবে বলে আশা করা হচ্ছে না। তবে আফটারশক হতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ফিলিপাইনের মিন্দানাওতে ৬.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে। সংস্থাটি বলছে, ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পের গভীরতা ছিল ৬৩০ কিলোমিটার (৩৯১.৪৬ মাইল)। তবে এ ভূমিকম্পের ফলে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এর আগে চলতি বছরের জানুয়ারিতে ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। মার্কিন…
আরও বিস্তারিত!
রামগতিতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ শিশুর

রামগতিতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ শিশুর

লক্ষ্মীপুরের রামগতিতে একইদিনে পুকুরে ডুবে পৃথক স্থানে দুর্জয় (২), আব্দুল্লাহ (২) ও ফাতেমা (৩) নামে তিন শিশু মারা গেছে। বুধবার (১০ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন সময় উপজেলার চরগাজী, চর আলগী ইউনিয়ন ও রামগতি পৌর এলাকায় পৃথক দুর্ঘটনায় তারা মারা যায়। এছাড়া নাহিদ নামে দেড় বছর বয়সী আরও এক শিশু পানিতে ডুবে যায়। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। জানা গেছে, নিহত শিশুদের মধ্যে দু'জনকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। বাকী একজন বাড়িতেই মারা যায়। নিহত শিশু দুর্জয় চরগাজী ইউনিয়নের টুমচর গ্রামের ১ নম্বর ওয়ার্ডের ওয়াপদা বেড়িবাঁধের বাসিন্দা সুশীল চন্দ্র দাসের ছেলে। নিহত আবদুল্লাহ রামগতি পৌরসভার…
আরও বিস্তারিত!
চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, চীনের সঙ্গে রপ্তানি বাণিজ্য আরও বাড়াতে চায় বাংলাদেশ। তাই চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানাচ্ছি। মঙ্গলবার (৯ জুলাই) চীন-বাংলাদেশ বিনিয়োগ ও বাণিজ্য সংক্রান্ত সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে বিনিয়োগের এখনই উপযুক্ত সময়। চীন-বাংলাদেশ একসঙ্গে হাত মেলালে বিশাল কিছু অর্জন করার সম্ভাবনা রয়েছে। নিজেদের অংশীদার খুঁজে নিতে বাংলাদেশের ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে। চার দিনের দ্বিপক্ষীয় সফরে সোমবার (৮ জুলাই) চীনের রাজধানী বেইজিং পৌঁছান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর এই সফর দুদেশের মধ্যকার সম্পর্ককে ‘কৌশলগত অংশীদারিত্ব’ থেকে ‘কৌশলগত বিস্তৃত সহযোগিতা অংশীদারিত্বে’ উন্নীত করবে বলে আশা করা হচ্ছে। ৮-১১ জুলাই…
আরও বিস্তারিত!
bn_BD