রামগঞ্জে যৌথ অভিযান, শ্রমিকলীগ সভাপতি ও কাউন্সিলরসহ ৪জন গ্রেপ্তার
আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ থানা পুলিশ ও সিআইডি যৌথ অভিযান চালিয়ে রামগঞ্জ উপজেলা শ্রমিকলীগ সভাপতি নজরুল ইসলাম লেদু মাল, পৌর কাউন্সিলর মোঃ আবু সুফিয়ান, শ্রমিকলীগ নেতা মোঃ কামাল হোসেন ও মিরন হোসেন নামের ৪জনকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার গভীর রাতে ঢাকাস্থ সায়েদাবাদ বাস টার্মিনালের গোপন আস্তানা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। থানা সূত্র জানায়,গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ১৯আগষ্ট ২০২৪ইং রামগঞ্জ থানায় মামলা নং-৩, ধারা-১৪৩, ৪৪৭, ৪৪৮, ৪৩৬, ৪২৭, ৩৮০, ৩৬৫, ৩৮৬, ৫০৬(২) এবং ১লা সেপ্টেম্বর ২৪ইং মামলা নং-৩, ধারা-১৪৩, ৪৪৭, ৩২৩, ৩৭৯, ৩৮৫, ৩৮৬, ৩৫৪, ৫০৬ (২) সহ একাধিক মামলা রয়েছে। মামলার পর থেকে আসামীরা পলাতক ছিলো। ১০ অক্টোবর বৃহস্পতিবার গভীর…
