রামগঞ্জ প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত
আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ রামগঞ্জ প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের সভা শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ক্লাবের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি মোঃ আবু তাহের এর সভাপতিত্বে এবং ক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক সময়ের আলো পত্রিকার প্রতিনিধি মোঃ কাউছার হোসেন এর সঞ্চালনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের জ্যেষ্ঠ সাংবাদিক ও ক্লাবের সিনিয়র সহ-সভাপতি দৈনিক নব চেতনা পত্রিকার প্রতিনিধি মনির হোসেন বাবুল, প্রেসক্লাবের সহ-সভাপতি দৈনিক আমাদের সময় ও ৭১ বাংলা টেলিভিশন এর প্রতিনিধি ও দৈনিক লাখো কন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার জাকির হোসেন পাটোয়ারী, সহ-সম্পাদক ও দৈনিক মানব কল্যাণ পত্রিকার প্রতিনিধি মোঃ ইকবাল খন্দকার শান্ত, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আজকালের…
