শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলায় ইবি শিক্ষক সমিতির নিন্দা প্রকাশ
ইরফান উল্লাহ, ইবি প্রতিনিধি : কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারাদেশে শিক্ষক ও শিক্ষার্থীদের উপর হামলার তীব্র নিন্দা জানায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক সমিতি । বুধবার (১৭ জুলাই) পরিষদের সভাপতি অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন ও সাধারন সম্পাদক অধ্যাপক ড. মোঃ মামুনুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে , কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানসমূহে উদ্ধৃত অনভিপ্রেত ঘটনায় শিক্ষক ও শিক্ষার্থীদের উপর হামলার তীব্র নিন্দা ও শিক্ষার্থীদের জীবন অকালে ঝরে পড়ায় শোক প্রকাশ করেছে সংগঠনটি। এছাড়া আরও জানা যায়, এই আন্দোলনকে পুঁজি করে যারা ফায়দা লোটার অপচেষ্টা করছে, যারা কোমলমতি ও নিরীহ শিক্ষার্থীদের উপর…
