বাঁশের সাকো নির্মাণে ইউপি চেয়ারম্যানের গাফিলতি: চরম দুর্ভোগে জনসাধারণ
সাজ্জাদ হোসেন সাজু (ফরিদপুর জেলা প্রতিনিধি) ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটেরেরচর বাজারস্থ গুচ্ছগ্রামের সহস্রাধিক বাসিন্দার বর্ষা মৌসুমের একমাত্র যাতায়াত মাধ্যম বাঁশের সাঁকোটি দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় ছিল। সম্প্রতি ইউপি চেয়ারম্যান আসলাম বেপারীর স্বেচ্ছাচারিতায় সাঁকোটি সংস্কারের পরিবর্তে খুলে বাঁশ গুলো নিয়ে যাওয়ায় জনসাধারণ এর দুর্ভোগ চরম আকার ধারণ করছে। সরো জমিনে দেখা যায়, গ্রামবাসীর একমাত্র যাতায়াত এর অবলম্বন বাশের সাঁকোটি দীর্ঘ চার মাস যাবৎ বিকল অবস্থায় আছে। যা কিছু দিন আগে মেরামতের পরিবর্তে খুলে নিয়ে যায় ইউপি চেয়ারম্যানের অনুসারী আইয়ুব খান সহ তার লোকজন। তার কিছুদিন পূর্বে গুচ্ছগ্রামবাসীর পক্ষে মৃত: সেক চান্দারের ছেলে তাঁরা মিয়া বাঁসের সাঁকোটি মেরামতের জন্য সদরপুর উপজেলা নির্বাহী…
