মাওলানার মুখে শয়তানের নিঃশ্বাস দিয়ে টাকা নিয়ে উধাও
শয়তানের নিঃশ্বাস মুখে লাগিয়ে মো. সলিম উল্লাহ নামে এক মাওলানার দেড় লাখ টাকা নিয়ে উধাও হয়েছে ২ প্রতারক। শুক্রবার (১০ অক্টোবর) কুমিল্লা নগরীর রেইসকোর্স ইস্টার্ন ইয়াকুব প্লাজার সামনে ঘটনাটি ঘটেছে। কুমিল্লা নগরীতে প্রতারক চক্র সৌদি রিয়েলের লোভ দেখিয়ে দেড় লাখ টাকা নিয়ে ধরিয়ে দেয় ভিম সাবান। এ নিয়ে প্রতারিত একজন হজ্ব মোয়াল্লেম কুমিল্লা কোতোয়ালী মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন। বুধবার মোয়াল্লেম মাওলানা মো. সলিম উল্লাহ সেলিম সংবাদকর্মীদের এ তথ্য জানান। তিনি নগরীর ভাটপাড়া এলাকার বাসিন্দা। অভিযুক্তরা হলেন, নেত্রকোনা সদরের কুমারপাড়া গ্রামের মো. মানিক মিয়ার ছেলে মো.সুজন মিয়া (২৯) ও আরেকজন অজ্ঞাতনামা। অভিযোগে তিনি উল্লেখ করেন, তিনি নগরীর নজরুল এভিনিউতে শুক্রবার…
