সারাদেশ

কবিরহাটে চরমোনাই পীরের গণ সমাবেশ

কবিরহাটে চরমোনাই পীরের গণ সমাবেশ

মোঃ বদিউজ্জামান তুহিন, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাটে ১৭ অক্টোবর পীর সাহেব চরমোনাই ঘোষিত ৯ দফা বাস্তবায়নের দাবীতে সন্ধ্যা জিরো পয়েন্টে এক গণ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন চরমোনাই পীরের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোদ্দা”েছর হোসাইন, মাওলানা মুহাম্মদ ইব্রাহিম, মুহাম্মদ হাবিবুর রহমান, সিরাজুল ইসলাম কোম্পানী, মুহাম্মাদ ইদ্রিস আলী, মাওলানা আবু নাছের, মুহাম্মাদ ইকবাল হোসাইন, মাওলানা মুহাম্মদ ইউছুফ কবিরহাট উপজেলা শাখার ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি আলা উদ্দিন কবিরহাট উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি হাফেজ তারেক রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবিরহাট উপজেলা ইসলামী আন্দোলন চরমোনাই পীরের সভাপতি মাওলানা মাহমুদ মাদানী…
আরও বিস্তারিত!
রামগঞ্জে রাব্বানীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ

রামগঞ্জে রাব্বানীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ রাব্বানীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ এ এইচ এম সোশতাক আহম্মদের অপসারনের ও গ্রেপ্তারের দাবিতে মাদ্রাসার প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীদের পক্ষ থেকে মানববন্ধন শেষে বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়েছে। বিগত দিনে শরীয়ত বিরোধী বক্তব্যের পাশাপাশি নানান অনিয়মের অভিযোগে (১৬অক্টোবর) বুধবার সকাল ১১টায় মাদ্রাসার প্রধান ফটকে ওই কর্মসূচী পালন করে শিক্ষার্থীরা। এসময় অধ্যক্ষের পক্ষাবলম্বনকারী অপর পক্ষের সাথে বিক্ষোভকারীদের হাতাহাতির ঘটনা ঘটে। সংবাদ পেয়ে রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল বাশারের নেতৃত্বে রামগঞ্জ থানা পুলিশ ও সেনাবাহীনি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। বিক্ষোভকারীদের পক্ষে প্রাক্তন শিক্ষার্থী মোঃ ইকবাল হোসেন জানান, মাদ্রাসাটিতে নানান অনিয়ম চলছে। ২০১৩ইং সনে মাদ্রাসা প্রাঙ্গনে…
আরও বিস্তারিত!
নোয়াখালীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে হামলার ঘটনায় মামলা

নোয়াখালীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে হামলার ঘটনায় মামলা

নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর বেগমগঞ্জের ১৬ নং কাদিরপুর  ইউনিয়নের ৯  নং ওয়ার্ড আলীমুদ্দিন হাজীর টেক বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের সময়  ১১ সেপ্টেম্বর  বিকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা এবিএম রহমত সজীব কে পিটিয়ে এবং কুপিয়ে আহত করেছে স্হানীয়  আওয়ামী স্বৈরাচারী সন্ত্রাসী তৌহিদুল ইসলাম (৩৫), শাহআলম ( ৩৮), সাইফুল ইসলাম( ৩২),রিমন (১৮) সহ অজ্ঞাতনামা ১ ডজন সন্ত্রাসী। জানাযায়,ছাত্র আন্দোলনের অন্যতম নেতা এবিএম রহমত উল্যাহ সজীব  বৃহত্তর চট্টগ্রামের কোতোয়ালি থানার আওতাধীন বৈষম্য  বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। ১৯ জুলাই  চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামের সামনে তিনি গুলিবিদ্ধ হন। সুস্হ হয়ে নিজ এলাকা ত্রাণ বিতরণ করতে আসলে আওয়ামী স্বৈরাচারী সন্ত্রাসী হামলার  শিকার হন।…
আরও বিস্তারিত!
রাজশাহীতে ৭২ দিন পর কবর থেকে সাকিবের লাশ উত্তোলন

রাজশাহীতে ৭২ দিন পর কবর থেকে সাকিবের লাশ উত্তোলন

রাজশাহী প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজশাহীতে নিহত শিক্ষার্থী সাকিব আনজুমের লাশ ৭২ দিন পর কবর থেকে উত্তোলন করা হয়েছে। এরপর ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বুধবার (১৬ অক্টোবর) সকাল ৮টায় আদালতের নির্দেশে রাজশাহী নগরীর টিকাপাড়া কবরস্থান থেকে তার লাশ তোলা হয়।  এ সময় রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অয়ন ফারহান শামস, মামলার তদন্ত কর্মকর্তা, পুলিশ ও নিহতের পরিবারের লোকজন উপস্থিত ছিলেন। রাজশাহী নগর গোয়েন্দা পুলিশের ওসি ও মামলার তদন্তকারী কর্মকর্তা মশিয়ার রহমান জানান, গত ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর পুলিশ ও চিকিৎসক না পাওয়ার কারণে সাকিব আনজুমের লাশ সুরতহাল ও ময়নাতদন্ত ছাড়াই দাফন…
আরও বিস্তারিত!
চরভদ্রাসন পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমান আদালতের অভিযান 

চরভদ্রাসন পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমান আদালতের অভিযান 

ফরিদপুর জেলা প্রতিনিধি- ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে বুধবার বিকেলে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে ৪ হাজার মিটার কারেন্ট ধ্বংস ও ২০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। অভিযান উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিশাত ফারাবী এর নেতৃত্বে পদ্মা নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। অভযানের অন্যরা হলেন- উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য অফিসার এস এম জাহাঙ্গীর কবির, চরভদ্রাসন থানার উপপরিদর্শক মোঃ রফিকুজ্জামান, ক্ষেত্র সহকারী শামীম আরেফিন ও পেশকার মানোয়ার হোসেন প্রমুখ।  জানা যায়, প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষা অভিযানের অংশ হিসেবে বুধবার বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত উপজেলা পদ্মা নদীর মাথাভাঙ্গা, চর গোপালপুর ও হরিরামপুর ইউনিয়নের বিভিন্ন জল…
আরও বিস্তারিত!
রায়পুরে আমেনা আকবর ফাউন্ডেশনের হুইল চেয়ার বিতরণ

রায়পুরে আমেনা আকবর ফাউন্ডেশনের হুইল চেয়ার বিতরণ

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সুনামধারী আমেনা আকবর ফাউন্ডেশন প্রতিষ্ঠা কাল থেকেই থেকেই বিভিন্ন মানবিক কর্মসূচি নিয়ে অসহায় মানুষের পাশে থেকেছে। কখনো মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বই, নগদ টাকা বিতরন, হতদরিদ্রের বস্ত্র বিতরণ, ঈদ সামগ্রী প্রদানসহ হৃদয়গ্রাহী সামাজিক কাজ বড় বড় অনুষ্ঠান করে পালন করেছে। তারই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার হুইল চেয়ার উপহার পেল প্রতিবন্ধী বৃদ্ধ নুরুল আমিন।ফাউন্ডেশনের সভাপতি সাইফুল ইসলাম মুরাদ এই হুইল চেয়ার তুলে দেন হতদরিদ্র অসহায় বৃদ্ধ নুরুল আমিনকে।
আরও বিস্তারিত!
রামগতিতে ১৭০০ কৃষকের মাঝে নগদ অর্থ ও সার-বীজ বিতরণ 

রামগতিতে ১৭০০ কৃষকের মাঝে নগদ অর্থ ও সার-বীজ বিতরণ 

মোখলেছুর রহমান ধনু : লক্ষ্মীপুরের রামগতিতে বন্যায় ক্ষতিগ্রস্ত ১হাজার সাতশ'  কৃষকের মাঝে নগদ অর্থ উপসী জাতের বীজ ও সার বিতরণ কার্যক্রম সম্পন্ন। কৃষি অফিস সূত্রে জানা গেছে, সাম্প্রতি বন্যা ও পাহাড়ি ঢলে উপকলীয় অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে খরিপ- ২ মৌসুমে পুনর্বাসন কর্মসূচির আওতায় ১ হাজার সাতশ কৃষকের মাঝে আমন ধানের উপসী জাতের বীনা -১৭, ব্রী ধান ৭৫ এর ৫ কেজি বীজ,  ড্যাব সার ১০ কেজি ও ১০ কেজি এমওপি সার প্রদান করেন। রামগতি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু সাঈদ তারেক বলেন, আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে  সরকারী সহায়তা সুষ্ঠুভাবে বিতরণ করেছি। পরবর্তীতে অন্যকোন বরাদ্দ পেলে আমরা নিরলসভাবে সুন্দর ও  সুষ্ঠু…
আরও বিস্তারিত!
রায়পুরে তৃতীয় লিঙ্গের পরীর ঝুলন্ত লাশ উদ্ধার

রায়পুরে তৃতীয় লিঙ্গের পরীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রদীপ কুমার রায়: লক্ষ্মীপুরের রায়পুরে তৃতীয় লিঙ্গের পরীর (১৮) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ১৪ অক্টোবর রাত ৮ টার দিকে পৌর শহরের মোয়াজ্জেমের বাড়ী নামক একটি পরিত্যক্ত ঘর থেকে পুলিশ পরীর মরদেহ উদ্ধার করে। সে ফরিদগঞ্জ উপজেলার আলোনীয়া গ্রামের চরমুরারি এলাকার শাহ আলম মোল্লা ও ফুলমতির সন্তান। লাশের পচন ধরায় অন্তত দুই দিন আগে তার মৃত্যু হয়েছে ধারণা করলেও কি কারণে তার মৃত্যু হয়েছে তা উদঘাটন করতে পারেনি পুলিশ। জানা যায়, পরীর হিজড়া লাইনে আসার আগে তার নাম ছিলো নুর আলম সাফু। লিঙ্গান্তর করে সে পরী নাম ধারন করে। দীর্ঘদিন ধরে পৌর শহরের মোয়াজ্জেম মিয়ার একটি পরিত্যক্ত বাসায় তৃতীয়…
আরও বিস্তারিত!
লক্ষ্মীপুরে ওয়ার্কশপ গ্যারেজে অগ্নিকাণ্ড, ১২ লাখ টাকার ক্ষতি

লক্ষ্মীপুরে ওয়ার্কশপ গ্যারেজে অগ্নিকাণ্ড, ১২ লাখ টাকার ক্ষতি

প্রদীপ কুমার রায় বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরে আনোয়ার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ওয়ার্কশপে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে প্রায় ১২ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। সোমবার (১৪ অক্টোবর) দুপুরে জেলা শহরের দক্ষিণ কালিবাড়ী আনোয়ার হোসেনের দ্বিতীয় গাড়ির গ্যারেজে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর আগেই পুড়ে যায় একটি প্রাইভেটকার, গ্যারেজটির মূল্যবান যন্ত্রপাতি ও মালামাল। জানা গেছে, গ্যারেজের মিস্ত্রি ও লোকজন একটি সাদা প্রাইভেটকার মেরামত করছিল। গাড়িতে ওয়েলিংয়ের কাজ করার সময় হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক পাশের পুকুর থেকে স্থানীয়রা মগ-বালতি দিয়ে আগুন নেভানোর…
আরও বিস্তারিত!
বানিয়াচংয়ে জাতীয় এইচপিভি টিকাদান ক্যাম্পেইন পূর্ব সমন্বয় সভা অনুষ্ঠিত

বানিয়াচংয়ে জাতীয় এইচপিভি টিকাদান ক্যাম্পেইন পূর্ব সমন্বয় সভা অনুষ্ঠিত

জুয়েল রহমান, হবিগঞ্জ প্রতিনিধি: হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) একটি যৌনবাহিত ভাইরাস। শতকরা ৯৯ ভাগ জরায়ুমুখ ক্যান্সার এইচপিভি ভাইরাস দ্বারা হয়। আজকের কিশোরী আগামী দিনের মা, তাদের সুস্বাস্থ্যের উপর নির্ভর করবে ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্য সুরক্ষা। ৫ম থেকে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রী অথবা ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের জন্য এই টিকা টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। কিশোরী তথা নারীদের সুরক্ষায় বিনামূল্যে সরকার টিকাদান কর্মসূচি গ্রহণ করেছে। এ উপলক্ষে উপজেলা কো-অর্ডিনেশন বা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ১৪ অক্টোবর সোমবার সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান। মূল বিষয়…
আরও বিস্তারিত!
bn_BD