অস্ট্রেলিয়ার সৈকতে গুলি চালায় বাবা-ছেলে, নিহত বেড়ে ১৫
অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার বন্ডাই সৈকতে যারা গুলি চালিয়েছে তারা সম্পর্কে বাবা-ছেলে। এ ঘটনায় প্রাণ গেছে অন্তত ১৫ জনের। তাদের মধ্যে এক শিশু আছে। দেশটির সরকার এ ঘটনাকে ‘ইহুদিবিদ্বেষ’ বলে নিন্দা জানিয়েছে। ঘটনার সময় জনপ্রিয় সৈকতটিতে ইহুদিদের হানুকা উৎসবের আয়োজন করা হয়েছিল। যেখানে হাজার খানেক মানুষের ভিড় বাড়লে একটি সেতু থেকে নির্বিচারে গুলি চালাতে থাকে দুই ব্যক্তি। অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশন (এবিসি) জানিয়েছে, বাবা ও ছেলের ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর সঙ্গে যোগসূত্র থাকতে পারে। পুলিশ এখনো হামলার পেছনের কারণ খতিয়ে দেখছে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, এই হামলা স্পষ্টতই ইহুদি সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে ঘটনানো হয়েছে। প্রায় তিন দশকের মধ্যে এটি দেশটির…
