আন্তর্জাতিক

তেহরানের সঙ্গে উত্তেজনা নিরসনে ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন ইলন মাস্ক

তেহরানের সঙ্গে উত্তেজনা নিরসনে ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন ইলন মাস্ক

তেহরান ও ওয়াশিংটনের মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা উত্তেজনা নিরসনের চেষ্টায় জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্ক। গতকাল বৃহস্পতিবার দ্য নিউইয়র্ক টাইমস এ তথ্য জানায়। ইরানের একাধিক অজ্ঞাতনামা সূত্র উদ্ধৃত করে প্রভাবশালী মার্কিন পত্রিকাটি বলেছে, বিশ্বের শীর্ষ ধনকুবের মাস্ক ও ইরানি রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানির মধ্যকার এ বৈঠক ছিল ‘ইতিবাচক’। দ্য নিউইয়র্ক টাইমস আরও বলেছে, গত সোমবার একটি গোপন স্থানে আমির সাঈদ ও ইলন মাস্কের মধ্যে এক ঘণ্টার বেশি ওই বৈঠক চলে। এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার বিষয়টি ট্রাম্পের অন্তর্বর্তী দল বা জাতিসংঘে ইরানের মিশন তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেনি। আর ইরানের মিশন…
আরও বিস্তারিত!
বায়ুদূষণে বিপর্যস্ত দিল্লি, সব প্রাইমারি স্কুল বন্ধ

বায়ুদূষণে বিপর্যস্ত দিল্লি, সব প্রাইমারি স্কুল বন্ধ

ভারতের রাজধানী নয়াদিল্লি ভয়াবহ বায়ুদূষণে বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রতিদিনই অবনতি হচ্ছে বাতাসের মান। তবে বাতাসের মান ‘খুব খারাপ’ পর্যায়ে পৌঁছে যাওয়ায় এবার নয়াদিল্লির সকল প্রাইমারি স্কুল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, ক্রমবর্ধমান বায়ু দূষণের কারণে দিল্লির সমস্ত প্রাথমিক বিদ্যালয় শুক্রবার থকে বন্ধ থাকবে বলে কর্মকর্তারা ঘোষণা দিয়েছেন। তবে সব স্কুল বন্ধ থাকলেও শিক্ষার্থীদের পাঠদানের কাজ চলবে অনলাইনে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে ভারতের রাজধানীর মুখ্যমন্ত্রী অতিশি মারলেনা সিং বলেছেন, শহরটিকে ঘিরে থাকা ঘন ধোঁয়াশার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্লাস অনলাইনে চলবে। মূলত তাপমাত্রা হ্রাস, ধোঁয়া,…
আরও বিস্তারিত!
ট্রাম্পের জয়কে ‘ন্যায্য ও স্বচ্ছ’ বললেন বাইডেন

ট্রাম্পের জয়কে ‘ন্যায্য ও স্বচ্ছ’ বললেন বাইডেন

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী জো বাইডেন বৃহস্পতিবার ঘোষণা করেন, এক মেয়াদ বিরতির পর দ্বিতীয় চার বছরের মেয়াদে হোয়াইট হাউসের জন্য ট্রাম্পের নির্বাচন ‘ন্যায্য’ ও ‘স্বচ্ছ’ হয়েছে এবং ২০ জানুয়ারি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হবে। রোজ গার্ডেনে হোয়াইট হাউসের কয়েক ডজন সহযোগীর সঙ্গে কথা বলার সময় বাইডেন বলেন, ট্রাম্প তার ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে পরাজিত করেছেন বলে তিনি মেনে নিয়েছেন। বাইডেন বলেন, ‘জনগণের ইচ্ছা সবসময়ই জয়ী হয়। যেমনটি আমি অনেকবার বলেছি, আপনি যখন জিতবেন শুধু তখনই দেশকে ভালোবাসবেন তা হয় না। এবং শুধু একমত হলেই আপনি আপনার প্রতিবেশীকে ভালোবাসবেন- তাও হয় না।’ বাইডেন বলেন, ‘আমরা এই লড়াইয়ে হেরে…
আরও বিস্তারিত!
যুক্তরাষ্ট্র আরও শক্তিশালী হবে, আশা জেলেনস্কির

যুক্তরাষ্ট্র আরও শক্তিশালী হবে, আশা জেলেনস্কির

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে সম্পর্ক নষ্ট হওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি আশা করেন, আমেরিকা আরও শক্তিশালী হবে। বুদাপেস্টে ইউরোপীয় নেতাদের এক বৈঠকে জেলেনস্কি আরও বলেন, একটি শক্তিশালী ইউরোপ আমেরিকার প্রয়োজন। মিত্রদের মধ্যে সম্পর্ক যেন শেষ হয়ে না যায়। এর আগে বুধবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের স্পষ্ট হওয়ার পরই জেলেনস্কি ট্রাম্পকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন। জেলেনস্কি বলেন, আমরা দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর এবং আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছি। বিশ্বে শান্তির জন্য শক্তিশালী মার্কিন নেতৃত্ব খুবই গুরুত্বপূর্ণ।
আরও বিস্তারিত!
নিজেকে বিজয়ী ঘোষণা করে যে বার্তা দিলেন ট্রাম্প

নিজেকে বিজয়ী ঘোষণা করে যে বার্তা দিলেন ট্রাম্প

নিজেকে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ঘোষণা করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আমরা আমাদের দেশকে উপশম দিতে যাচ্ছি। ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে আজ নির্বাচনি পর্যবেক্ষণ অনুষ্ঠানে তার ভাষণে ট্রাম্প সীমান্ত সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন এবং বলেন, ‘এই বিজয় আমেরিকার জনগণের এক বিশাল অর্জন।’ ট্রাম্প বলেন, আমেরিকা আমাদের এমন একটি অভূতপূর্ব এবং শক্তিশালী ম্যান্ডেট দিয়েছে যা আমাদের অগ্রগতির পথকে সুগম করবে। তিনি আরও বলেন, এই নির্বাচন মার্কিনিদের জন্য বিশেষ দিন হয়ে থাকবে এবং একদিন সমর্থকরা এই দিনকে তাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিন হিসেবে দেখবেন। ট্রাম্প বলেন, রিপাবলিকানরা ডেমোক্র্যাটদের কাছ থেকে সিনেট পুনরুদ্ধার করেছে, যা তাদের দলের জন্য একটি বিশাল অর্জন। ডোনাল্ড…
আরও বিস্তারিত!
ট্রাম্প-হ্যারিস: কার জয়ে বাংলাদেশের কী হবে?

ট্রাম্প-হ্যারিস: কার জয়ে বাংলাদেশের কী হবে?

কমলা হ্যারিস না ডোনাল্ড ট্রাম্প - যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফল বাংলাদেশের জন্যও একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকদের অনেকে। বিশেষ করে রিপাবলিকার প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের একটি টুইটকে ঘিরে সেই আলোচনা আরও জোরালো হয়েছে। বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে অতীতে মার্কিন রাজনীতিকদের, বিশেষ করে ডেমোক্র্যাট নেতাদের সঙ্গে ভালো সম্পর্ক দেখা গেছে। ট্রাম্প-হ্যারিস, কার জয়ে বাংলাদেশের জন্য কী হবে? ভারতই বা এখানে কতটা ফ্যাক্টর হতে পারে? ড. ইউনূসের সঙ্গে মার্কিন রাজনীতিদের সম্পর্ক কি কোন ভূমিকা রাখবে এই সম্পর্কে? ট্রাম্প বা হ্যারিস জিতলে কী হবে? বিশ্বজুড়ে গণতান্ত্রিক প্রক্রিয়া, মানবাধিকারের মতো বিষয়গুলোতে জোর দেয় ডেমোক্র্যাট প্রশাসন। কমলা হ্যারিস…
আরও বিস্তারিত!
মার্কিন নির্বাচনের ফল জানা যাবে কখন?

মার্কিন নির্বাচনের ফল জানা যাবে কখন?

মঙ্গলবার হবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ। ইতোমধ্যে আগাম ভোট দিয়েছেন সাত কোটি ৭০ লাখের বেশি ভোটার। মঙ্গলবার ভোটগ্রহণ হলেও ওইদিনই চূড়ান্ত ফলাফল জানা যাবে না। বেশিরভাগ ভোট কেন্দ্রগুলো রাজ্য ও কাউন্টির উপর নির্ভর করে সন্ধ্যা ৬টা থেকে মধ্যরাতের মধ্যে বন্ধ হয়ে যাবে। সাধারণ নিয়ম হল যে আপনি যত পশ্চিমে যাবেন, অঞ্চলের পার্থক্যের কারণে দেরিতে ভোট বন্ধ হবে। সময়ের ব্যবধানের কারণে এমনও হতে দেখা যায়, পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্যে ভোট গণনা শুরু হয়ে যায়, কিন্তু আলাস্কা ও হাওয়াইয়ের মতো অঙ্গরাজ্যের ভোটাররা তখনও ভোট দিতে থাকেন। ভোট শেষ হওয়ার পরে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা থেকে গণনা শুরু হবে। নির্বাচনের সম্ভাব্য বিজয়ী কে, তা জানতে…
আরও বিস্তারিত!
কমালার প্রচারণায় নামছেন ওবামা দম্পতি

কমালার প্রচারণায় নামছেন ওবামা দম্পতি

দৃশ্যত যুক্তরাষ্ট্রে এবার সবচেয়ে কঠিন প্রেসিডেন্ট নির্বাচন হতে যাচ্ছে। অন্য নির্বাচনগুলোতে কোন না কোন প্রার্থীর পাল্লা ভারি দেখা গেছে। কিন্তু এবারের নির্বাচনে ডেমোক্রেট কমালা হ্যারিস এবং রিপাবলিকান ডনাল্ড ট্রাম্পের লড়াই চলছে সমান তালে। কেউ ঠাহর করতে পারছেন না কে জিততে পারেন। এমন পরিস্থিতিকে ইংরেজিতে বলা হয় ‘ইভেন-স্টিভেন’ পরিস্থিতি। এখন পর্যন্ত জরিপগুলো এমনই পূর্বাভাস দিচ্ছে। এমন এক অবস্থায় ডেমোক্রেটদের মধ্য থেকে রাজনৈতিক ক্যারিশমা আছেন এমন নেতাদের ব্যবহার করার আশা করছেন কমালা হ্যারিস। তার মধ্যে আছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, মিশেল ওবামা। গত রোববার তিনটি জনমত জরিপ প্রকাশিত হয়েছে। তাতে দেখা গেছে, নভেম্বরের নির্বাচনে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে প্রাধান্য আছে কমালা হ্যারিসের। এনবিসি নিউজের…
আরও বিস্তারিত!
ইউক্রেন যুদ্ধের পর ইইউ-ন্যাটোর সমর্থন বাড়ছে তুরস্কে

ইউক্রেন যুদ্ধের পর ইইউ-ন্যাটোর সমর্থন বাড়ছে তুরস্কে

লম্বা সময় ধরে ইইউ এর অন্যতম প্রধান অংশীদার ও ন্যাটোর সদস্যভুক্ত হলেও জোট দুটির প্রতি তুরস্কের জনসমর্থন ছিল খুবই কম। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর এখন এই জোট দুটির ওপর সমর্থন বাড়ছে তুরস্কে। বুধবার পিউ রিসার্চ সেন্টারের একটি নতুন সমীক্ষায় জানা গেছে এই তথ্য। নতুন এ সমীক্ষায় জানা গেছে, আঞ্চলিক অস্থিতিশীলতা এবং অর্থনৈতিক উদ্বেগ বেড়ে যাওয়ায় তুর্কিরা পশ্চিমা ব্লকের সদস্যপদকে ক্রমবর্ধমানভাবে সমর্থন করছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শুরু থেকে ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোর মতো পশ্চিমা ব্লকগুলির জন্য তুর্কি জনসাধারণের সমর্থন উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে। ২০২৯ সালে যেখানে ন্যাটো জোটের প্রতি তুরস্কের জনসাধারণের সমর্থন ছিল ২৫ শতাংশ। সেটা এখন বেড়ে হয়েছে ৪২ শতাংশ। জানা…
আরও বিস্তারিত!
ভারতে বসে শেখ হাসিনার কর্মকাণ্ড প্রসঙ্গে যা জানাল যুক্তরাষ্ট্র

ভারতে বসে শেখ হাসিনার কর্মকাণ্ড প্রসঙ্গে যা জানাল যুক্তরাষ্ট্র

ভারতের সাথে প্রায়ই বাংলাদেশ ইস্যু আলোচনায় থাকে বলে জানিয়েছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার। স্থানীয় সময় মঙ্গলবার (৮ অক্টোবর) নিয়মিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এ বিষয়ে কথা বলেন তিনি। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইছেন বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোন আলোচনা হয়েছে কিনা? সাংবাদিকের প্রশ্নের জবাবে মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, ‘আমি আপনাকে বলতে পারি, ভারত সরকারের কর্মকর্তাদের সঙ্গে আমাদের বৈঠক চলাকালে আঞ্চলিক ইস্যুতে কথা বলার সময় প্রায়শই বাংলাদেশ প্রসঙ্গ উঠে আসে। এর বাইরে এই ইস্যুতে সুনির্দিষ্টভাবে বলার মতো কিছু আমার কাছে নেই।’ বাংলাদেশের সঙ্গে বাইডেন প্রশাসন দ্বিপাক্ষিক…
আরও বিস্তারিত!
bn_BD