জাতীয়

হাবিবুল আউয়ালের নেতৃত্বে নির্বাচন কমিশনের পদত্যাগ

হাবিবুল আউয়ালের নেতৃত্বে নির্বাচন কমিশনের পদত্যাগ

পদত্যাগ করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ পাঁচ কমিশনার। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় এক সংবাদ সম্মেলনে সিইসি পদত্যাগের ঘোষণা দেন। সংবাদ সম্মেলন শেষে ইসি সদস্যরা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাবেন বলেও জানা গেছে। ছাত্র-জনতার গণ-আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠন হয়। এরপর থেকে কাজী হাবিবুল আউয়াল কমিশনের পদত্যাগের দাবি ওঠে। নির্বাচন কমিশনের সদস্যরাও মনে করছেন, বর্তমান পরিস্থিতিতে তাদের পদ ছাড়তেই হবে। তাই পদত্যাগের জন্য মানসিক প্রস্তুতিও নিয়ে রেখেছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। তবে নিজেরাই পদত্যাগ করবেন, নাকি এ নিয়ে সরকারের কোনো পরিকল্পনা আছে তা বোঝার চেষ্টায় ছিলেন এতদিন। এ…
আরও বিস্তারিত!
মডেল মসজিদ নির্মাণে অনিয়ম হয়েছে: ধর্ম উপদেষ্টা

মডেল মসজিদ নির্মাণে অনিয়ম হয়েছে: ধর্ম উপদেষ্টা

আওয়ামী লীগ সরকারের আমলে দেশব্যাপী মডেল মসজিদ নির্মাণেও অনিয়ম হয়েছে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেলে নোয়াখালীর বন্যাকবলিত এলাকা পরিদর্শন শেষে ত্রাণ বিতরণকালে তিনি এ মন্তব্য করেন। ধর্ম উপদেষ্টা বলেন, সারাদেশে মডেল মসজিদ নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। কোথাও কোথাও মসজিদ উদ্বোধনের আগেই মসজিদের দেয়ালে ফাটল ধরেছে। অনেক জায়গায় নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে যারাই অনিয়ম করেছে তাদের আইনের আওতায় আনা হবে, অনিয়মকারীদের ছাড় নেই। বন্যা পরিস্থিতির বিষয়ে তিনি বলেন, বন্যার পানি কমতে শুরু করলেও নোয়াখালীতে জলাবদ্ধতার পানি কমছে না। এখনও শহরে…
আরও বিস্তারিত!
ডিসিবিহীন ২১ জেলা

ডিসিবিহীন ২১ জেলা

পঁচিশ জেলা থেকে জেলা প্রশাসক (ডিসি) প্রত্যাহারের ১৩ দিন পেরিয়ে গেলেও এখনও ওইসব জেলায় ডিসি নিয়োগ দেয়নি সরকার। জেলায় সিভিল প্রশাসনের প্রধান হলেন জেলা প্রশাসক। স্থানীয় প্রশাসন তদারকি এবং জনসেবা কার্যকরভাবে নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তারা। জেলা পরিষদ ও পৌরসভার দায়িত্ব থাকায় ডিসিদের এখন অতিরিক্ত দায়িত্বও পালন করতে হয়। এখন এই ২১টি জেলার কাজ সামলাতে হচ্ছে অতিরিক্ত জেলা প্রশাসকদের। অন্যদিকে এবং যে চার জন ডিসিকে বদলি করা হয়েছে বন্যার কারণে তাদের জেলাগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় তাদের আগের কর্মস্থলে থাকতে হচ্ছে। সূত্র জানায়, জনপ্রশাসন মন্ত্রণালয় এখনই জেলাগুলোতে ডিসি নিয়োগ দিতে পারছে না কারণ এ কাজের জন্য উপযুক্ত কর্মকর্তাদের তালিকা তৈরি…
আরও বিস্তারিত!
সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : ড. ইউনূস

সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : ড. ইউনূস

সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার নিদের্শনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে তেজগাঁওয়ে অবস্থিত প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সচিব সভায় এ নিদের্শনা দেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। সচিবদের প্রতি নির্দেশনা দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সরকারের সব পর্যায়ে সংস্কার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নে ‘মার্চিং অর্ডার’ প্রদান করতে হবে। সংস্কার কর্মসূচি প্রণয়নে প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা ও মতামত গ্রহণ করতে হবে। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা বৈষম্যহীন মানবিক দেশ গড়ার যে প্রত্যয়, যে ভয়হীন চিত্ত আমাদের উপহার দিয়েছে, তার ওপর দাঁড়িয়ে বিবেক ও ন্যায়বোধে উজ্জীবিত হয়ে আমাদের স্ব…
আরও বিস্তারিত!
বৃহস্পতিবার আসতে পারে সিইসির পদত্যাগের ঘোষণা

বৃহস্পতিবার আসতে পারে সিইসির পদত্যাগের ঘোষণা

নির্বাচন কমিশনারদের নিয়ে ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের কক্ষে এ বৈঠক হয়। বৈঠক শেষে তার পদত্যাগের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘পদত্যাগের বিষয়টি কাল জানাব। বৃহস্পতিবার দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করে সব কিছু জানানো হবে। রাষ্ট্রপতির সঙ্গে কবে দেখা করবেন জানতে চাইলে তিনি বলেন, ‘কালকে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাব।’ ইসির একটি সূত্র জানিয়েছে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ও চার কমিশনার পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন। আগামীকাল সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দিতে চার সিইসি। তবে সংবাদ সম্মেলনে দ্বিমত আছে নির্বাচন…
আরও বিস্তারিত!
সচিবদের যেসব নির্দেশনা দিলেন ড. ইউনূস

সচিবদের যেসব নির্দেশনা দিলেন ড. ইউনূস

অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সচিবদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সচিবদের ৯টি নির্দেশনা দেন ড. ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তা জানানো হয়। নির্দেশনাগুলো হলো- ১. সরকারের সব পর্যায়ে সংস্কার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নে ‘মার্চিং অর্ডার’ দেওয়া হয়েছে। ২. সংস্কার কর্মসূচি প্রণয়নে প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা ও মতামত গ্রহণ করতে হবে। ৩. জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতা বৈষম্যহীন মানবিক দেশ গড়ার যে প্রত্যয়, যে ভয়হীন চিত্ত আমাদের উপহার দিয়েছে, তার ওপর দাঁড়িয়ে বিবেক ও ন্যায়বোধে উজ্জীবিত হয়ে…
আরও বিস্তারিত!
শ্রমিকরা নয়, বিশৃঙ্খলা সৃষ্টি করছে বহিরাগতরা: উপদেষ্টা হাসান আরিফ

শ্রমিকরা নয়, বিশৃঙ্খলা সৃষ্টি করছে বহিরাগতরা: উপদেষ্টা হাসান আরিফ

দেশের বিভিন্ন স্থানে পোশাক তৈরি কারখানাসহ বিভিন্ন শিল্প কারখানায় যেসব শ্রমিক আন্দোলন হচ্ছে, তার পেছনে বহিরাগতদের দায়ী করেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ এফ হাসান আরিফ। তিনি বলেছেন, চারদিকে যে শ্রমিক অসন্তোষ হচ্ছে, বিশৃঙ্খলা হচ্ছে, এগুলো শ্রমিকরা করছেন না। যারা করছেন তাদের অধিকাংশই বহিরাগত। বুধবার (৪ সেপ্টেম্বর) সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন এ এফ হাসান আরিফ। উপদেষ্টা বলেন, ‘চারদিকে যে শ্রমিক অসন্তোষ হচ্ছে, তা নিয়ে আজ আমরা বৈঠক করেছি। প্রকৃত শ্রমিক যারা, তারা কেউ নিজের বাড়ি পোড়াবে না, কারণ এখানে তার জীবিকা। আমরা খবর পাচ্ছি, বহিরাগতরা এসে…
আরও বিস্তারিত!
সচিবদের সঙ্গে প্রথম বৈঠকে প্রধান উপদেষ্টা

সচিবদের সঙ্গে প্রথম বৈঠকে প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করছেন সচিবরা। বুধবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে। গত ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর এই প্রথমবারের মতো সচিবদের সঙ্গে বৈঠক করছেন সরকারপ্রধান। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সরকারের নীতি ও কর্মসূচি বাস্তবায়নে জনপ্রশাসনের ভূমিকার বিষয়টি রাখা হয়েছে সভার আলোচ্যসূচিতে। এছাড়া দেশের সার্বিক বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন সরকারপ্রধান। সচিব পর্যায়ে একাধিক কর্মকর্তা জানিয়েছেন, মন্ত্রণালয়গুলো কীভাবে গতিশীল করা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ গুম-খুন নিয়ে আলোচনা হতে পারে। সেই সঙ্গে সরকারের চিন্তা-ভাবনা নিয়ে সচিবদের সঙ্গে মতবিনিময়…
আরও বিস্তারিত!
অন্তর্বর্তী সরকারের মেয়াদ ন্যূনতম ২ বছর, মত সম্পাদকদের

অন্তর্বর্তী সরকারের মেয়াদ ন্যূনতম ২ বছর, মত সম্পাদকদের

অন্তর্বর্তী সরকারের মেয়াদ দুই বছরের মতো হতে পারে ড. ইউনূসের সঙ্গে বৈঠকে এমন পরামর্শ দিয়েছেন সম্পাদকরা। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সম্পাদক পরিষদের বৈঠক হয়। মতবিনিময় সভায় দেশের শীর্ষস্থানীয় ২০ জন সম্পাদক অংশ নেন। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের ব্রিফ করেন।   এদিকে যেসব আইনে সাংবাদিক নিপীড়নের ধারা আছে, সেগুলো (ধারা) এখনই বাদ দিয়ে পরবর্তী সময়ে তা সংস্কারসহ বেশ কিছু প্রস্তাব অন্তর্বর্তী সরকারের কাছে দিয়েছে সম্পাদক পরিষদ। বৈঠকের বিষয় তুলে ধরে সম্পাদক পরিষদের সভাপতি ও ডেইলি স্টার…
আরও বিস্তারিত!
পাকিস্তানে যেতে ভিসা লাগবে না বাংলাদেশিদের

পাকিস্তানে যেতে ভিসা লাগবে না বাংলাদেশিদের

পাকিস্তানের ঘোষিত নতুন ভিসা নীতিতে বাংলাদেশসহ ১২৬টি দেশের নাগরিকরা ভিসা ছাড়াই দেশটিতে যাতায়াত করতে পারবেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার আহমদ মারুফ। সোমবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর (অব.) অফিসকক্ষে তিনি সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে দুই দেশের মধ্যে বন্যা পুনর্বাসন, পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, ভিসা প্রাপ্তি সহজীকরণ, সরাসরি প্লেনের ফ্লাইট চালু, কৃষি গবেষণায় সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠকের শুরুতে উপদেষ্টা রাষ্ট্রদূতকে স্বাগত জানান। তিনি রাষ্ট্রদূতকে বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে সম্প্রতি ঘটে যাওয়া বন্যার বিষয়ে অবহিত করেন। এ সময় রাষ্ট্রদূত পাকিস্তানের পক্ষ থেকে বাংলাদেশের বন্যা দুর্গতদের জন্য উপকরণ দিয়ে সহায়তার আশ্বাস প্রদান…
আরও বিস্তারিত!
bn_BD