শীর্ষ নিউজ

বঙ্গবন্ধুর জন্মদিন: বাতিল হচ্ছে ১৭ মার্চে সরকারি ছুটি

বঙ্গবন্ধুর জন্মদিন: বাতিল হচ্ছে ১৭ মার্চে সরকারি ছুটি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের ছুটি বাতিলের উদ্যোগ নিয়েছে সরকার। সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা যুগান্তরকে বলেন, প্রধান উপদেষ্টার কার্যালয় অর্থাৎ মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশে ১৭ মার্চের ছুটি বাতিলের সারসংক্ষেপ পাঠানো হচ্ছে। অর্থাৎ ১৭ মার্চ আর সরকারি ছুটি থাকছে না। বাংলাদেশে আন্তর্জাতিক বা বিশ্ব শিশু দিবস পালন হলেও জাতীয় শিশু দিবস ছিল না। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর রাষ্ট্রীয় ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসাবে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মদিন ১৭ মার্চকে জাতীয় শিশু দিবস ঘোষণা করে ওই সময়ের মন্ত্রিসভা। ১৯৯৭ সাল থেকেই দিবসটি পালন শুরু হয়। পরে এ দিনটিকে সাধারণ ছুটিও ঘোষণা করা হয়।
আরও বিস্তারিত!
নতুন বাংলাদেশে সাংবাদিক পুলিশ একসঙ্গে কাজ করবে

নতুন বাংলাদেশে সাংবাদিক পুলিশ একসঙ্গে কাজ করবে

খুলনার পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন বলেছেন, নতুন বাংলাদেশে সাংবাদিক এবং পুলিশ একসঙ্গে কাজ করবে। আমাদের কাজের ধরন ভিন্ন হলেও উদ্দেশ্য কিন্তু এক। আজ (মঙ্গলবার) দুপুরে খুলনা পুলিশ সুপার কার্যালয়ে শারদীয় দুর্গাপূজার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পুলিশ সুপার বলেন, এবারের দুর্গোৎসবে খুলনা জেলা পুলিশের তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ৯৬৫ জন পুলিশ সদস্য কাজ করছেন। সংখ্যা আরও বাড়বে। নিরাপত্তায় ডিবির টিম, থানা পুলিশ, সাইবার মনিটরিং আছে। এ ছাড়া সাদা পোশাকে এবং যৌথবাহিনীর সঙ্গেও নিরাপত্তায় কাজ করা হচ্ছে। যেখানে যেখানে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া দরকার সেখানেই নেওয়া হয়েছে। পর্যাপ্ত…
আরও বিস্তারিত!
বৃষ্টি থাকতে পারে ১১ অক্টোবর পর্যন্ত

বৃষ্টি থাকতে পারে ১১ অক্টোবর পর্যন্ত

দেশে মৌসুমি বায়ু সক্রিয় আছে। সেই সঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টিরও আভাস রয়েছে। এর প্রভাবে কয়েক দিন ধরে রাজধানীসহ সারাদেশে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির এ ধারা ১১ অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অন্যদিকে, ময়মনসিংহ বিভাগের জেলাগুলোতে বন্যা পরিস্থিতি অবনতির আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের মধ্যাঞ্চল পেরিয়ে আসাম পর্যন্ত বিস্তৃত এবং এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত প্রসারিত হয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের ওপর প্রবল অবস্থায় রয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে বাংলাদেশ ও উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হতে…
আরও বিস্তারিত!
ক্ষতিগ্রস্ত সংখ্যালঘুদের ক্ষতিপূরণ দেওয়া হবে : নাহিদ ইসলাম

ক্ষতিগ্রস্ত সংখ্যালঘুদের ক্ষতিপূরণ দেওয়া হবে : নাহিদ ইসলাম

গত ৫ আগস্টে বাংলাদেশে যেসব সংখ্যালঘু ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। মঙ্গলবার (৮ অক্টোবর) ঢাকায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিসকক্ষে ইউনেসকোর বাংলাদেশ প্রতিনিধি ড. সুসান ভাইজের নেতৃত্বে প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে উপদেষ্টা এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, ‘৫ আগস্টের পরে দেশের কয়েকটি জায়গায় সংখ্যালঘু অত্যাচারের ঘটনা ঘটলেও সেগুলোকে বেশ বড় করে বহির্বিশ্বের মিডিয়ায় প্রচার করা হচ্ছে। যে ঘটনাগুলো ঘটেছে সেখানে যারা জড়িত তাদের বিচারের আওতায় আনা হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত সংখ্যালঘুদের ক্ষতিপূরণ দেওয়া হবে।’বাংলাদেশের আন্দোলন এবং বর্তমান সরকার নিয়ে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায় অপপ্রচার চালানো হচ্ছে দাবি করে…
আরও বিস্তারিত!
ডেঙ্গুতে আরো ৫ মৃত্যু, হাসপাতালে ৯৮১ জন

ডেঙ্গুতে আরো ৫ মৃত্যু, হাসপাতালে ৯৮১ জন

দেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৮১ জন রোগী। মঙ্গলবার (৮ অক্টোবর) দেশের ডেঙ্গু পরিস্থিতি এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন রোগীদের নিয়ে এ বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ হাজার ৭৮৯ জনে। মৃত্যু হয়েছে ১৯৩ জনের। গত এক দিনে ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৩৭৬ জন। এ ছাড়া ঢাকা বিভাগে ১৬৯ জন, চট্টগ্রামে ১৬০ জন, খুলনায় ৯৫ জন, বরিশালে বিভাগে ৯৩ জন, রাজশাহীতে ৪৭ জন, রংপুরে ৩০ জন, ময়মনসিংহে ১৭ জন এবং সিলেট…
আরও বিস্তারিত!
টি-টোয়েন্টি থেকে অবসর নিলেন মাহমুদ উল্লাহ

টি-টোয়েন্টি থেকে অবসর নিলেন মাহমুদ উল্লাহ

টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন মাহমুদ উল্লাহ রিয়াদ। ভারতের বিপক্ষে সিরিজ শেষেই সংক্ষিপ্ত সংস্করণ থেকে অবসর নেওয়ার ঘোষণা আজ ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসে দিয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার। তবে আন্তর্জাতিক ক্রিকেটে আরো কিছুদিন খেলার কথা জানিয়েছেন তিনি। ২০২১ সালের জুলাইয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন মাহমুদ উল্লাহ। আজ টি-টোয়েন্টি থেকে নিলেন। এখন বাকি থাকল শুধু ওয়ানডে। তার অবসরের ইঙ্গিত অবশ্য আগেই দিয়ে রেখেছিলেন নাজমুল হোসেন শান্ত। সিদ্ধান্ত আগেই নিয়েছিলেন জানিয়ে আজ মাহমুদ উল্লাহ বলেছেন, ‘সিরিজের শেষেই আমি টি-টোয়েন্টি থেকে অবসর নেব। সফরে আসার আগেই ঠিক করে রেখেছিলাম। এ নিয়ে আমার পরিবারের সঙ্গে কথা বলেছি। আমার কোচ, অধিনায়ক, নির্বাচক এবং বোর্ড সভাপতিকেও সিদ্ধান্ত…
আরও বিস্তারিত!
গাজায় ইসরায়েলি হামলায় এক বাড়িতে নিহত ১৭

গাজায় ইসরায়েলি হামলায় এক বাড়িতে নিহত ১৭

গাজার কেন্দ্রীয় অংশের আল-বুরেজ শরণার্থী শিবিরে মঙ্গলবার ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে। ওই অঞ্চলের বেসামরিক সুরক্ষা সংস্থা এ তথ্য জানিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী সেখানে হামাসের অবস্থানগুলোতে আক্রমণ চালাচ্ছে। সংস্থাটির মুখপাত্র মাহমুদ বাসাল জানান, শরণার্থী শিবিরে আব্দুল হাদি পরিবারের তিনতলা বাড়িতে ইসরায়েলি যুদ্ধবিমান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র পড়ে। তাদের দলগুলো সেখান থেকে শিশুসহ ১৭ জনের মরদেহ এবং আরো কয়েকজন আহত মানুষকে উদ্ধার করেছে।বাসাল আরো জানান, নিহতদের দেহ ও আহতদের নুসেইরাত শিবিরের আল-আওদা হাসপাতাল এবং দেইর আল-বালাহ শহরের আল-আকসা শহীদ হাসপাতালে নেওয়া হয়েছে। আল-আওদা হাসপাতালের কর্মীরাও এই হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন। এ ছাড়া মুখপাত্র জানান, স্থানীয় সময় মঙ্গলবার ভোর থেকে…
আরও বিস্তারিত!
সাবেক এমপি মহিবুর রহমান মানিক গ্রেপ্তার

সাবেক এমপি মহিবুর রহমান মানিক গ্রেপ্তার

সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য মহিবুর রহমান মানিককে গ্রেপ্তার করেছে র‍্যাব। মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের জ্যেষ্ঠ সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এ তথ্য দেন। তিনি বলেন, সুনামগঞ্জ সদর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলা ও আক্রমণের মামলার আসামি সুনামগঞ্জ-৫ আসনের সাবেক এমপি মহিবুর রহমান মানিক। তার বিরুদ্ধে সুনামগঞ্জ সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী সময় মামলা রুজু হয়। তাকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 
আরও বিস্তারিত!
সংলাপে ডাক পাচ্ছে না জাতীয় পার্টি

সংলাপে ডাক পাচ্ছে না জাতীয় পার্টি

অন্তর্বর্তী সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্র সংস্কারের বিষয়ে আলোচনা করেছে বেশ কয়েকটি রাজনৈতিক দল। গত শনিবার প্রথম দিনে বিএনপি, জামায়াতসহ বেশ কিছু রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছে সরকার। আগামী ১৯ অক্টোবর (শনিবার) ফের সংলাপ হওয়ার কথা রয়েছে। এই সংলাপে কোনোভাবেই যেন জাতীয় পার্টিকে (জাপা) ডাকা না হয় সে বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছিল আলোচনা। অনেকে জাতীয় পার্টিকে আওয়ামী লীগের স্বৈরাচারিতার সহযোগী হিসেবে অ্যাখ্যা দিয়ে সংলাপে না ডাকার আহ্বান জানান।আলোচনায় দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের সংলাপে ডাক পাচ্ছে না জাতীয় পার্টি (জাপা)। মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রফাইলে এক পোস্টে এ তথ্য জানান বৈষম্যবিরোধী…
আরও বিস্তারিত!
শেখ হাসিনার বর্তমান অবস্থান নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

শেখ হাসিনার বর্তমান অবস্থান নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

শেখ হাসিনার বর্তমান অবস্থান নিয়ে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, শেখ হাসিনার অবস্থান নিয়ে নিশ্চিত হতে পারেনি পররাষ্ট্র মন্ত্রণালয়। তিনি বলেন, আমরা দিল্লিতেও খোঁজ নিয়েছি, আমিরাতেও খোঁজ নিয়েছি; তবে কনফার্মেশন অফিশিয়ালি কেউ করতে পারেনি। আজ মঙ্গলবার (৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন উপদেষ্টা। ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের মন্ত্রী, এমপি এবং নেতাদের বিষয়ে তিনি বলেন, ভারতে পলাতকরা দেশে ফিরতে চাইলে ট্র্যাভেল পাস ইস্যু করা যেতে পারে। যদি আদালত ফিরিয়ে আনতে বলেন তখন সেই উদ্যোগ নেওয়া হবে। লেবানন থেকে প্রবাসীদের ফিরিয়ে আনা নিয়ে উপদেষ্টা বলেন, লেবানন থেকে যারা ফিরে আসতে চান, তাদের তালিকা করতে বলা…
আরও বিস্তারিত!
bn_BD