শীর্ষ নিউজ

জাতির সামনে যেসব সংস্কার প্রস্তাব তুলে ধরেছে জামায়াত

জাতির সামনে যেসব সংস্কার প্রস্তাব তুলে ধরেছে জামায়াত

রাষ্ট্র সংস্কারে গুরুত্বপূর্ণ প্রস্তাব করেছে জামায়াতে ইসলামী। বুধবার (৯ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘রাষ্ট্র সংস্কার প্রস্তাব’ অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের পক্ষে প্রস্তাবগুলো তুলে ধরা হয়৷ জামায়াত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য রাখার প্রস্তাব করেছে। পুলিশের জন্য স্বাধীন কমিশন গড়ে তোলার প্রস্তাব করেছে দলটি। পুলিশ বাহিনীতে জামায়াতে ইসলামী যে সংস্কারের প্রস্তাব করেছে— তার মধ্যে রয়েছে সংস্থাটির জন্য স্বাধীন কমিশন। একইসঙ্গে পুলিশে নিয়োগ, পদোন্নতি, বদলির ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক ও ব্যক্তির হস্তক্ষেপ থাকতে পারবে না। এছাড়া গত ১৫ বছরে যারা র‌্যাবে কাজ করছেন, তাদেরকে স্ব-স্ব বাহিনীতে ফিরিয়ে নেওয়ার প্রস্তাব করা হয়৷ সরকারি চাকরিতে নিয়োগে আবেদনের ক্ষেত্রে আবেদন ফি না…
আরও বিস্তারিত!
পালানোর জন্য ভারতকে কেন বেছে নেন আ.লীগ নেতারা

পালানোর জন্য ভারতকে কেন বেছে নেন আ.লীগ নেতারা

ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দেখা নেই এরপর থেকে। শীর্ষস্থানীয় নেতাদের খোঁজ পাচ্ছে না নেতাকর্মীরা।  রাজনৈতিক পালাবদলে এখন বিপাকে আওয়ামী লীগের নেতাকর্মীরা। জানা গেছে, সরকার পতনের সঙ্গে সঙ্গে দলটির শীর্ষ নেতাদের অনেকেই চলে গেছেন আত্মগোপনে। কেউ কেউ দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে আরাম আয়েশে দিনযাপন করছেন। বর্তমান পরিস্থিতি নিজেদের অনুকূলে না থাকায় আওয়ামী লীগের অনেক নেতা ভারতে আশ্রয় নেন। ভারতও নানা কৌশলে প্রকাশ্যে বা গোপনে তাদের আশ্রয় দিয়ে আসছে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর দেশে রাজনীতির মাঠে আওয়ামী লীগ যখন বেশ বেকায়দায়, তখন দলটির অনেক নেতা…
আরও বিস্তারিত!
এই দেশ আমাদের সকলের: ড. মুহাম্মদ ইউনূস

এই দেশ আমাদের সকলের: ড. মুহাম্মদ ইউনূস

হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে দেওয়া বাণীতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করা হয়েছে। এই দেশ আমাদের সকলের। দেশের হিন্দু ধর্মাবলম্বী সকল নাগরিককে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‌‘দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি এখন সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করা হয়েছে। এই দেশ আমাদের সকলের। ধর্ম-বর্ণ নির্বিশেষে এ দেশ সকল মানুষের নিরাপদ আবাসভূমি। গত ৫ আগস্ট ছাত্র-শ্রমিক-জনতার অভূতপূর্ব অভ্যুত্থানের…
আরও বিস্তারিত!
শপথ নিলেন হাইকোর্টের ২৩ বিচারপতি

শপথ নিলেন হাইকোর্টের ২৩ বিচারপতি

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নতুন নিয়োগ পাওয়া ২৩ বিচারপতি শপথ নিয়েছেন। বুধবার (৯ অক্টোবর) সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্টার জেনারেল আজিজ আহমেদ। গতকাল (মঙ্গলবার)  রাষ্ট্রপতির আদেশক্রমে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ২৩ জনকে বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। পড়ে রাতেই আইন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। আইন সচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান-এর ৯৮ অনুচ্ছেদ-এ প্রদত্ত ক্ষমতাবলে নিম্নবর্ণিত (ক)-(ব) ক্রমিকে উল্লেখকৃত ২৩ জন ব্যক্তিকে শপথ গ্রহণের তারিখ থেকে অনধিক দুই বছরের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের অতিরিক্ত…
আরও বিস্তারিত!
দিল্লিতেই হাসিনা!

দিল্লিতেই হাসিনা!

ছাত্র-জনতাকে হত্যার পর গণ-অভূত্থানের মুখে ভারত পালিয়ে যায় স্বৈরাচার হাসিনা। গত কয়েকদিন বলা হচ্ছে ভারত ছেড়েছেন মুজিব কন্যা। যদিও খবরটি নিশ্চিত করতে পারেনি কেউ। তবে দিল্লিতে মোদির কাছে আশ্রয় নেওয়া সাবেক স্বৈরাচার শেখ হাসিনা এখনও ভারতেই অবস্থান করছেন বলে জানা যাচ্ছে। তিনি দিল্লি ছেড়ে মধ্যপ্রাচ্যের কোনও দেশে চলে গেছেন, এ জাতীয় সব খবরকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন ভারতের শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তারা। বিবিসি বাংলার প্রতিবেদন। বিবিসি বাংলা জানায়, ভারতের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একাধিক সূত্রের নিশ্চিত করেছে ‘শেখ হাসিনা দিল্লিতে গত সপ্তাহে যেভাবে ছিলেন, এই সপ্তাহেও ঠিক একইভাবে আছেন!’ তিনি দিল্লিতে ঠিক কোথায় অবস্থান করছেন তা ভারত আনুষ্ঠানিকভাবে কখনওই জানায়নি…
আরও বিস্তারিত!
ধর্ম উপদেষ্টাকে পবিত্র কাবা ঘরের গিলাফ উপহার

ধর্ম উপদেষ্টাকে পবিত্র কাবা ঘরের গিলাফ উপহার

অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন পবিত্র কাবার গিলাফ উপহার পেয়েছেন। সম্প্রতি জেদ্দার সচিবালয়ে এক অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা স্মারক প্রদান করেন সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. তাওফিক ফাউজান আল-রবিয়াহ। গত সোমবার (৭ অক্টোবর) ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এই তথ্য জানানো হয়। এর আগে গত ২৬ সেপ্টেম্বর বাংলাদেশের হজযাত্রীদের খরচ কমানোর পদক্ষেপের অংশ হিসেবে সৌদি আরব পৌঁছেন ধর্ম উপদেষ্টা ড. মাওলানা আ ফ ম খালিদ হোসেন। তাঁর প্রচেষ্টায় সৌদি আরব সমুদ্রপথে বাংলাদেশি হজযাত্রীদের গ্রহণ করতে সম্মত হয়েছে বলেও তাঁর ফেসবুক পেজে জানানো হয়েছে।…
আরও বিস্তারিত!
আজ রাষ্ট্র সংস্কার প্রস্তাবনা ঘোষণা করবে জামায়াত

আজ রাষ্ট্র সংস্কার প্রস্তাবনা ঘোষণা করবে জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামির পক্ষ থেকে রাষ্ট্র সংস্কারের রূপরেখা তুলে ধরা হবে আজ। দুপুর ১২ টায় গুলশানস্থ হোটেল ওয়েস্টিনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে রূপরেখা তুলে উপস্থাপন করবেন আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান। এর আগে গত শনিবার (৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ শেষে জামায়াতের আমির বলেন, এই অন্তর্বর্তী সরকার দেশ শাসনের জন্য আসেনি, তারা একটা ভোটের পরিবেশ তৈরির জন্য এসেছে। তাদের নানা রকম সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে। জামায়াতের পক্ষ থেকে ৯ অক্টোবর রাষ্ট্র সংস্কারের রূপরেখা তুলে ধরা হবে। নির্বাচন থেকে সংস্কার বেশি গুরুত্বপূর্ণ। সে সময় তিনি বলেছিলেন, জামায়াত সরকারকে দুটি রোডম্যাপ দিয়েছে ‘একটি সংস্কারের, অন্যটি নির্বাচনের। ভোটের আগে…
আরও বিস্তারিত!
ভারতে বসে শেখ হাসিনার কর্মকাণ্ড প্রসঙ্গে যা জানাল যুক্তরাষ্ট্র

ভারতে বসে শেখ হাসিনার কর্মকাণ্ড প্রসঙ্গে যা জানাল যুক্তরাষ্ট্র

ভারতের সাথে প্রায়ই বাংলাদেশ ইস্যু আলোচনায় থাকে বলে জানিয়েছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার। স্থানীয় সময় মঙ্গলবার (৮ অক্টোবর) নিয়মিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এ বিষয়ে কথা বলেন তিনি। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইছেন বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোন আলোচনা হয়েছে কিনা? সাংবাদিকের প্রশ্নের জবাবে মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, ‘আমি আপনাকে বলতে পারি, ভারত সরকারের কর্মকর্তাদের সঙ্গে আমাদের বৈঠক চলাকালে আঞ্চলিক ইস্যুতে কথা বলার সময় প্রায়শই বাংলাদেশ প্রসঙ্গ উঠে আসে। এর বাইরে এই ইস্যুতে সুনির্দিষ্টভাবে বলার মতো কিছু আমার কাছে নেই।’ বাংলাদেশের সঙ্গে বাইডেন প্রশাসন দ্বিপাক্ষিক…
আরও বিস্তারিত!
সিরিজ রক্ষার ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ

সিরিজ রক্ষার ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ

ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। যার ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে স্বাগতিকরা। তাই দ্বিতীয় ম্যাচটি টাইগারদের জন্য সিরিজ রক্ষার ম্যাচ। এই ম্যাচে জয় না পেলে এক ম্যাচ হাতে থাকতেই সিরিজ নিশ্চিত করবে ভারত। বুধবার (৯ অক্টোবর) দ্বিতীয় টি-টোয়েন্টিতে দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামবে দুই দল। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি। প্রথম ম্যাচে গোয়ালিয়রে আগে ব্যাট করতে নেমে ভারতকে ১২৮ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। ৪৯ বল এবং ৭ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় ভারত। এতে টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা। এর আগে দুই ম্যাচের…
আরও বিস্তারিত!
বৈষম্যবিরোধী চেতনায় সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রাখার আহ্বান

বৈষম্যবিরোধী চেতনায় সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রাখার আহ্বান

বৈষম্যবিরোধী চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আগামী বুধবার (৯ অক্টোবর) দুর্গাপূজা উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান। অধ্যাপক ইউনূস হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে দেশের হিন্দু ধর্মাবলম্বী সব নাগরিককে আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি এখন সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য। সাম্প্রদায়িক সম্প্রীতির কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমাদের সংবিধানে সব ধর্ম ও বর্ণের মানুষের…
আরও বিস্তারিত!
bn_BD