শীর্ষ নিউজ

পূজামণ্ডপে ইসলামি গান পরিবেশনা, ফেসবুকে আলোচনা-সমালোচনা

পূজামণ্ডপে ইসলামি গান পরিবেশনা, ফেসবুকে আলোচনা-সমালোচনা

চট্টগ্রামে শারদীয় দুর্গোৎসবের মঞ্চে ইসলামি সংগীত পরিবেশন নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় নগরের জেএম সেন হলের মঞ্চে ইসলামি সংগীত পরিবেশন করেন একদল তরুণ, যাদের সদস্যরা ইসলামি ছাত্রশিবিরের সাংস্কৃতিক সংগঠন চট্টগ্রাম কালচারাল একাডেমির সঙ্গে সংশ্লিষ্ট বলে অভিযোগ উঠেছে। তবে এই সংগঠনটি এ অভিযোগ অস্বীকার করেছে। জানা গেছে, পূজা উদযাপন কমিটির এক নেতার আমন্ত্রণে সংগঠনটি পূজামণ্ডপে গান করতে যায়। সংগঠনটির সদস্যরা শাহ আবদুল করিমের বিখ্যাত গান ‘আগে কি সুন্দর দিন কাটাইতাম’ এবং ‘শুধু মুসলমানের লাগি আসেনিকো ইসলাম, বিশ্ব মানুষের কল্যাণে স্রষ্টার এই বিধান’ গান দুটি পরিবেশন করে। এর মধ্যে “শুধু মুসলমানের লাগি আসেনিকো ইসলাম” গানটির ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার…
আরও বিস্তারিত!
প্রধান বিচারপতির বাসভবন হচ্ছে সংরক্ষিত পুরাকীর্তি

প্রধান বিচারপতির বাসভবন হচ্ছে সংরক্ষিত পুরাকীর্তি

রাজধানীর ১৯ হেয়ার রোডে অবস্থিত প্রধান বিচারপতির বাসভবন সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। এ বিষয়ে ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। সুপ্রিম কোর্ট প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়, সংরক্ষিত পুরাকীর্তি ঘোষণার কার্যক্রম গ্রহণের অংশ হিসেবে বুধবার প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ঢাকা ও ময়মনসিংহ বিভাগের আঞ্চলিক পরিচালককে প্রধান বিচারপতির বাসভবন সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রধান বিচারপতির বাসভবনে অনাকাঙ্ক্ষিত ক্ষয়ক্ষতির পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এই স্থাপনা স্থায়ীরূপে সংরক্ষণের উদ্যোগ নিয়েছেন। বিশেষ করে বাংলাদেশের বিদ্যমান আইনি কাঠামোর মধ্য থেকে…
আরও বিস্তারিত!
ডেঙ্গুতে মৃত্যু ২০০ ছুঁইছুঁই, আক্রান্ত ৪০ হাজার ছাড়াল

ডেঙ্গুতে মৃত্যু ২০০ ছুঁইছুঁই, আক্রান্ত ৪০ হাজার ছাড়াল

এডিস মশাবাহী রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ১৯৯ জনে দাঁড়িয়েছে। এছাড়া গত একদিনে নতুন করে ৫৮৩ জন মশাবাহী রোগটি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।  বৃহস্পতিবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগে একজন করে মোট তিনজন মারা গেছেন। অন্যদিকে এই সময়ে মশাবাহিত রোগটি নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৫৮৩ জনের মধ্যে সবচেয়ে বেশি রোগী (১৬৩) ভর্তি হয়েছে ঢাকা বিভাগে। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ১৩০ জন, ঢাকা দক্ষিণ সিটি…
আরও বিস্তারিত!
ক্ষমা চেয়ে সাকিবের আবেগঘন পোস্ট

ক্ষমা চেয়ে সাকিবের আবেগঘন পোস্ট

ছাত্র-জনতার আন্দোলনের সময় নীরব ভূমিকা পালন করায় ব্যাপক সমালোচনা মুখে পড়তে হয় আওয়ামী লীগের সংসদ সদস্য এবং ক্রিকেটার সাকিব আল হাসানকে। যার ফলে তার দেশে ফেরা এবং নিরপত্তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এতদিন চুপ থাকলেও এবার নিজের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করেছেন দেশসেরা এই ক্রিকেটার। বুধবার (৯ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে আন্দোলনের সময় নীরব ভূমিকা পালন করায় ক্ষমা চেয়েছেন সাকিব। সাকিবের পোস্টটি হুবুহু তুলে ধরা হলো- আসসালামু আলাইকুম, আমার দেশের প্রতিটি মানুষের ভালোবাসার প্রতি শ্রদ্ধা। আমার প্রতি আপনাদের দোয়া ও ভালবাসা আমাকে আজকের এই সাকিব আল হাসান হিসেবে বিশ্ব দরবারে সমাদৃত করেছে। শুরুতেই আমি শ্রদ্ধাভরে স্মরণ…
আরও বিস্তারিত!
অজ্ঞাত স্থান থেকে হারুন, ‘আমাকে ভুল বোঝার অবকাশ নেই’

অজ্ঞাত স্থান থেকে হারুন, ‘আমাকে ভুল বোঝার অবকাশ নেই’

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই আলোচনায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন-অর-রশীদ। ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর আলোচিত পুলিশ কর্মকর্তা হারুনকে ঘিরে নানা তথ্য ছড়াতে থাকে। যার মধ্যে বিমানবন্দরে হারুনের ওপর হামলা, সিএমএইচে ভর্তি, অন্য বাহিনীর হেফাজতে থাকা, আর সর্বশেষ মার্কিন যুক্তরাষ্ট্রে পালিয়ে যাওয়া। হারুনের অবস্থান নিয়ে রয়েছে ধোঁয়াশা। তবে নানা তথ্যের মাঝেও এখনো হারুনের অবস্থান অজানা। অজ্ঞাত স্থান থেকেই সম্প্রতি প্রবাসী এক সাংবাদিকের সঙ্গে পালিয়ে যাওয়াসহ নানা বিষয় নিয়ে কথা বলেছেন পুলিশের সাবেক এই কর্মকর্তা। বর্তমান অবস্থান ও কাজে যোগ না দেওয়ার বিষয়ে হারুন-অর-রশীদ বলেন, ‘আমাকে ঘিরে নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছিল। তখনো আমি…
আরও বিস্তারিত!
জামিন পেলেন সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

জামিন পেলেন সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

সাবেক পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের (শান্তিগঞ্জ ও জগন্নাথপুর) সাবেক সংসদ সদস্য এম এ মান্নান জামিন পেয়েছেন। সুনামগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন বুধবার (৯ অক্টোবর) দুপুরে শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার পক্ষে আদালতে শুনানিতে অংশ নেওয়া জ্যেষ্ঠ আইনজীবী আবদুল হামিদ। এর আগে বেলা ১১টার দিকে একই আদালতে এম এ মান্নানের জামিন শুনানির সময় আইনজীবীদের দুই পক্ষের মধ্যে হট্টগোল হয়। এর একপর্যায়ে বিচারক এজলাস থেকে নেমে যান। পরে দুপুর আবার জামিন শুনানি শুরু হয়। শুনানি শেষে বেলা আড়াইটার দিকে বিচারক তাঁর জামিন মঞ্জুর করেন। গত ১৯ সেপ্টেম্বর রাতে শান্তিগঞ্জ উপজেলার নিজ বাড়ি থেকে…
আরও বিস্তারিত!
বায়ুদূষণে ৩ নম্বরে ঢাকা, বায়ুর মান ‘অস্বাস্থ্যকর’

বায়ুদূষণে ৩ নম্বরে ঢাকা, বায়ুর মান ‘অস্বাস্থ্যকর’

বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আজ বুধবার ১৬৬ স্কোর নিয়ে ৩ নম্বরে অবস্থান করছে ঢাকা। সকাল ৮টা ৪৫ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার এ অবস্থান দেখা গেছে। এই স্কোর বাতাসের মানকে ‘অস্বাস্থ্যকর’ বলে নির্দেশ করে। এদিকে, বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ ২১৫ স্কোর নিয়ে শীর্ষে অবস্থান করছে ইরাকের বাগদাদ শহর। ১৮৮ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি এবং পাকিস্তানের লাহোর ১৬৩ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে আছে। ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা…
আরও বিস্তারিত!
টানা দুই বারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না: জামায়াত

টানা দুই বারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না: জামায়াত

রাষ্ট্র সংস্কারে গুরুত্বপূর্ণ প্রস্তাব করেছে জামায়াতে ইসলামী। বুধবার (৯ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘রাষ্ট্র সংস্কার প্রস্তাব’ অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের পক্ষে প্রস্তাবগুলো তুলে ধরা হয়৷ আজ বুধবার (৯ অক্টোবর) দুপুরে রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এসব প্রস্তাবনা উপস্থাপন করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। যেখানে ১০টি ধাপে রয়েছে আইন ও বিচার, সংসদ বিষয়ক সংস্কার, নির্বাচনব্যবস্থা সংস্কার, আইনশৃঙ্খলা সংস্কার (পুলিশ বাহিনী ও র‌্যাব বিষয়ক সংস্কার, জনপ্রশাসন সংস্কার, দুর্নীতি, সংবিধান সংস্কার, শিক্ষা ও সংস্কৃতি সংস্কার, সংস্কৃতি সংস্কার, পররাষ্ট্র বিষয়ক সংস্কার ও ধর্ম মন্ত্রণালয় সংস্কার। সংবিধান সংস্কার প্রস্তাবে দলটি উল্লেখ করে- একই…
আরও বিস্তারিত!
ঘৃণা-বিভেদের কোনো রাজনীতি থাকবে না: ঢাকেশ্বরী মন্দিরে মির্জা ফখরুল

ঘৃণা-বিভেদের কোনো রাজনীতি থাকবে না: ঢাকেশ্বরী মন্দিরে মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দানবীয় শক্তিকে পরাজিত করে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে। যেখানে ধর্মে ধর্মে কোনো বিভেদ ও ঘৃণার কোনো রাজনীতি থাকবে না। বুধবার (৯ অক্টোবর) দুপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। গত ১৫ বছর হিন্দু সম্প্রদায়ের উপর আওয়ামী লীগ নির্যাতন করেছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, বিএনপি যদি ভবিষ্যতে ক্ষমতায় আসে, তাহলে হিন্দুদের উপর নির্যাতনের প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত করা হবে এবং সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে। হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সম্প্রদায়ের আট দফার বিষয়ে বিএনপির পক্ষ থেকে ইতিবাচক পদক্ষেপ নেওয়া হবে বলেও উল্লেখ করেন ফখরুল। তিনি বলেন, গত ৫ আগস্ট…
আরও বিস্তারিত!
সরকারি চাকরিতে ৫ লাখ পদ খালি, তবু হচ্ছে না পরীক্ষা

সরকারি চাকরিতে ৫ লাখ পদ খালি, তবু হচ্ছে না পরীক্ষা

দেশে বর্তমানে সরকারি চাকরিতে পাঁচ লাখ তিন হাজার ৩৩৩টি পদ খালি রয়েছে। বিপুল সংখ্যক পদ খালি থাকলেও হচ্ছে না চাকরি পরীক্ষা। দ্রুত এসব পদে নিয়োগ হলে বেকারত্ব কমতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। সেজন্য দ্রুত কমিশন গঠন করে এসব খালি পদে নিয়োগ প্রক্রিয়া শেষ করার পরামর্শ দিয়েছেন তারা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ বেসামরিক কর্মকর্তা ও কর্মচারীদের পরিসংখ্যান অনুযায়ী, সরকারি চাকরিতে ৫ লাখ ৩ হাজার ৩৩৩টি পদ খালি রয়েছে। বিপুল সংখ্যক শূন্যপদ থাকলেও চাকরির পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ ছাড়া আগে অনুষ্ঠিত হওয়া চাকরি পরীক্ষাও সম্পন্ন হচ্ছে না। এদিকে আওয়ামী লীগ সরকারের আমলে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। ফলে বেশ কয়েকটি…
আরও বিস্তারিত!
bn_BD