শীর্ষ নিউজ

আরো দুই দিনের রিমান্ডে আনিসুল হক

আরো দুই দিনের রিমান্ডে আনিসুল হক

বাড্ডা থানার স্বেচ্ছাসেবক দলের নেতা আলামিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এদিন আনিসুল হককে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা তাকে গ্রেপ্তার দেখানোসহ সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। প্রথমে আদালত এ মামলায় তাকে গ্রেপ্তার দেখান। পরে আসামিপক্ষে আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ডের আদেশ দেন। মামলার সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট রাজধানীর বাড্ডা থানা এলাকায় ছাত্র-জনতার মিছিলে গুলি চালায় পুলিশ।…
আরও বিস্তারিত!
লক্ষ্মীপুরে বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩

লক্ষ্মীপুরে বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩

লক্ষ্মীপুরে একটি বাসে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে তিনজন নিহত ও অন্তত ২০ জন দগ্ধ হয়েছে। এদের মধ্যে ১০ জনের অবস্থায় আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। রোববার (১৩ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে লক্ষ্মীপুর পৌরশহরের মুক্তিগঞ্জ এলাকায় গ্রীন লাইফ ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিহতরা হলেন- সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা বটুমিয়ার ছেলে সুমন হোসেন, বাঞ্চানগর এলাকার সুজামিয়ার ছেলে মো. ইউসুফ মিয়া ও হৃদয় হোসেন। তারা সিএনজি চালিত অটোরিকশার চালক ছিলেন বলে জানা গেছে। আহতরা হলেন-সুমন হোসেন, মো. রকি , মোহাম্মদ ফাহাদ হোসেন, সিরাজ মিয়া, মো. হৃদয়, শান্ত খান ও আবদুল মালেকসহ ২০ জন অগ্নিদগ্ধ…
আরও বিস্তারিত!
‘শেখ হাসিনাকে ফেরাতে ইন্টারপোলের সহায়তা নেওয়া হবে’

‘শেখ হাসিনাকে ফেরাতে ইন্টারপোলের সহায়তা নেওয়া হবে’

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিদেশে পলাতকদের ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা নেওয়া হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। রবিবার (১৩ অক্টোবর) ধানমণ্ডিতে ট্রাইব্যুনালের কার্যালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, বিচারক নিয়োগ হলে এ সপ্তাহেই জুলাই গণহত্যায় অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হবে। শেখ হাসিনাসহ বিদেশে পলাতকদের ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা নেওয়া হবে। উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন পর্যন্ত গুম, হত্যা, গণহত্যাসহ ৬০টির বেশি অভিযোগ জমা পড়েছে শেখ হাসিনাসহ আওয়ামী লীগ, ১৪ দলের নেতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাবেক শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে। তদন্ত সংস্থা ও প্রসিকিউশন টিমে…
আরও বিস্তারিত!
এমন দেশ গড়তে চাই, যা নিয়ে গর্ব করা যায় : প্রধান উপদেষ্টা

এমন দেশ গড়তে চাই, যা নিয়ে গর্ব করা যায় : প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এমন একটি দেশ গড়তে চাই, যা নিয়ে গোটা দুনিয়ার সামনে গর্ব করা যায়।   শনিবার (১২ অক্টোবর) বিকেলে দুর্গাপূর্জা উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে মতবিনিময়কালে তিনি এই কথা বলেন। ড. মুহাম্মদ ইউনূস আরো বলেন, অন্তর্বর্তী সরকার এমন একটি বাংলাদেশ গড়তে চায়, যেখানে সব সম্প্রদায়ের নাগরিক সমান অধিকার ভোগ করবে। এর আগে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে বিকেল ৩টায় ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা। সেখানে পূজামণ্ডপ ও দুর্গাপূজার আনুষ্ঠানিকতা পরিদর্শন করেন এবং হিন্দু সম্প্রদায়ের সঙ্গে বিনিময়সভায় অংশ নেন তিনি। প্রধান উপদেষ্টার আগমনকে কেন্দ্র করে ঢাকেশ্বরী জাতীয় মন্দির এলাকায়…
আরও বিস্তারিত!
২২ দিন ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ

২২ দিন ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে ২২ দিনের জন্য ইলিশসহ সবধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ১২ অক্টোবর মধ্যরাত থেকে ৩ নভেম্বর পর্যন্ত এ নিষেধাজ্ঞা চলবে। এ সময় দেশব্যাপী ইলিশ পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুত ও বিনিময় নিষিদ্ধ থাকবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, মেঘনা নদীর ষাটনল থেকে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার পর্যন্ত ১০০ কিলোমিটার এলাকায় নিষেধাজ্ঞার সময়ে কোনো জেলে নদীতে নামতে পারবেন না। নিষেধাজ্ঞা সময়ে ইলিশ মাছ আহরণ ও বিক্রি করলে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড বা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানাসহ উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। এদিকে পদ্মা-মেঘনা পাড়ের অর্ধ লক্ষাধিক জেলেরা জাল-নৌকা তীরে উঠিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। নিষেধাজ্ঞাকালীন সময়ে পরিবার-পরিজনের ভরন-পোষণ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন…
আরও বিস্তারিত!
শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচার জনগণের দাবি : জামায়াত আমির

শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচার জনগণের দাবি : জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মানবতাবিরোধী অপরাধের বিচার করতে হবে। তিনি (শেখ হাসিনা) ও তার সহযোগীদের বিচার জনগণের দাবি। বিচারের মুখোমুখি করা না হলে ভবিষ্যতে তারা আরও অপরাধ করবেন। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন জামায়াতের আমির। গতকাল শুক্রবার এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে এএফপি। ডা. শফিকুর রহমান বলেন, আমাদের সঙ্গে অবিচার হয়েছে বলে অন্য কারও সঙ্গে অবিচার হোক—এমন নীতিতে আমরা বিশ্বাস করি না। তবে মানুষ তাদের (শেখ হাসিনা ও তার সহযোগী) বিচার চায়। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার সরকারের পতন ঘটে। প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দিয়ে…
আরও বিস্তারিত!
অমিতাভের সঙ্গে সম্পর্ক নিয়ে ধারণা পালটে দিলেন ঐশ্বরিয়া

অমিতাভের সঙ্গে সম্পর্ক নিয়ে ধারণা পালটে দিলেন ঐশ্বরিয়া

বহুদিন ধরেই বলিউডের প্রথম সারির তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনকে নিয়ে তুঙ্গে উঠেছে বিচ্ছেদ জল্পনা। এরই মধ্যে ইন্ডাস্ট্রির শাহেনশাহ অমিতাভ বচ্চনকে নিয়ে এমন কাণ্ড করেছেন ঐশ্বরিয়া, তাতে রীতিমতো চমকে গেছে তাদের অনুরাগীরা। অনুরাগীদের অনেকেই ভেবেছিলেন, অভিষেক-ঐশ্বরিয়ার বিচ্ছেদ জল্পনার মাঝে শ্বশুর অমিতাভ বচ্চনের সঙ্গে বুঝি কোনো সম্পর্কই নেই ঐশ্বরিয়ার। শুক্রবার অমিতাভের জন্ম দিবসও দেখিয়ে দিল নতুন কিছু। সারাদিন একটা দিকেই ছিল সকলের চোখ- কখন অমিতাভকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা দেবেন ঐশ্বরিয়া। অবশেষে জন্মদিনের শেষ বেলায় পুত্রবধূর কাছ থেকে শুভেচ্ছা পেলেন অমিতাভ। এতে অনুরাগীরাও বেশ চমকে যান। যেহেতু অভিষেক আর ঐশ্বরিয়ার মধ্যে নাকি সমস্যা চলছে। এদিন সামাজিক মাধ্যমে ঐশ্বরিয়া কন্যা…
আরও বিস্তারিত!
সব বিভাগেই বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

সব বিভাগেই বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

দেশের সব বিভাগেই কম-বেশি বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্রগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে আশঙ্কা রয়েছে বজ্রপাতের। এদিকে আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানানো হয়েছে। অপরদিকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাস বলছে, ঢাকা, ফরিদপুর, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম…
আরও বিস্তারিত!
আওয়ামী লীগ টাকা দিয়ে ধর্মের ওপর আঘাতের চেষ্টা করছে: এ্যানি

আওয়ামী লীগ টাকা দিয়ে ধর্মের ওপর আঘাতের চেষ্টা করছে: এ্যানি

চট্টগ্রাম পূজামণ্ডপে ইসলামী সংগীতের প্রসঙ্গ টেনে বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, এগুলো সহ্য করার মতো ঘটনা নয়। একটা ষড়যন্ত্র করে জাতিকে বিভক্ত করার কৌশলে তারা নেমেছে। তারা (আওয়ামী লীগ) অনেক দূর থেকে টাকা দিচ্ছে আর ধর্মের ওপর আঘাত করার চেষ্টা করছে। ধর্মের ওপর আঘাত করার সুযোগ কাউকে দেওয়া হবে না। শুক্রবার (১১ অক্টোবর) রাতে লক্ষ্মীপুর পৌরসভার জিউর আখড়ার দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। বিএনপি নেতা বলেন, এটা সনাতন ধর্মের ওপর যেমন আঘাত, তেমনি ইসলাম ধর্মেরও অবমাননা। এটা গভীর ষড়যন্ত্রের অংশ। হিন্দুদের পূজায় যেমন ইসলামী সংগীত হিন্দুদের কাছে ভালো লাগবে না, ঠিক একইভাবে মসজিদে যদি কীর্তন…
আরও বিস্তারিত!
শেষটা কি রাঙাতে পারবেন মাহমুদউল্লাহ

শেষটা কি রাঙাতে পারবেন মাহমুদউল্লাহ

ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানাবেন মাহমুদউল্লাহ রিয়াদ। সূর্যকুমার যাদবদের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচেই হেরেছে নাজমুল শান্তর দল। হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়েই আজ মাঠে নামবে লাল-সবুজের দল, একই সঙ্গে ম্যাচটি জিততে পারলে তা হবে মাহমুদল্লাহর জন্য সবথেকে শ্রেষ্ঠ বিদায়ী উপহার। বাংলাদেশের জার্সিতে সবথেকে বেশি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন মাহমুদউল্লাহ। একসময় অধিনায়কত্বও করেছেন তিনি। ১৭ বছর আগে টি-টোয়েন্টিতে অভিষেক হয় রিয়াদের, কেনিয়ার নাইরোবিতে। তারপর বাংলাদেশের জার্সিতে খেলেছেন ১৪০ আন্তর্জাতিক টি-টোয়েন্টি। সব ঠিক থাকলে থামবেন ১৪১ ম্যাচ খেলে। নামের পাশে প্রায় আড়াই হাজার রান; পার্টটাইম হাত ঘুরিয়ে নিয়েছেন ৭…
আরও বিস্তারিত!
bn_BD