শীর্ষ নিউজ

এলপিজি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে আজ

এলপিজি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে আজ

অক্টোবর মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য বাড়ছে নাকি কমছে, তা জানা যাবে আজ বুধবার। এদিন এক মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে। মঙ্গলবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সৌদি আরামকো ঘোষিত অক্টোবর (২০২৪) মাসের সৌদি সিপি অনুযায়ী এ মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নির্দেশনা বুধবার বিকেল ৩টায় ঘোষণা করা হবে। গত ২ সেপ্টেম্বর ভোক্তা পর্যায়ে সেপ্টেম্বর মাসের জন্য ১২ কেজির সিলিন্ডারের দাম আগস্ট মাসের তুলনায় ৪৪ টাকা বাড়িয়ে ১ হাজার ৪২১ টাকা নির্ধারণ করা হয়। আর গত আগস্ট ও জুলাইয়ে…
আরও বিস্তারিত!
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। মঙ্গলবার (০১ অক্টোবর) তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সাক্ষাৎ করেছেন।
আরও বিস্তারিত!
মামলার ভয় দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিতেন হারুন

মামলার ভয় দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিতেন হারুন

কালিয়াকৈরে একসময় মূর্তিমান আতঙ্কের নাম ছিল গাজীপুরের তৎকালীন এসপি হারুন অর রশীদ। টাকার জন্য ব্যক্তিগত বাহিনী দিয়ে এলাকার প্রভাবশালীদের ধরে নিয়ে চালানো হতো নির্মম নির্যাতন। চাহিদা অনুযায়ী টাকা দিতে না পারলে জোর করে লিখে নেওয়া হতো জমি। অনেকে কিস্তিতে টাকা দিয়ে বাঁচিয়েছেন জীবন। হারুনের এসব কাজে সহযোগিতা করতেন গুলিতে নিহত বনখেকো মুচি জসিম। হারুনের নির্দেশে মুচি জসিম ডিবি পুলিশ দিয়ে এলাকার প্রভাবশালীদের গ্রেপ্তার করে চোখ বেঁধে নির্যাতন চালিয়ে বিপুল টাকা দাবি করতেন। দিতে না পারলে সারা রাত নির্যাতন চালিয়ে ভোররাতে নিয়ে যাওয়া হতো ডিবি হারুনের গাজীপুর কার্যালয়ে। সেখানে দ্বিতীয় দফায় চালানো হতো নির্যাতন। উপায় না পেয়ে জীবন বাঁচাতে ভুক্তভোগীরা গরু-ছাগল,…
আরও বিস্তারিত!
ফের ৭ দিনের রিমান্ডে সালমান এফ রহমান

ফের ৭ দিনের রিমান্ডে সালমান এফ রহমান

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে পৃথক দুই মামলায় ফের ৭ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বুধবার (২ অক্টোবর) চতুর্থ দফার রিমান্ড শেষে তাকে আদালতে তোলা হয়। এদিন দোহার থানার বিস্ফোরক ও হত্যা মামলায় রিমান্ড আবেদন করে গোয়েন্দা পুলিশ। আদালত রিমান্ড শুনানি শেষে বাবগঞ্জ থানার বিস্ফোরক মামলায় ৪ দিন ও দোহার থানার হত্যা মামলায় ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আজকের রিমান্ড মিলিয়ে সর্বমোট পঞ্চম দফায় রিমান্ডে নেওয়া হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক এই উপদেষ্টাকে। এর আগে, গত ১৩ আগস্ট নৌপথে পালিয়ে যাওয়ার সময় সদরঘাট এলাকা থেকে গ্রেফতার হন সালমান এফ রহমান।
আরও বিস্তারিত!
ইসরায়েলে ১৮০ ক্ষেপণাস্ত্র ছোড়ার পর থামল ইরান

ইসরায়েলে ১৮০ ক্ষেপণাস্ত্র ছোড়ার পর থামল ইরান

ইসরায়েলে এক ঝাঁক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। লেবাননে ইরান-সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানের জবাবে গতকাল মঙ্গলবার এই ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। এদিকে বৃহত্তর সংঘাতের আশঙ্কা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে  ইরান আজ বুধবার জানিয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে তাদের ক্ষেপণাস্ত্র হামল শেষ হয়েছে। তবে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র তেহরানের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। ফলে একটি বিস্তৃত যুদ্ধের আশঙ্কা তীব্র হয়েছে।  ওয়াশিংটন বলেছে, মঙ্গলবারের হামলার জন্য ইরান ‘গুরুতর পরিণতির’ সম্মুখীন হতে যাচ্ছে। এটা নিশ্চিত করতে দীর্ঘদিনের মিত্র ইসরায়েলের সঙ্গে তারা কাজ করবে। অন্যদিকে ইরানের রেভল্যুশনারী গার্ড বলেছে, ইসরায়েল এই হামলার পাল্টা জবাব দিলে তেহরানের জবাব আরো ‘মারাত্মক এবং ধ্বংসাত্মক’ হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী…
আরও বিস্তারিত!
সাবেক এমপি একরামুল করিম গ্রেপ্তার

সাবেক এমপি একরামুল করিম গ্রেপ্তার

নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ একরামুল করিম চৌধুরীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। মঙ্গলবার (১ অক্টোবর) রাতে চট্টগ্রামের খুলশি থেকে গ্রেপ্তার করা হয় তাকে। একরামুল করিম চৌধুরী ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মত সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে ২০০১ সালের জাতীয় নির্বাচনে নোয়াখালী-৪ আসনে আওয়ামী লীগের টিকিট না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নোয়াখালী-৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান একরামুল। একরামুল করিম চৌধুরীর স্ত্রী কামরুন নাহার শিউলী নোয়াখালীর কবিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান…
আরও বিস্তারিত!
অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে এখনো সিদ্ধান্ত নিইনি: ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে এখনো সিদ্ধান্ত নিইনি: ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের মেয়াদ বা আগামী নির্বাচন কবে হবে, এ নিয়ে উপদেষ্টা পরিষদ এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস। এ নিয়ে উপদেষ্টা পরিষদে কোনো আলোচনা হয়েছে কি না, এ প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, আমরা আলোচনা করেছি। কিন্তু সিদ্ধান্ত নিইনি। গত শুক্রবার জাতিসংঘে সাধারণ পরিষদে দেওয়া ভাষণ শেষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ভয়েস অব আমেরিকা বাংলাকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। এর আগে বাংলাদেশে গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করার মাধ্যমে দেশে আগামী ১৮ মাসের মধ্যে অন্তর্বর্তী সরকার বাংলাদেশে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজন করতে যেন সক্ষম হয়, সেজন্য অন্তর্বর্তী সরকারকে দৃঢ় সমর্থন দিয়ে যাওয়ার…
আরও বিস্তারিত!
কাল থেকে টানা ৪ দিন বৃষ্টির আভাস

কাল থেকে টানা ৪ দিন বৃষ্টির আভাস

সারাদেশে টানা চার দিন বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, আগামীকাল থেকে সারাদেশে টানা বৃষ্টি শুরু হবে, যা ৪ তারিখ পর্যন্ত চলবে। আগামী ২ ও ৩ অক্টোবর ঢাকাসহ চট্টগ্রাম বিভাগ এমনকি সারাদেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সর্বোচ্চ ৭০ থেকে ৮০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার ময়মনসিংহ ও সিলেটে বৃষ্টির সম্ভাবনা বেশি। আবহাওয়াবিদ আব্দুর রহমান জানিয়েছেন, মৌসুমি বায়ু প্রবাহের কারণে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিবাগত রাত থেকে দেশের সিলেট বিভাগে, কুমিল্লা, নোয়াখালী, ফেনী ও চট্টগ্রাম অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে। সেই বৃষ্টি আস্তে আস্তে পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঢাকা বিভাগে কোথাও-কোথাও ভারী, আবার কোথাও অতি ভারী…
আরও বিস্তারিত!
সাগর-রুনি হত্যা মামলার তদন্ত থেকে র‌্যাবকে সরানোর আবেদন

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত থেকে র‌্যাবকে সরানোর আবেদন

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার মামলার তদন্তের দায়িত্ব থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-কে সরিয়ে দিতে আদালতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। সোমবার (৩০ সেপ্টেম্বর) বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ আবেদন করা হয়। এর আগে রোববার (২৯ সেপ্টেম্বর) সাগর-রুনি হত্যা মামলায় প্রথমবারের মতো আইনজীবী শিশির মনিরকে নিয়োগ করেন মামলার বাদী ও রুনির ভাই নওশের আলী রোমান। প্রসঙ্গত, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন সাংবাদিক দম্পতি সাগর-রুনি। পরদিন ভোরে তাদের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। পরে ওই বছরের ১২ ফেব্রুয়ারি রুনির ভাই নওশের আলী রোমান বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা করেন।…
আরও বিস্তারিত!
৫ জেলায় আকস্মিক বন্যা নিয়ে তারেক রহমানের বিবৃতি

৫ জেলায় আকস্মিক বন্যা নিয়ে তারেক রহমানের বিবৃতি

দেশের পাঁচ জেলায় আকস্মিক বন্যা নিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (৩০ সেপ্টেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর মাধ্যমে গণমাধ্যমে পাঠানো বিবৃতি বলা হয়, বিরতিহীন ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানির ঢলের কারণে তিস্তা নদীর তীরবর্তী লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম এবং গাইবান্ধা জেলার নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকা আকস্মিক বন্যায় প্লাবিত হয়েছে। তারেক রহমান আরও বলেন, তিস্তাসহ ঐ অঞ্চলের নদীগুলোর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই আকস্মিক বন্যায় প্রায় লক্ষাধিক মানুষ ইতোমধ্যে গৃহবন্দী হয়ে পড়েছেন। বন্যা কবলিত মানুষ চরম দুর্দশার মধ্যে দিনাতিপাত করছে। এলাকায় মানুষের মধ্যে অস্বস্তি ও আতঙ্ক বিরাজ করছে। রাস্তাঘাট, জমির ফসল পানিতে…
আরও বিস্তারিত!
bn_BD