শীর্ষ নিউজ

যেভাবে ভারত পালিয়ে যান ওবায়দুল কাদের

যেভাবে ভারত পালিয়ে যান ওবায়দুল কাদের

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার পতনের পর সাবেক মন্ত্রী-এমপিসহ আওয়ামী দোসরদের অনেকেই দেশ ছাড়তে মরিয়া। দালাল সিন্ডিকেটের সহায়তায় কেউ কেউ ভারতে ঢুকতে কোটি টাকাও দিয়েছেন। তবে ২০ লাখের নিচে কেউ ঢুকতে পারেননি। কেউ আবার খুইয়েছেন মোটা অঙ্কের নগদ টাকা ও ডলার। কাউকে দিতে হয়েছে জীবনও। তবু ভারতে পালানোর মিছিল থামছে না। এ সুবাদে ভারত-বাংলাদেশ সীমান্তের বিভিন্ন পয়েন্টে থাকা চিহ্নিত দালালদের পোয়াবারো। অভিযোগ আছে, ভিআইপিদের অনেকে পার হওয়ার সময় দুদেশের প্রশাসনের লোকজনের সহায়তা নিয়েছেন। যদিও এ বিষয়ে কেউ মুখ খুলতে নারাজ। আওয়ামী দোসরদের সাজানো প্রশাসন হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করতে অনেকে তাদের নির্বিঘ্নে দেশ ছাড়তে সব ধরনের সহায়তা দিয়েছেন এবং এখনো…
আরও বিস্তারিত!
যত দ্রুত সম্ভব সংস্কার কাজ শেষে নির্বাচন: ড. ইউনূস

যত দ্রুত সম্ভব সংস্কার কাজ শেষে নির্বাচন: ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমাদের দায়িত্ব যত দ্রুত সম্ভব সংস্কার কাজ শেষ করা এবং নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করে তা আয়োজন করা। আমাদের ব্যর্থ হওয়ার সুযোগ নেই। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। ড. মুহাম্মদ ইউনূস বলেন, বিপ্লবের জন্য তরুণেরা তাদের জীবন উৎসর্গ করেছেন। এসময় সরকারের নীতিনির্ধারণে তরুণ প্রজন্মকে যুক্ত করার বিষয়ে নিজের অবস্থানও তুলে ধরেন তিনি। তিনি বলেন, এই ক্রান্তিলগ্নে সবচেয়ে বড় দাতা দেশ জাপানের সমর্থন চায় বাংলাদেশ। দেশের অর্থনীতি পুনরুদ্ধার ও গণতন্ত্রের ভিত স্থায়ী করার জন্য জাপানের সহযোগিতা কতটা গুরুত্বপূর্ণ, সে বিষয়েও গুরুত্বারোপ করেন ড. মুহাম্মদ ইউনূস। প্রধান…
আরও বিস্তারিত!
বাংলাদেশ সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

বাংলাদেশ সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আগামী ৪ অক্টোবর বাংলাদেশে আসছেন। এর আগে তিনি পাকিস্তান সফর করবেন সেখান থেকে বাংলাদেশে আসবেন। সব কিছু ঠিক থাকলে সামনের মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশ সফর করবেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। অন্তর্বর্তী সরকার প্রধান নোবেল বিজয়ী ড. মুহম্মদ ইউনূস ও রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন বলে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের একটি সূত্রে জানা গেছে। তবে আশা করা হচ্ছে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর এ সফরকে ড. মুহাম্মদ ইউনূসের উন্নয়ন কৌশলের অবস্থান আরও গভীর করবে এবং পারস্পরিক কল্যাণকর সহযোগীতা প্রসারিত করবে যা, মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি কর্মীদের স্বার্থ ও একটি অভিন্ন কল্যাণকর রাষ্ট্র নির্মাণে কাজ করতে চাইবে। বাংলাদেশের পট পরিবর্তনের পর গত ১৪…
আরও বিস্তারিত!
‘বহির্বিশ্বের হস্তক্ষেপের বিষয়ে দুর্বলতা দেখানোর সুযোগ নেই’

‘বহির্বিশ্বের হস্তক্ষেপের বিষয়ে দুর্বলতা দেখানোর সুযোগ নেই’

দেশের অস্থিতিশীলতার সুযোগে বহির্বিশ্বের হস্তক্ষেপের বিষয়ে সরকারের দুর্বলতা দেখানোর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন হত্যাকাণ্ডের ১ মাস আগে শীর্ষ সন্ত্রাসীরা জামিনে মুক্ত হয়েছেন। জেল থেকে বের হয়েই এরা বড় ধরনের দুর্ঘটনা ঘটিয়ে ফেলল। এ বিষয়ে সরকারকে কঠোর হতে হবে। এ ব্যাপারে সরকার ও জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশ আমাদের সবার, কোনো দলের নয়, কোনো ব্যক্তির নয়। দেশের ১৮ কোটি মানুষের স্বার্থে যা করা প্রয়োজন, তাই করতে হবে। শনিবার রাতে নিহত সেনা কর্মকর্তা তানজিম সরোয়ার নির্জনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে এসে টাঙ্গাইলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব…
আরও বিস্তারিত!
আ.লীগের সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার মারা গেছেন

আ.লীগের সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার মারা গেছেন

সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এবং দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, দুই কন্যা, জামাতা ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রোববার রাত ৮টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ফিজার। তিনি বেশ কিছুদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। তার জামাতা আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য তারিক শমী তার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। মোস্তাফিজুর রহমান ১৯৭৭ সালে বাংলাদেশ আওয়ামী লীগের দিনাজপুর জেলা কমিটির সদস্য, ১৯৮০ সালে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং ১৯৯২ সালে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০১৩ সালে অনুষ্ঠিত…
আরও বিস্তারিত!
বাড়তে পারে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার সংখ্যা

বাড়তে পারে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার সংখ্যা

নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে উপদেষ্টার সংখ্যা সম্প্রসারণের আলোচনা শুরু হয়েছে। বর্তমান উপদেষ্টাদের সঙ্গে আরো চার-পাঁচজন নতুন মুখ যুক্ত হতে পারেন। যেসব উপদেষ্টা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়সহ একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন, তাঁদের কাজের চাপ কমাতে নতুন উপদেষ্টা যুক্ত করা হবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাজে অভিজ্ঞ ব্যক্তিরা উপদেষ্টা পরিষদে আসতে পারেন—এমন আলোচনা রয়েছে। কবে নাগাদ উপদেষ্টা পরিষদ সম্প্রসারিত হবে, এর সুনির্দিষ্ট তারিখ কেউ বলতে পারছেন না। তবে এই বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগও প্রাথমিক প্রস্তুতি নিয়ে রেখেছে বলে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রিপরিষদ বিভাগের এক কর্মকর্তা বলেন, উপদেষ্টা পরিষদ সম্প্রসারণের বিষয়ে চলতি মাসের শুরুতে একটা আলোচনা ছিল। প্রধান উপদেষ্টা দেশে ফিরে…
আরও বিস্তারিত!
দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন এবং অন্যান্য উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে যোগদান শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২৮ সেপ্টেম্বর) দিবরাগত রাত ৩টা ৩২ মিনিটের দিকে প্রধান উপদেষ্টা এবং তার সফর সঙ্গীদের বহনকারী ‘কাতার এয়ারওয়েজে’র বাণিজ্যিক ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে তা নিশ্চিত করেছেন। এর আগে গত শুক্রবার স্থানীয় সময় রাত ৯টা ৩০ মিনিটে প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইট ঢাকার উদ্দেশে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। ফ্লাইটটি আজ রবিবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ২টার পর ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে…
আরও বিস্তারিত!
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা ভারতের

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা ভারতের

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জয়ে এগিয়ে রয়েছে ভারত। দ্বিতীয় ম্যাচে হার এড়াতে পারলেই সিরিজ ঘরে তুলবে রোহিত শর্মার দল। এরপরই টাইগারদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে মাঠে নামবে আকাশী-নীলরা। আর এই সিরিজকে সামনে রেখে শনিবার (২৮ সেপ্টেম্বর) ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। যেখানে চমক হিসেবে রাখা হয়েছে মায়াঙ্ক যাদবকে। আইপিএলের গত আসরে গতির ঝড় তোলা এই পেসার প্রথমবারের মতো ডাক পেলেন জাতীয় দলে। এই সিরিজ থেকে বিশ্রামে রাখা হয়েছে যশস্বী জয়সওয়াল, ঋষভ পান্থ, শুভমান গিল, মোহাম্মদ সিরাজ ও অক্ষর প্যাটেলের মতো তারকা ক্রিকেটারদের। যার ফলে সবশেষ শ্রীলঙ্কা সিরিজে না থাকা অনেকেই…
আরও বিস্তারিত!
আত্মসমর্পণের পর কারাগারে সাংবাদিক মাহমুদুর রহমান

আত্মসমর্পণের পর কারাগারে সাংবাদিক মাহমুদুর রহমান

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় দণ্ডিত দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আত্মসমর্পণের পর আজ রবিবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন। এর আগে ২০২৩ সালের ১৭ আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুর এ রায় ঘোষণা করেন। রায়ে সাংবাদিক শফিক রেহমান ও দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানসহ পাঁচজনের সাত বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন- জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ…
আরও বিস্তারিত!
ইলিশের কেজি ৭০০ টাকা নির্ধারণে আইনি নোটিশ

ইলিশের কেজি ৭০০ টাকা নির্ধারণে আইনি নোটিশ

প্রতি কেজি ইলিশ মাছের দাম সর্বোচ্চ ৭০০ টাকা নির্ধারণ চেয়ে সংশ্লিষ্টদের আইনি নোটিশ দেওয়া হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার এ নোটিশ পাঠান। নোটিশে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরের প্রধান নিয়ন্ত্রককে বিবাদী করা হয়েছে এ ছাড়া আগামী ৭ দিনের মধ্যে ইলিশ মাছের পাইকারি ও খুচরা বাজার মনিটরিং করা, ইলিশ মাছ সীমান্ত দিয়ে অবৈধভাবে পাচার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, সাগরের তাপমাত্রা বৃদ্ধি বা জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলোর বাস্তবতা মেনে ভারত ও বাংলাদেশ মিলিয়ে একটি…
আরও বিস্তারিত!
bn_BD