শীর্ষ নিউজ

ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু, সাত দিনে ২৫ মৃত্যু

ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু, সাত দিনে ২৫ মৃত্যু

দেশজুড়ে ভয়াবহ আকার ধারণ করছে ডেঙ্গু। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। সেই সঙ্গে দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকাও। এডিস মশার বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে, আগামী মাসে ডেঙ্গু আরও ভয়াবহ রূপ নেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গায়ে প্রচণ্ড জ্বর আর শরীর ব্যথা নিয়ে প্রতিদিনই রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছেন ডেঙ্গু রোগী। এতে রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে রোগীর চাপ বাড়ছে। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ হাজার ৫৬৫ জন। এরমধ্যে মারা গেছেন ১৫০ জন। এরমধ্যে গত সাত দিনেই (২২-২৮ সেপ্টেম্বর) ২৫ জনের মৃত্যু হয়েছে। চিকিৎকরা জানান, এবার নতুন কিছু উপসর্গ দেখা দিচ্ছে। অনেকের প্লাটিলেট…
আরও বিস্তারিত!
স্বর্ণের দাম কিছুটা কমলো

স্বর্ণের দাম কিছুটা কমলো

দেশের বাজারে রেকর্ড দাম হওয়ার পর স্বর্ণের দাম কিছুটা কমানো হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে গুনতে হবে ১ লাখ ৩৭ হাজার ৪৪৯ টাকা।  শনিবার (২৮ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের নতুন দাম নির্ধারণের কথা জানিয়েছে বাজুস। এর আগে স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বৃদ্ধির প্রেক্ষিতে গত মঙ্গল ও বুধবার (২৪-২৫ সেপ্টেম্বর) দুই দফায় স্বর্ণের দাম বাড়ানো হয়। সবশেষ শনিবার তেজাবী স্বর্ণের দাম কমায় নতুন দাম নির্ধারণের কথা জানালো বাজুস। এই দর রোববার (২৯ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের (১১.৬৬৪ গ্রাম) দাম পড়বে ১ লাখ ৩৭ হাজার ৪৪৯ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের স্বর্ণের…
আরও বিস্তারিত!
সরকারের ভেতরে সুবিধাভোগীরা ঢুকে গেছে : নুরুল হক নুর

সরকারের ভেতরে সুবিধাভোগীরা ঢুকে গেছে : নুরুল হক নুর

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, “বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ এক বছর আগে ড. ইউনূসকে নিয়ে প্রগ্রাম করেছিল। শিরোনাম ছিল, ‘বিচারিক হয়রানি ও ড. ইউনূস’। তখন অনেক ঝুঁকি থাকা সত্ত্বেও আমরা এই কাজটি করেছি। আমাকে ১৯ জুলাই আটক করে কী পরিমাণ নির্যাতন করেছিল তা আমার সঙ্গে যারা ছিলেন তারা জানেন। আমি আদালতেও বলেছিলাম এই ফ্যাসিবাদ টিকবে না। যার জন্য আমাকে আরো বেশি নির্যাতনের শিকার হতে হয়েছে।”তিনি বলেন, ‘এক বছর আগে আমরা বলেছিলাম দুই বছরের জন্য জাতীয় সরকার গঠন করতে হবে। এখন সেই পরিস্থিতি তৈরি হয়েছে। বর্তমান সরকারের ভেতরে সুবিধাবাদীরা ঢুকে গেছে, এই সরকার নিয়ে খুব বেশি দূর আগানো…
আরও বিস্তারিত!
কেউ উপদেষ্টাদের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে পুলিশে দিন: আসিফ নজরুল

কেউ উপদেষ্টাদের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে পুলিশে দিন: আসিফ নজরুল

উপদেষ্টাদের নাম ভাঙিয়ে চাঁদাবাজি বা অবৈধ সুবিধা আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছে। এমনটা কেউ করলে তাদের পুলিশে দেওয়ার কথা বলেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় নিজের ফেসবুক পেজে লাইভে এসে তিনি এ কথা বলেন। আসিফ নজরুল বলেন, আমি সরকারে আসার আগে এবং পরে বহু মানুষ অনুরোধ করে আমার সঙ্গে ছবি তুলেছেন। এখন শুনছি এসব ছবি দেখিয়ে কেউ কেউ অবৈধ সুবিধা আদায় করছেন। বিভিন্ন কথা বলে চাঁদা আদায়েরও চেষ্টা করছেন। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যারা এ ধরনের কর্মকাণ্ড করছেন বা চেষ্টা করছেন তাদের পুলিশে দেওয়ার কথা বলে এই উপদেষ্টা বলেন, কোনো অবস্থাতেই আমার…
আরও বিস্তারিত!
চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিল ভারত

চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিল ভারত

১৪ মাস পর চাল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারত। পাশাপাশি চালের রপ্তানি শুল্ক কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। এর ফলে রপ্তানিকারক বাসমতি ব্যতীত অন্য সব ধরনের চাল রপ্তানি করতে পারবেন। শুক্রবার দেশটির কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।  এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে। এর আগে ২০২৩ সালের জুলাই মাসে দেশের অভ্যন্তরে চালের সরবরাহ নিশ্চিত করা এবং দাম নিয়ন্ত্রণে রাখতে  চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছিল ভারত সরকার। তবে এবার চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রপ্তানিকারকরা। তারা এই পদক্ষেপকে ‌‘গেম চেঞ্জার’ বলে উল্লেখ করেছেন। চাল…
আরও বিস্তারিত!
অন্তর্বর্তী সরকারকে জাতির প্রত্যাশার বাইরে কাজ না করার আহ্বান

অন্তর্বর্তী সরকারকে জাতির প্রত্যাশার বাইরে কাজ না করার আহ্বান

আবেগের বশে অন্তর্বর্তী সরকারকে জাতির প্রত্যাশার বাইরে কাজ না করার আহবান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জাতির চেতনাকে তারা যেন ধারণ করেন। ২৪ এর বিপ্লবের চেতনাকে তারা যেন সম্মান করেন। আমরা তাদের কাছে সেটুকুই আশা করি। তবে আবেগবশত দু-একটা কাজ হয়ে যাচ্ছে। এটা হওয়া উচিত নয়, কি হয়ে যাচ্ছে তা ভেঙে বলতে চাচ্ছি না। শনিবার সকালে চুয়াডাঙ্গার স্থানীয় একটি হোটেলে দায়িত্বশীল সমাবেশে অংশ নিয়ে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান। এ সময় ভারত নীতি নিয়ে জামায়াতের আমির বলেন, ভারতের ব্যাপারে আলাদা করে বলার কিছু নেই। ভারত যেমন একটি দেশ, আমরাও একটি দেশ। ভারত ছাড়াও আমাদের প্রতিবেশী…
আরও বিস্তারিত!
ঢাকার উদ্দেশ্যে নিউইয়র্ক ছেড়েছেন প্রধান উপদেষ্টা

ঢাকার উদ্দেশ্যে নিউইয়র্ক ছেড়েছেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন এবং অন্যান্য উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক ও অনুষ্ঠানে যোগদান শেষে ঢাকার উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগ করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইট শুক্রবার (২৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ৯টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। ফ্লাইটটি ২৯ সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত ২টা ১৫ মিনিটে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে। শফিকুল আলম বলেন, বাংলাদেশের কোনো সরকার প্রধানের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের সবচেয়ে সফলতম সফর ছিল এবার।…
আরও বিস্তারিত!
যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় হেলেনের তাণ্ডবে নিহত ৪৩

যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় হেলেনের তাণ্ডবে নিহত ৪৩

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে ঘূর্ণিঝড় হেলেনের তাণ্ডবে অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে। বিদ্যুৎহীন হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। শনিবার (২৮ সেপ্টেম্বর) বিবিসির প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে। ঘূর্ণিঝড়টি স্থানীয় সময় বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাতে ফ্লোরিডার বিগ বেন্ডের উপকূলে আঘাত হানে। বিগ বেন্ডে আঘাত হানা এটিই সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়। এ অঞ্চলে আঘাত হানার পর ঘূর্ণিঝড়টি উত্তর দিকে জর্জিয়া ও ক্যারোলিনাসে চলে গেছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল ইমারজেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (ফেমা) জানিয়েছে, ঘূর্ণিঝড় হেলেন বৃহস্পতিবার রাতে প্রথমে দেশটির উপকূলে আঘাত হানে। এরপর স্থলভাগে আঘাত হানে। এটি  স্থলভাগে প্রায় ছয় ঘণ্টা তাণ্ডব চালিয়েছে। এ ঘূর্ণিঝড়ের ফলে শুক্রবার অঞ্চলটির রাস্তাঘাট ও বাড়িঘর ডুবে গেছে। বীমা কোম্পানি ও আর্থিক…
আরও বিস্তারিত!
হাসিনা কীভাবে দেশে ঢোকে তা আমরা দেখব: রুমিন ফারহানা

হাসিনা কীভাবে দেশে ঢোকে তা আমরা দেখব: রুমিন ফারহানা

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহিদদের স্মরণে ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বড়িকান্দি ও সলিমগঞ্জ ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, যেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদদের আত্মত্যাগের বিনিময়ে হাসিনাকে আমরা দেশছাড়া করেছি সেই আত্মত্যাগ যেন গুটি কয়েক সুবিধাবাদী মহলের কারণে কালিমালিপ্ত না হয়ে যায়, হাসিনা পলাইয়া গেছে কিন্তু তার দোসররা রয়ে গেছে, হাসিনা কীভাবে দেশে ঢোকে তা আমরা দেখে নেব। শুক্রবার বিকালে বড়িকান্দি গনিশাহ মাজার প্রাঙ্গণে এ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে…
আরও বিস্তারিত!
জাতিসংঘে ভাষণে যা বললেন ড. ইউনূস

জাতিসংঘে ভাষণে যা বললেন ড. ইউনূস

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে বাংলায় ভাষণ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। নিউইয়র্কের স্থানীয় সময় শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টা ২৪ মিনিটে জাতিসংঘ সদর দপ্তরের জেনারেল অ্যাসেম্বলি হলে ভাষণ শুরু করেন তিনি। প্রায় ৩৮ মিনিট দীর্ঘ ভাষণের পূণ বিবরণ তুলে ধরা হলো- মাননীয় সভপতি, শুভ সকাল জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় প্রথমেই আপনাকে আন্তরিক অভিনন্দন। আমি আশ্বস্ত করছি যে, আপনার এ দায়িত্ব পালনকালে বাংলাদেশ প্রতিনিধিদল আপনাকে পূর্ণাঙ্গ সহযোগিতা প্রদান করবে। জাতিসংঘের ম্যান্ডেটকে সমুন্নত রাখা এবং বৈশ্বিক সংকটসমূহ নিরসনে মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের দৃঢ় প্রত্যয় ও সাফল্যমণ্ডিত নেতৃত্বের জন্য তাঁকেও জানাই আন্তরিক সাধুবাদ। ‘Summit of the Future’…
আরও বিস্তারিত!
bn_BD