ভারতে সাকিবকে নিয়ে মাতামাতি
হঠাৎ করেই অবসরের ঘোষণা দিয়ে বসেছেন সাকিব আল হাসান। চেন্নাই টেস্টের পরপরই যদিও তাকে নিয়ে কথা উঠেছিল। বাংলাদেশ দলের ভারত সফর, চিপকে বড় হার এবং ব্যাটিং ব্যর্থতা—সব যেন আড়াল করে রেখেছিল সাকিবের চোট ইস্যু। চেন্নাই থেকে কানপুরে এসে সেটিই বদলে যায় অবসর প্রসঙ্গে। দেশের গণমাধ্যম তো বটেই, সাকিবের টেস্ট ও টি-টোয়েন্টির বিদায়ের খবর গুরুত্ব নিয়ে ছেপেছে বিশ্ব গণমাধ্যম। বাড়তি কাভারেজ দিয়েছে ভারতের গণমাধ্যমও। সাকিবকে নিয়ে মাতামাতি শুধু গণমাধ্যমেই থেমে থাকেনি, বাংলাদেশের অন্যতম তারকার অবসর নিয়ে টুইটারেও ঝড় তুলেছে ভারতীয়রা। ভারতের টুইটার ট্রেন্ডিংয়ে শীর্ষ দশে উঠে এসেছেন সাকিব। মুখে মুখে যেন ঘুরছে সাকিবের নাম। উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইউপিসিএ) সাকিবকে এর…
