শীর্ষ নিউজ

ইউনূস সরকারের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে: জো বাইডেন

ইউনূস সরকারের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে: জো বাইডেন

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কের স্থানীয় সময় সকালে জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৯তম অধিবেশনের ফাঁকে এ বৈঠক করেন তারা। দ্বিপাক্ষিক বৈঠকে বিগত সরকারের আমলে সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকার বিষয়টিও উঠে এসেছে। এ সময় ছাত্রদের আত্মত্যাগ নিয়ে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রধান উপদেষ্টার কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়, বৈঠকে অধ্যাপক ইউনূস বিগত সরকারের আমলে সকল ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জো বাইডেনকে জানান। অধ্যাপক ইউনূস জোর দিয়ে বলেন, দেশ পুনর্গঠনে…
আরও বিস্তারিত!
চোখের জলে সেনা কর্মকর্তা তানজিমকে চিরবিদায়

চোখের জলে সেনা কর্মকর্তা তানজিমকে চিরবিদায়

চিরশায়িত হলেন মেধাবী আর সাহসী সেনা কর্মকর্তা তানজিম ছরোয়ার নির্জন। চোখের জলে তাকে শেষ বিদায় জানালেন উপস্থিত সবাই। নিহত এ সেনা কর্মকর্তা স্বজনদের বলতেন তার ভবিষ্যৎ স্বপ্নের কথা। ‘তোমরা আমার জন্য শুধু দোয়া কোরো। আমি আমার মেধা ও যোগ্যতা দিয়ে ভবিষ্যতে সেনাবাহিনীর প্রধান হয়ে দেশ ও জাতির সেবা করতে চাই।’ কিন্তু দুর্ভাগ্য, তার এই স্বপ্ন আর পূরণ হলো না। তার আগেই ডাকাতদের ছুরিকাঘাতে পাড়ি জমালেন না ফেরার দেশে। নির্জনের এই ভবিষ্যৎ স্বপ্নের কথাগুলো জানান তার মামা আশরাফ আলী খান শরিফ। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইল জেলা সদর হেলিপ্যাডে নির্জনের লাশ নামে। এদিন ভোর সাড়ে ৬টায় সেনাবাহিনী থেকে ফোন করে পরিবারকে…
আরও বিস্তারিত!
ড. ইউনূসের সঙ্গে জো বাইডেনের বৈঠক আজ

ড. ইউনূসের সঙ্গে জো বাইডেনের বৈঠক আজ

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দ্বিপক্ষীয় বৈঠক আজ। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে এ বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রেক্ষাপট, দেশ সংস্কারের নানা পদক্ষেপ, সরকারের নানা চ্যালেঞ্জ প্রধান উপদেষ্টা তুলে ধরবেন বলে জানিয়েছে কয়েকটি কূটনৈতিক সূত্র। আলোচনায় আসতে পারে ভারত প্রসঙ্গও। ঢাকা ও নিউইয়র্কের কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, নিউইয়র্কের স্থানীয় সময় অনুযায়ী আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টা) জাতিসংঘ সদর দপ্তরে দুই নেতার বৈঠক অনুষ্ঠিত হবে। এরই মধ্যে ড. ইউনূস ও বাইডেনের বৈঠকের বিষয়টি আলোচনায় এসেছে। কারণ, তিন দশক…
আরও বিস্তারিত!
মঙ্গলবার থেকে শিক্ষার্থীদের জন্য ৭ দিনই ‌‘হাফ পাস’

মঙ্গলবার থেকে শিক্ষার্থীদের জন্য ৭ দিনই ‌‘হাফ পাস’

সপ্তাহের সাত দিনই শিক্ষার্থীদের জন্য ‘হাফ পাস’ (অর্ধেক ভাড়া) চালুর ঘোষণা দিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। ওই সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম জানান, মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর)  ঢাকাসহ দেশের সব মেট্রোপলিটন এলাকায় এ সিদ্ধান্ত কার্যকর হবে। সোমবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি আয়োজিত এক সভায় তিনি এ ঘোষণা দেন। সড়ক-মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে মালিক-শ্রমিকদের সচেতনতা বাড়াতে এই সভার আয়োজন করা হয়। সাইফুল আলম জানান, প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা অর্ধেক ভাড়া দেওয়ার এ সুবিধা পাবেন। এজন্য শিক্ষার্থীদের ইউনিফর্ম পরা অবস্থায় অথবা সঙ্গে ছবিযুক্ত পরিচয়পত্র থাকতে হবে। মালিক সমিতি…
আরও বিস্তারিত!
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে দিশানায়েকের জয়

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে দিশানায়েকের জয়

শ্রীলংকার প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেছেন বামপন্থি রাজনীতিক অনুরা কুমার দিসানায়েকে। রোববার সন্ধ্যায় দ্বিতীয় রাউন্ডের গণনার পর ইতিহাস সৃষ্টি করে তিনি এ বিজয় অর্জন করেন।  কারণ, শ্রীলংকার ইতিহাসে এটিই ছিল প্রথমবারের মতো দ্বিতীয় রাউন্ডে গণনা করা নির্বাচন। এর আগে, বিকালে প্রথম রাউন্ডের গণনায় কোনো প্রার্থীই মোট ভোটের ৫০ শতাংশের বেশি পাননি। এ রাউন্ডে দিসানায়েকে পেয়েছিলেন ৪২.৩১ শতাংশ ভোট। যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিরোধী দলনেতা সাজিথ প্রেমাদাসা পান ৩২.৭৬ শতাংশ ভোট। অন্যদিকে বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে পেয়েছেন ভোটের মাত্র ১৭ শতাংশ। যার ফলে তৃতীয় অবস্থানে ছিলেন তিনি। আর এ কারণে দ্বিতীয় রাউন্ডে তার অংশগ্রহণের সুযোগ ছিল না। তবে দিসানায়েকে, যিনি ভোটারদের সু-শাসন…
আরও বিস্তারিত!
গুরুত্বপূর্ণ সংস্কারে সহায়তা করবে জাতিসংঘ

গুরুত্বপূর্ণ সংস্কারে সহায়তা করবে জাতিসংঘ

অন্তর্বর্তী সরকারের উদ্যোগে পুলিশ এবং নির্বাচন কমিশনসহ প্রধান প্রধান প্রতিষ্ঠানগুলোর সংস্কারে জাতিসংঘ বাংলাদেশকে সহায়তা করবে বলে জানিয়েছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। রোববার (সেপ্টেম্বর ২২) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার তেজগাঁওয়ের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর সৌজন্য সাক্ষাতে তারা বিভিন্ন ক্ষেত্রে সংস্কার, দুর্নীতি, বন্যা, রোহিঙ্গা সংকট এবং জুলাই-আগস্ট গণহত্যা বিষয়ে জাতিসংঘের নেতৃত্বে তদন্ত বিষয়ে আলাপ করেন। গোয়েন লুইস অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার উদ্যোগে সহায়তায় আগ্রহের কথা জানান এবং বিপ্লব পরবর্তী প্রশাসনের প্রধান হিসেবে অসাধারণ ভূমিকা  নেওয়ায় ড. ইউনূসকে ধন্যবাদ জানান। জুলাই-আগস্ট বিপ্লবের কথা…
আরও বিস্তারিত!
সরকারি কর্মচারীদের প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পদের হিসাব দিতে হবে

সরকারি কর্মচারীদের প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পদের হিসাব দিতে হবে

সরকারি কর্মচারীদের প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পদের হিসাব জমা দিতে হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান। সরকারি কর্মচারীদের সম্পত্তির হিসাব জমাদান বিষয়ে রোববার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। বিস্তারিত আসছে...
আরও বিস্তারিত!
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দল ঘোষণা ভারতের

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দল ঘোষণা ভারতের

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে বাংলাদেশের বিপক্ষে বড় জয় পেয়েছে ভারত। টাইগারদের ২৮০ রানে হারিয়েছে রোহিত শর্মার দল। প্রথম টেস্ট শেষ হতেই দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করেছে স্বাগতিকরা। দ্বিতীয় টেস্টের দলে কোনো পরিবর্তন আনেনি ভারত।  চেন্নাই টেস্টে থাকা দলটাই দ্বিতীয় টেস্টের জন্য মনোনীত হয়েছে। প্রথম টেস্ট শেষের পরপরই গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিসিসিআই জানিয়েছে, চেন্নাই টেস্টের দলটাই কানপুরের জন্য মনোনীত করছে ভারতের ক্রিকেট বোর্ড। বিসিসিআইয়ের সচিব জয় শাহ স্বাক্ষরিত বিবৃতিতে তা নিশ্চিত করা হয়েছে। যদিও কানপুর টেস্টে শুরুর একাদশে পরিবর্তন দেখা যেতে পারে। ২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত কানপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। দুটি ম্যাচই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের…
আরও বিস্তারিত!
সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম ৫ দিনের রিমান্ডে

সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম ৫ দিনের রিমান্ডে

গুলি করে রফিকুল ইসলাম নামে একজনকে হত্যার অভিযোগে যাত্রাবাড়ী থানায় করা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এদিন কারাগারে আটক আসামি নুরুলকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তার ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। এসময় আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।
আরও বিস্তারিত!
নিউইয়র্ক সফরে যাদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা

নিউইয়র্ক সফরে যাদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা

জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে আগামী ২৪ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে বক্তব্য দেওয়ার পর ওই দিনই ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। শনিবার (২১ সেপ্টেম্বর) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন। একই সঙ্গে প্রধান উপদেষ্টার সঙ্গে কোন কোন দেশের এবং কোন কোন সংস্থার প্রতিনিধির বৈঠক অনুষ্ঠিত হবে সেটিও জানান তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক স্কফ, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেন, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনার ভলকার…
আরও বিস্তারিত!
bn_BD