শীর্ষ নিউজ

অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন

অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন

অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা ও দায়িত্ব, প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের পদমর্যাদা ও সুযোগ-সুবিধা, পদত্যাগ এবং আনুষঙ্গিক অন্য বিষয়ে বিধান করতে ‘অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়া প্রস্তুত করেছে আইন ও বিচার বিভাগ। ইতিমধ্যে ওই খসড়ার চূড়ান্ত অনুমোদনও করেছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিগত আওয়ামী লীগ সরকার কর্তৃক ব্যাপক দমন-পীড়ন ও গণহত্যা চালানোর ফলশ্রুতিতে সমগ্র দেশে দল-মত-নির্বিশেষে ছাত্র-জনতা উত্তাল গণবিক্ষোভ করে এবং আন্দোলনের এক পর্যায়ে মানুষের জীবনের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে সরকার পতনের এক দফা দাবিতে ঐক্যবদ্ধ ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী ২১ শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ…
আরও বিস্তারিত!
ভারতে শেখ হাসিনার বৈধভাবে থাকার মেয়াদ শেষ হচ্ছে আজ, এরপর?

ভারতে শেখ হাসিনার বৈধভাবে থাকার মেয়াদ শেষ হচ্ছে আজ, এরপর?

তীব্র গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন। কূটনৈতিক পাসপোর্টের ক্ষমতায় বৈধভাবে তিনি ভারতে ৪৫ দিন থাকতে পারেন। যদিও তার সে পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) শেখ হাসিনার ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে। অর্থাৎ কূটনৈতিক পাসপোর্টের দৌলতে তিনি যে ভারতে ৪৫ দিন থাকতে পারেন তা পূর্ণ হচ্ছে আজ। এখন প্রশ্ন- তার পরে কী করবে ভারত?রাজনৈতিক মহলে প্রশ্ন, আগামীকাল শুক্রবার (২০ সেপ্টেম্বর) থেকে শেখ হাসিনা কোন আইনের বলে ভারতে থাকবেন। এ বিষয়ে গত ১৭ সেপ্টেম্বর ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এর আগে গত মঙ্গলবার…
আরও বিস্তারিত!
তদন্ত ছাড়া কাউকে গ্রেপ্তার করা যাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

তদন্ত ছাড়া কাউকে গ্রেপ্তার করা যাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

পুলিশকে জনবান্ধব ফোর্সে রূপান্তরের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রমনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) হেডকোয়ার্টারের সম্মেলন কক্ষে ডিএমপি’র বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়সভায় এ নির্দেশনা প্রদান করেন। জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, ‘শুধু কাগজে-কলমে নয়, জনসেবা ও কাজের মাধ্যমে পুলিশকে বাস্তবিকভাবেই জনবান্ধব প্রমাণ করতে হবে। এর জন্য সর্বাগ্রে প্রয়োজন তাদের মন-মানসিকতার পরিবর্তন। তাদেরকে উজ্জীবিত হয়ে ও জনসেবার মানসিকতা নিয়ে আরো বেশি উদ্যোগী হয়ে কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে। এর মাধ্যমে পুলিশের গৌরবোজ্জ্বল ভাবমূর্তি পুনরুদ্ধার সম্ভব।’তিনি আরো বলেন, ‘সাধারণ মানুষ যাতে স্বস্তি পায়, নিরীহ মানুষ…
আরও বিস্তারিত!
শেষ সেশনের সঙ্গে দিনটাও নিজেদের করে নিলো ভারত

শেষ সেশনের সঙ্গে দিনটাও নিজেদের করে নিলো ভারত

দিনের শুরুটা হয়েছিল দুর্দান্ত। হাসান মাহমুদ ফিরিয়ে দেন শুরুর তিন ব্যাটারকে। ওই চাপ ভারতকে ঠিকঠাক সামলাতে না দিয়েই বাংলাদেশ তুলে নেয় ৬ উইকেট। কিন্তু শেষ সেশনে ঘুরে দাঁড়ায় ভারত। দিনটাও করে নিয়েছে নিজেদের। চেন্নাইয়ের এম চিদাম্বারাম স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ভারত। প্রথম দিনশেষে ৬ উইকেট হারিয়ে ৩৩৯ রান করেছে ভারত।
আরও বিস্তারিত!
‘সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার মানে প্রশাসন ব্যর্থ’

‘সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার মানে প্রশাসন ব্যর্থ’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শৃঙ্খলা ফেরাতে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। তার মানে প্রশাসন ফেল করছে (ব্যর্থ হয়েছে)। তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীকে পাওয়ার দেওয়া হয়েছে। আমি মনে করি, ম্যাজিস্ট্রেসি পাওয়ার সেসব এলাকাতে দেওয়া দরকার যে সব এলাকা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। কিন্তু যে সব এলাকা শান্তিপূর্ণ আছে, যেখানে রাজনৈতিক নেতাকর্মীরা সব বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করছেন সেখানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে আবার নতুন সমস্যা তৈরি করা সমচীন হবে না। বৃহস্পতিবার দুপুর ১২টায় ঠাকুরগাঁও প্রেস ক্লাবে ছাত্র-জনতার আন্দোলনে আহত ও নিহতের পরিবারের সঙ্গে দেখা করার পর তিনি এ সব কথা বলেন। এ সময় দলের পক্ষ থেকে আহত ও নিহতদের…
আরও বিস্তারিত!
ঢাবিতে তোফাজ্জলকে নির্যাতন করে হত্যা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ

ঢাবিতে তোফাজ্জলকে নির্যাতন করে হত্যা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে তোফাজ্জল (৩০) নামে এক যুবককে নির্যাতন করে হত্যা করা হয়েছে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে। এ ঘটনার ছবি ও ভিডিও ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। এমন নির্মম ঘটনায় অনেকেই মর্মাহত, অনেকেই জানাচ্ছেন প্রতিবাদ। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে ঘটা এমন কাণ্ড নিয়ে এবার কথা বললেন শায়খ আহমাদুল্লাহ। এ ঘটনাকে 'জঘন্য' বলে অভিহিত করেছেন তিনি। নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে আহমাদুল্লাহ লিখেছেন, চুরি করলেও যেখানে হত্যা করা যায় না, সেখানে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হলো মানসিক ভারসাম্যহীন রোগীকে। আমরা দেশের নানা জায়গার বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরদ্ধে কথা বলি। সেই জঘন্য ঘটনা এবার…
আরও বিস্তারিত!
আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারো নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারো নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মব জাস্টিসের ক্ষেত্রে জনসচেতনতা বাড়াতে হবে। একজন অন্যায় করলে তাকে আইনের হাতে সোপর্দ করেন। আইন নিজের হাতে তুলে নেওয়ার কারো কিন্তু অধিকার নেই। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে মতবিনিময় শেষে এ প্রসঙ্গে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। মানুষকে পিটিয়ে হত্যা করা হচ্ছে, এটি কীভাবে রোধ করা যায়—গণমাধ্যমকর্মীরা জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন তারা শিক্ষিত। আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না। অপরাধী হলে তাকে আইনের হাতে সোপর্দ করতে হবে। কোনো মানুষ যেন হেনস্তার শিকার না হয়। সেক্ষেত্রে সাংবাদিকরা জনসচেতনতা বাড়াতে…
আরও বিস্তারিত!
মেয়ের সঙ্গে দিল্লিতে থাকছেন শেখ হাসিনা, ঘুরতে দেখা গেছে পার্কে

মেয়ের সঙ্গে দিল্লিতে থাকছেন শেখ হাসিনা, ঘুরতে দেখা গেছে পার্কে

ছাত্র-জনতার তুমুল বিক্ষোভের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। সেইদিনেই সামরিক হেলিকপ্টারে করে ভারত পালাতে বাধ্য হন তিনি। এরপর থেকে ভারতেই অবস্থান করছেন সাবেক এই প্রধানমন্ত্রী।  তবে ভারতের কোথায় অবস্থান করছেন শেখ হাসিনা- সেই সম্পর্কে এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো তথ্য নেই। এ ছাড়া এ নিয়ে ভারত সরকারের পক্ষ থেকেও কিছু বলা হচ্ছে না। এমন পরিস্থিতিতে শেখ হাসিনার অবস্থান নিয়ে সংবাদ প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমস। সংবাদমাধ্যমটির পক্ষ থেকে বলা হয়েছে, ভারতের রাজধানী দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন শেখ হাসিনা। তাকে তার দলবল নিয়ে দিল্লির অন্যতম অভিজাত পার্ক লোদি গার্ডেনেও ঘুরতে দেখা গেছে। এ ছাড়া খবরে…
আরও বিস্তারিত!
কেন কমছে না ইলিশের দাম

কেন কমছে না ইলিশের দাম

সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বাস্তবিক মাছের বাজার সবখানেই ইলিশের দাম নিয়ে চলছে নানা জল্পনা। ভারতে রপ্তানি না করার সিদ্ধান্তের পর অনেকে ইলিশের দাম কমার কথা শুনে বাজারে গিয়ে বিভ্রান্ত হচ্ছেন। ক্রেতাদের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে বিক্রেতাদের।  সম্প্রতি মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, ভারতে ইলিশ না পাঠানো ব্যাপারে সরকারের অবস্থানের কথা জানিয়ে বলেন, আমরা ক্ষমা চাচ্ছি, কিন্তু আমরা ভারতে কোনো ইলিশ পাঠাতে পারব না। এটি দামি মাছ। আমরা দেখেছি, আমাদের দেশের মানুষই ইলিশ খেতে পারে না। কারণ সব ভারতে পাঠানো হয়। রপ্তানি না হওয়ার পরেও বাজারে ইলিশ মাছের দাম নাগালের মধ্যে না থাকার কারণ হিসেবে এই ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টরা…
আরও বিস্তারিত!
বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মাঠে নেমেছে ভারত

বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মাঠে নেমেছে ভারত

বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে আজ মাঠে নেমেছে ভারত। টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই তিন উইকেট হারিয়ে বিপাকে পড়েছিল রোহিত শর্মার দল। ৩৪ রানে ৩ উইকেট হারানোর পর যশ্বসী জয়সোয়ালকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেছিলেন রিশব পন্ত। দুজন মিলে ৫৪ রানের জুটি গড়ে মধ্যাহবিরতির আগে দলই সংগ্রহ করেছিলেন ৮৮। তবে বিরতির পর দ্বিতীয় সেশনের শুরুতেই ফিরেছেন পন্ত, এরপর ফিফটি করে আউট হন জয়সোয়াল, ইনিংস বড় করতে পারেননি লোকেশ রাহুলও। মধ্যাহ্নবিরতির পর প্রথম ওভারেই বোলিংয়ে আসেন হাসান মাহমুদ। তাঁর করা সেই ওভারে কোনো রান নেননি যশ্বসী জয়সোয়াল। এরপরের ওভারটি করেন নাহিদ রানা, তারপর আবার বোলিংয়ে হাসান, সেই ওভারের দ্বিতীয় বলে…
আরও বিস্তারিত!
bn_BD