শীর্ষ নিউজ

নিউইয়র্কে হচ্ছে না ড. ইউনূস-মোদির বৈঠক

নিউইয়র্কে হচ্ছে না ড. ইউনূস-মোদির বৈঠক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাঝে বৈঠক হওয়ার সম্ভাবনা নেই। বিষয়টির সঙ্গে সম্পৃক্ত এমন কর্মকর্তারা বুধবার (১৮ সেপ্টেম্বর) এই তথ্য জানিয়েছেন। খবর হিন্দুস্তান টাইমসের।  সংবাদমাধ্যমটি বলছে, চলতি মাসে বাংলাদেশের পক্ষ থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে ড. মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদির মধ্যে বৈঠকের জন্য আনুষ্ঠানিক অনুরোধ করা হয়েছিল। নাম প্রকাশ না করার শর্তে ভারতীয় কর্মকর্তারা বলেছেন, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দ্বিপাক্ষিক সম্পর্কে যে টানাপোড়েন দেখা দিয়েছে তা দূর করতে সাহায্য করবে এই আশায় ঢাকা এই বৈঠকের বিষয়ে আগ্রহী। বিষয়টির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা বলছেন,…
আরও বিস্তারিত!
আন্দোলনে নিহত পরিবার পাবে ৫ লাখ টাকা, আহতরা পাবেন যত

আন্দোলনে নিহত পরিবার পাবে ৫ লাখ টাকা, আহতরা পাবেন যত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের প্রত্যেক পরিবারকে প্রাথমিকভাবে ৫ লাখ এবং আহতদের প্রত্যেককে সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত হয়। জানা গেছে, আহতদের ক্ষতিপূরণের অর্থ যত দ্রুত সম্ভব প্রদান করা হবে এবং ঢাকায় অনুষ্ঠেয় স্মরণসভায় শহিদ পরিবারের হাতে চেক তুলে দেওয়া হবে। সভায় প্রধান উপদেষ্টা নেতৃত্বাধীন কমিটি সমাজের সব পর্যায়ের মানুষ, বিদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশি এবং বিভিন্ন সংস্থা ও ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনে অনুদান প্রদানের আহ্বান…
আরও বিস্তারিত!
ড. ইউনূসের প্রথম একনেক সভায় অনুমোদন পেলো ৪ প্রকল্প

ড. ইউনূসের প্রথম একনেক সভায় অনুমোদন পেলো ৪ প্রকল্প

অন্তর্ববর্তীকালীন সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় চারটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে একনেক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠক শেষে বিকেল ৩টায় শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি জানান, প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ২২২ কোটি ১৪ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৯৬৩ কোটি ৮২ লাখ টাকা, প্রকল্প ঋণ থেকে পাওয়া যাবে ১০০ কোটি ১৬ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ১৫৮ কোটি ১৬ লাখ পাওয়া…
আরও বিস্তারিত!
ভারতের বিপক্ষে ফল নিয়ে চিন্তা করছেন না শান্ত

ভারতের বিপক্ষে ফল নিয়ে চিন্তা করছেন না শান্ত

ভারতের বিপক্ষে ফল নিয়ে ভাবছেন না নাজমুল হোসেন শান্ত। তবে রোহিত শর্মা-বিরাট কোহলিদের বিপক্ষে ভালো ক্রিকেট খেলার কথা জানিয়েছেন তিনি। আজ সংবাদ সম্মেলনে এমনটাই জানান বাংলাদেশের অধিনায়ক। চেন্নাইয়ের সংবাদ সম্মেলনে শান্ত বলেছেন, ‘পাকিস্তানের বিপক্ষে আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি। সেটি এখন অতীত। তবে যেটা বললেন, এটি আমাদের অনেক আত্মবিশ্বাস দিয়েছে। আমরা এখানে নতুন সিরিজ খেলতে এসেছি। আমাদের ড্রেসিং রুম বিশ্বাস করে, এখানে আমরা খুব ভালো ক্রিকেট খেলতে পারব। আমরা ফলাফল নিয়ে ভাবছি না। প্রক্রিয়া অনুসরণের চেষ্টা করছি।’ক্রিকেটাররা আগে আবেগপ্রবণ থাকলেও এখন তা নিয়ন্ত্রণ করতে পারেন বলে জানিয়েছেন শান্ত। বাংলাদেশের অধিনায়ক বলেছেন, ‘অনেক ক্রিকেটার ১০-১৫ বছর ধরে খেলছে। অনেক ক্রিকেটার অভিজ্ঞ…
আরও বিস্তারিত!
চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগের

চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগের

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর এবং অবসরের বয়সসীমা ৬৫ বছরে উন্নীতকরণের প্রস্তাব দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। বুধবার (১৮ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ সাধারণ অধিশাখা সূত্রে এ তথ্য জানা যায়। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মো. সাজ্‌জাদুল হাসান স্বাক্ষরিত একটি চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠানো হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর এবং অবসরের বয়সসীমা ৬৫ বছরে উন্নীতকরণের বিষয়ের সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মপরিধির সম্পৃক্ততা থাকায় সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। জানা যায়, চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে বেশ কয়েক বছর ধরে আন্দোলন…
আরও বিস্তারিত!
ম্যাজিস্ট্রেসি ক্ষমতায় কাজ করছেন সেনা সদস্যরা

ম্যাজিস্ট্রেসি ক্ষমতায় কাজ করছেন সেনা সদস্যরা

ম্যাজিস্ট্রেসি ক্ষমতায় আজ (বুধবার) সকাল থেকে কাজ শুরু করেছেন সেনা সদস্যরা। কোটা সংস্কার আন্দোলন ঘিরে দুই মাস ধরে মাঠে থাকলেও এই প্রথম সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এর ফলে সেনাবাহিনীর কমিশন্ড কর্মকর্তারা নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রাপ্ত হলেন। ফলে অপরাধ সংঘটিত হলে তারা অপরাধীকে গ্রেপ্তার করতে বা গ্রেপ্তারের নির্দেশ দিতে পারবেন। মঙ্গলবার রাতে এই প্রজ্ঞাপন জারির পর আজ থেকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতায় সেনা সদস্যরা কাজ করতে শুরু করেছেন। সর্বশেষ ২০০২ সালে অপারেশন ক্লিনহার্টের সময় সেনা সদস্যদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে বিশেষ অভিযান চালানোর ক্ষমতা দেয়া হয়েছিল। বাংলাদেশে বিভিন্ন পরিস্থিতিতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সেনাবাহিনী দায়িত্ব পালন করেছে। বিভিন্ন কাজে মাঠ প্রশাসনকে সহায়তাও করেছে…
আরও বিস্তারিত!
বৈধভাবে ভারতে থাকতে পারবেন আর একদিন, হাসিনার ভাগ্যে কী আছে?

বৈধভাবে ভারতে থাকতে পারবেন আর একদিন, হাসিনার ভাগ্যে কী আছে?

তীব্র গণ-আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন। কূটনৈতিক পাসপোর্টের ক্ষমতায় তিনি ভারতে ৪৫ দিন থাকতে পারেন বৈধ ভাবে। যদিও তার সে পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। এদিকে, আগামীকাল বৃহস্পতিবারই তার ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে। অর্থাৎ কূটনৈতিক পাসপোর্টের দৌলতে তিনি যে ভারতে ৪৫ দিন থাকতে পারেন তা পূর্ণ হচ্ছে ওইদিন। এখন প্রশ্ন তার পরে কী করবে ভারত? রাজনৈতিক মহলে প্রশ্ন, শুক্রবার থেকে শেখ হাসিনা কোন আইনের বলে ভারতে থাকবেন। মঙ্গলবার ভারতের পরাষ্ট্রমন্ত্রণালয়ের  এক মুখপাত্র জানিয়ে দিয়েছেন, কূটনৈতিক পাসপোর্টের দৌলতে শেখ হাসিনার ভারতে থাকার মেয়াদ শেষ হলেও তাকে বাংলাদেশে পাঠানোর সম্ভাবনা নেই। তাহলে কোন…
আরও বিস্তারিত!
বাংলাদেশকে আরও দুই বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

বাংলাদেশকে আরও দুই বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

বাংলাদেশকে দুই বিলিয়ন ডলারেরও বেশি নতুন সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) এ বিষয়ে জানিয়েছেন সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর আব্দুল্লাহে সেক। তিনি জানান, বিশ্বব্যাংক এই অর্থবছরে বাংলাদেশে ঋণ বৃদ্ধি করার প্রতিশ্রুতি দিয়েছে, যা অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কর্মসূচিকে সহায়তা করবে। তিনি আরও জানান, বিশ্বব্যাংক এই অর্থবছরে প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলার নতুন অর্থায়ন সংগ্রহ করতে সক্ষম হবে, যা গুরুত্বপূর্ণ সংস্কার, বন্যা মোকাবিলা, বায়ুর মান উন্নয়ন এবং স্বাস্থ্যখাতে সহায়তা প্রদান করবে। এর আগে, রোববার (১৫ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংককে এক বিলিয়ন ডলার বা ১০০ কোটি ডলার ঋণ সহায়তার ঘোষণা দেয় সংস্থাটি। বিশ্বব্যাংকের একটি প্রতিনিধি দল গভর্নর ড. আহসান এইচ মনসুরের সাথে বৈঠক করে…
আরও বিস্তারিত!
ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল সেনাবাহিনী

ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল সেনাবাহিনী

রাজধানীসহ সারা দেশে বাংলাদেশ সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার। সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের এ ক্ষমতা দেওয়া হয়েছে।আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। এই সিদ্ধান্ত আজ থেকে কার্যকর হয়েছে। আগামী দুই মাস (৬০ দিন) এই সিদ্ধান্ত বলবৎ থাকবে।এতে বলা হয়, ১৮৯৮-এর ১২ (১) ধারা অনুযায়ী, বাংলাদেশ সেনাবাহিনীর কমিশন অফিসারদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হলো।আরো বলা হয়, ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ধারা ৬৪,৬৫, ৮৩,৮৪, ৮৬,১৫ (২), ১০০,১০৫, ১০৭,১০৯, ১১০,১২৬, ১২৭,১২৬, ১৩০,১৫৩, ১৪২ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো।
আরও বিস্তারিত!
১৫ বছর বাংলাদেশে ছিল মাফিয়া শাসন: তারেক রহমান

১৫ বছর বাংলাদেশে ছিল মাফিয়া শাসন: তারেক রহমান

নতুন করে প্লান্টেশন খাতে বিদেশি কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া সরকার। ইতোমধ্যে দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্মী নিয়োগের কোটা অনুমোদন শুরু করেছে বলে জানিয়েছে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ বিজ্ঞপ্তি অনুযায়ী, মালয়েশিয়া সরকার নতুন করে তাদের প্ল্যান্টেশন খাতে বিদেশি কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। মালয়েশিয়ার সংশ্লিষ্ট মন্ত্রণালয় ইতোমধ্যে দেশটিতে কর্মী নিয়োগের কোটা অনুমোদন করা শুরু করেছে। বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে প্ল্যান্টেশন সেক্টরের চাহিদাপত্র ম্যানুয়াল পদ্ধতিতে সত্যায়ন করা হচ্ছে। মালয়েশিয়ায় কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের জন্য নিম্নোক্ত তথ্যাদি বাংলাদেশ হাইকমিশনে জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে: কোম্পানির…
আরও বিস্তারিত!
bn_BD