শীর্ষ নিউজ

মার্কিন নির্বাচনের ফল জানা যাবে কখন?

মার্কিন নির্বাচনের ফল জানা যাবে কখন?

মঙ্গলবার হবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ। ইতোমধ্যে আগাম ভোট দিয়েছেন সাত কোটি ৭০ লাখের বেশি ভোটার। মঙ্গলবার ভোটগ্রহণ হলেও ওইদিনই চূড়ান্ত ফলাফল জানা যাবে না। বেশিরভাগ ভোট কেন্দ্রগুলো রাজ্য ও কাউন্টির উপর নির্ভর করে সন্ধ্যা ৬টা থেকে মধ্যরাতের মধ্যে বন্ধ হয়ে যাবে। সাধারণ নিয়ম হল যে আপনি যত পশ্চিমে যাবেন, অঞ্চলের পার্থক্যের কারণে দেরিতে ভোট বন্ধ হবে। সময়ের ব্যবধানের কারণে এমনও হতে দেখা যায়, পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্যে ভোট গণনা শুরু হয়ে যায়, কিন্তু আলাস্কা ও হাওয়াইয়ের মতো অঙ্গরাজ্যের ভোটাররা তখনও ভোট দিতে থাকেন। ভোট শেষ হওয়ার পরে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা থেকে গণনা শুরু হবে। নির্বাচনের সম্ভাব্য বিজয়ী কে, তা জানতে…
আরও বিস্তারিত!
দইয়ের সঙ্গে যেসব খাবার খাওয়া ঠিক নয়

দইয়ের সঙ্গে যেসব খাবার খাওয়া ঠিক নয়

অনেকেরই পছন্দের খাবার দই। শুধু স্বাদ নয়, পুষ্টিগুণেও অনন্য এই খাবারটি। এতে প্রোটিনের পাশাপাশি ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ফসফরাস, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন বি২, ভিটামিন ১২ সহ একাধিক জরুরি পুষ্টি উপাদান রয়েছে। দই প্রোবায়োটিকে ভরপুর একটি খাবার। এই উপাদান পেট ভালো রাখতে দারুন উপকারী। কিছু কিছু খাবার আছে যেগুলোর সাথে দই খাওয়া একেবারেই ঠিক নয়। এতে নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি বাড়ে। যেমন- ১.অনেকেই দইয়ের সঙ্গে ফল খেতে ভালোবাসেন। এতে তেমন কোনো সমস্যা নেই। তবে দইয়ের সঙ্গে লেবু, আমলকীর মতো টক জাতীয় ফল খাওয়া ঠিক নয়। এতে গ্যাস, অ্যাসিডিটির মতো সমস্যা দেখা দিতে পারে। ডায়ারিয়া, বমির মতো সমস্যাও হতে পারে । এ…
আরও বিস্তারিত!
ঘূর্ণিঝড় ‌‌‘ডানা’: ডানা মেলছে বাংলাদেশের আকাশে

ঘূর্ণিঝড় ‌‌‘ডানা’: ডানা মেলছে বাংলাদেশের আকাশে

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডানা’। জানা গেছে, বৃহস্পতিবার সকালে ওড়িশা-পশ্চিমবঙ্গের কাছে পৌঁছাবে ‘ডানা’। বুধবার থেকেই আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করবে। তবে ঝড়টি কোথায় আছড়ে পড়বে, তা এখনও স্পষ্ট নয়। ভারতের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, প্রতি ঘণ্টায় ১২০ কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝড়। ফলে সমুদ্র হবে উত্তাল। ২০০৯ সালে ঘূর্ণিঝড় আইলার গতিবেগও ছিল প্রতি ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার। তাই আবারও ঝড়ের প্রভাবে সব তছনছ হয়ে যেতে পারে কি না, তা নিয়ে দুশ্চিন্তায় রাত কাটাচ্ছেন উপকূলবর্তী এলাকার বাসিন্দারা। এছাড়া ২২ থেকে ২৪ অক্টোবর মধ্য বঙ্গোপসাগর এবং ২৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে জেলেদের মাছ ধরতে না যাওয়ার জন্য পরামর্শ দিয়েছে ভারতের…
আরও বিস্তারিত!
ব্যারিস্টার সুমন ৫ দিনের রিমান্ডে

ব্যারিস্টার সুমন ৫ দিনের রিমান্ডে

রাজধানীর মিরপুর মডেল থানার হত্যাচেষ্টা মামলায় হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমনের ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ বিষয়ে শুনানি শেষে এই রায় দেন। এর আগে গ্রেফতারের পর পুলিশ আদালতে তার ১০ দিনের রিমান্ডের আবেদন করে। সোমবার দিবাগত রাতে মিরপুর-৬ নম্বর এলাকা থেকে রাত দেড়টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের কিছুক্ষণ আগে সোমবার দিবাগত রাতে ১টা ১৮ মিনিটে সামাজিকমাধ্যমে সুমন লিখেন, ‘আমি পুলিশের সঙ্গে যাচ্ছি। দেখা হবে আদালতে। দোয়া করবেন সবাই’। গ্রেফতারের আগে এক ভিডিও বার্তায় তিনি বলেন, প্রথমেই জানাতে চাই আমি দেশেই রয়েছি। ঢাকা শহরেই আছি। ৫ আগস্টের পর আমি…
আরও বিস্তারিত!
লঘুচাপ পরিণত নিম্নচাপে, চার সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

লঘুচাপ পরিণত নিম্নচাপে, চার সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। ফলে দেশের চার সমুদ্রবন্দরকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মঙ্গলবার সকালে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। এতে আরো বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭৬৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭০০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৮২০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৬০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছিল। এটি আরো পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড়ের নিম্নচাপ কেন্দ্রের ৫৪ কিলোমিটারের এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো…
আরও বিস্তারিত!
ব্যারিস্টার সুমন গ্রেপ্তার

ব্যারিস্টার সুমন গ্রেপ্তার

গণঅভ্যুত্থানে ছাত্র হত্যা মামলায় হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমন ওরফে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। ব্যারিস্টার সুমনের নামে রাজধানীর আদাবর থানায় ছাত্র হত্যা ও মিরপুর মডেল থানায় ভাংচুর-অগ্নি সংযোগের দুটি মামলা রয়েছে। পুলিশ জানায়, মিরপুর মডেল থানা সংস্কারের কারণে ব্যারিস্টার সুমনকে আপাতত পল্লবী থানায় রাখা হয়েছে। আজ মঙ্গলবার তাঁকে আদালতে নেওয়া হবে। এর আগে সোমবার রাতে ফেসবুক পোস্টে ব্যারিস্টার সুমন তাঁর গ্রেপ্তারের কথা জানান। গতকাল সোমবার রাত দেড়টার দিকে তাঁকে মিরপুর ৬ নম্বর এলাকায় বোনের বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
আরও বিস্তারিত!
শেখ হাসিনার পদত্যাগ ইস্যুতে বক্তব্য স্পষ্ট করলেন রাষ্ট্রপতি

শেখ হাসিনার পদত্যাগ ইস্যুতে বক্তব্য স্পষ্ট করলেন রাষ্ট্রপতি

শেখ হাসিনার পদত্যাগের বিসয়টিকে মীমাংসিত উল্লেখ করে এ বিষয়ে নতুন করে কোনো বিতর্ক সৃষ্টি না করা এবং সরকারকে অস্থিতিশীল বা বিব্রত না করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার রাতে রাষ্ট্রপতির কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ‘সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগ ইস্যুতে মহামান্য রাষ্ট্রপতিকে উদ্ধৃত করে বিভিন্ন মিডিয়ায় যে প্রচারণা চালানো হয়েছে তা জনমনে বিভ্রান্তির সৃস্টি করেছে। এ বিষয়ে মহামান্য রাষ্ট্রপতির পক্ষ থেকে সুস্পস্ট বক্তব্য হচ্ছে, ছাত্র-জনতার গণবিপ্লবের মুখে প্রধানমন্ত্রীর পদত্যাগ ও দেশত্যাগ, সংসদ ভেঙে দেওয়া এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাংবিধানিক বৈধতার উপর যত ধরনের প্রশ্ন জনমনে উদ্রেক হয়েছে…
আরও বিস্তারিত!
অর্থ আত্মসাৎ মামলা: আপিলের অনুমতি পেলেন ড. ইউনূস

অর্থ আত্মসাৎ মামলা: আপিলের অনুমতি পেলেন ড. ইউনূস

প্রধান উপদেষ্টা হওয়ার পর ড. ইউনূসের মামলা তড়িঘড়ি করে প্রত্যাহার কতটা আইন সঙ্গত ছিলো, এ নিয়ে বৃহত্তর শুনানির জন্য আপিলের অনুমতি দিলেন আপিল বিভাগ। সোমবার (২১ অক্টোবর) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ ড. ইউনূসকে এই অনুমতি দেন। একইসাথে উভয় পক্ষকে আপিলের সার সংক্ষেপ জমা দিতে বলেন সর্বোচ্চ আদালত। দুদকের একটি মামলা বাতিলের আদেশ প্রকাশের আগেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মামলা কেন বাতিল হলো তা নিয়ে আপিল বিভাগে যান তার আইনজীবী।প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় সদস্যদের আপিল বিভাগ আজ পর্যন্ত শুনানি মুলতবি করেছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলে ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ টেলিকমের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে…
আরও বিস্তারিত!
রাজপথে নামার হুঁশিয়ারি দিয়ে যা বললেন সারজিস আলম

রাজপথে নামার হুঁশিয়ারি দিয়ে যা বললেন সারজিস আলম

আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। সোমবার (২১ অক্টোবর) বেলা ১১টার পর এক ফেসবুক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন। সারজিস আলম লিখেছেন, ১৬ বছরের অন্যায়, অত্যাচার, কুকর্মের উপযুক্ত শাস্তি না পেয়ে সন্ত্রাসীরা বের হয়ে আসার চেষ্টা করছে। আমরা আবার রাজপথে নামার আগে এসব খুনি ও তাদের দোসরদের গ্রেপ্তার করুন। এখন পর্যন্ত স্ট্যাটাসটিতে দুই হাজারেরও বেশি পাঠক মন্তব্য করেছেন। জাহাঙ্গীর হোসেন খান নামে একজন লিখেছেন, ঠিক বলেছেন ভাই। দোসরদের শাস্তি নিশ্চিত করতে হবে, দেশের মাটিতেই। রায়হান আহমেদ তামিম লিখেছেন, গণহত্যার সহায়ক, পৃষ্ঠপোষক, সমর্থক- সকলেই দোষী। তাদের চিহ্নিত করে এমন বিচারের মুখোমুখি করতে হবে যেন শুধু…
আরও বিস্তারিত!
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট খেলতে গত ১৬ অক্টোবর ঢাকায় এসেছে দক্ষিণ আফ্রিকা দল। সিরিজের প্রথম এবং মিরপুর টেস্ট মাঠে নেমেছে দুই দল। সোমবার (২১ অক্টোবর) শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এ ম্যাচ দিয়ে ১০৫তম বাংলাদেশি হিসেবে টেস্ট অভিষেক হচ্ছে জাকের আলী অনিকের। তিন স্পিনার ও একজন পেসার দিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ তাদের জায়গা ধরে রেখেছেন। প্রায় এক বছর পর সুযোগ পেয়েছেন নাঈম হাসান। গত বছরের ডিসেম্বরে সবশেষ টেস্ট খেলেছিলেন তিনি। একমাত্র পেসার হাসান মাহমুদ। বাংলাদেশ একাদশ সাদমান ইসলাম,…
আরও বিস্তারিত!
bn_BD