শীর্ষ নিউজ

আমার কাছে শেখ হাসিনার পদত্যাগের দালিলিক প্রমাণ নেই: রাষ্ট্রপতি

আমার কাছে শেখ হাসিনার পদত্যাগের দালিলিক প্রমাণ নেই: রাষ্ট্রপতি

ছাত্রজনতার অভ্যুত্থানে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন—এমন তথ্য সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান গণমাধ্যমে জানিয়েছিলেন। তবে তার পদত্যাগের কোনো সরকারি বা দালিলিক প্রমাণ এখনো মেলেনি। রাষ্ট্রপতি বলেন, '(শেখ হাসিনার পদত্যাগপত্র সংগ্রহ করার) বহু চেষ্টা করেও আমি ব্যর্থ হয়েছি। তিনি হয়তো সময় পাননি।' এ নিয়ে অনুসন্ধান করেছেন দৈনিক মানবজমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমান চৌধুরী। গত শনিবার (১৯ অক্টোবর) জনতার চোখ পত্রিকায় তিনি তুলে ধরেছেন তার বিস্তারিত। মতিউর রহমান চৌধুরী জানান, গত তিন সপ্তাহ ধরে তিনি পদত্যাগপত্রের খোঁজ করেছেন। তিনি মন্ত্রিপরিষদ বিভাগে অনুসন্ধান চালিয়েছেন, যেখানে প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র থাকার কথা। কিন্তু সেখানে কোনো প্রমাণ পাননি। শেষ পর্যন্ত তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতি মো.…
আরও বিস্তারিত!
আন্দোলনের মুখে ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যানের পদত্যাগের ঘোষণা

আন্দোলনের মুখে ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যানের পদত্যাগের ঘোষণা

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগের ঘোষণা দিলেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। আগামীকাল সোমবার তিনি শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেবেন বলে জানা গেছে। ঢাকা শিক্ষা বোর্ডের একাধিক সূত্র কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন। একই সঙ্গে বোর্ড থেকে শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষার্থীদের দাবিগুলো পাঠানো হবে বলে জানা গেছে। এরপর মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেবে বোর্ড। এসএসসির সব বিষয় ‘ম্যাপিং’ করে ‘বৈষম্যহীনভাবে’ এইচএসসি পরীক্ষার ফলাফলের দাবিতে রবিবার দুপুর থেকে বিক্ষোভ করছে একদল শিক্ষার্থী। আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে রবিবার রাতে তপন কুমার সরকার পদত্যাগের ঘোষণা দেন। বৈষম্যহীন এইচএসসি পরীক্ষার ফলাফলের দাবিতে আজ রবিবার আন্দোলন করেছে শিক্ষার্থীরা। এ সময় ঢাকা শিক্ষা বোর্ডে শিক্ষার্থীরা…
আরও বিস্তারিত!
শেখ হাসিনা ইস্যুতে কোনো আলোচনা হয়নি : প্রণয় ভার্মা

শেখ হাসিনা ইস্যুতে কোনো আলোচনা হয়নি : প্রণয় ভার্মা

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে কোনো কথা হয়নি বলে জানিয়েছেন প্রণয় ভার্মা। তিনি বলেন, বৈঠকে শেখ হাসিনা ইস্যুতে সুনির্দিষ্ট কোনো আলোচনা হয়নি। তবে অন্তর্বর্তী সরকারের সঙ্গে আমাদের সম্পর্ক আরো এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। রবিবার (২০ অক্টোবর) মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রণয় ভার্মা। আজকের বৈঠক দুই দেশের সম্পর্ক নিয়ে নিয়মিত বৈঠকের অংশ ছিল জানিয়ে তিনি বলেন, আমরা দুই দেশের নিরাপত্তা ও উন্নয়ন নিয়ে আলোচনা করেছি। ভারত বাংলাদেশের ওপর নির্ভরশীল, বাংলাদেশ ভারতের ওপর নির্ভরশীল, ফলে…
আরও বিস্তারিত!
পাচার অর্থ ফেরাতে কাজ করছে টাস্কফোর্স: অর্থ উপদেষ্টা

পাচার অর্থ ফেরাতে কাজ করছে টাস্কফোর্স: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, গত ১৫ বছরে দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে। পাচার হওয়া অর্থ ফেরত আনতে টাস্কফোর্স কাজ করছে। এজন্য কারিগরি কিছু সহায়তা লাগবে। এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ওয়াশিংটনে আলোচনা করবেন। রোববার (২০ অক্টোবর) সচিবালয়ে আয়োজিত এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কতদিন লাগবে পাচারের টাকা ফেরত আসতে তা এখনই বলা যাবে না। কয়েক বছর ধরে এই টাকা পাচার হয়েছে। তা ফেরত আসতে সময়তো লাগবেই। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বিষয়ে সালেহউদ্দিন আহমেদ বলেন, বাজার নিয়ন্ত্রণে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। টিসিবির আওতা আরও বাড়ানো হচ্ছে। একই সঙ্গে কৃষি বিপণন…
আরও বিস্তারিত!
সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে ফিরল বিচারপতিদের অপসারণ ক্ষমতা

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে ফিরল বিচারপতিদের অপসারণ ক্ষমতা

অবশেষে বিচারপতিদের অপসারণের ক্ষমতা ফিরে পেল সুপ্রিম কোর্ট জুডিশিয়াল কাউন্সিল। সংবিধানের বহুল আলোচিত ষোড়শ সংশোধনী বাতিলের রায় বহাল রেখে রোববার (২০ অক্টোবর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। আইনজীবীরা জানান, বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদ সদস্যদের হাতে এনে সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ও বাতিল ঘোষণা করা আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে করা রিভিউ আবেদন পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করেছেন আপিল বিভাগ। এর ফলে এখন থেকে উচ্চ আদালতের বিচারপতিদের অপসারণের ক্ষমতা ‘সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল’র হাতে ফিরে এসেছে। এর আগে, বিচারপতিদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের কাছে ফিরিয়ে নিতে ২০১৪ সালে সংবিধানের ষোড়শ সংশোধনী আনা হয়। তবে এর বৈধতা…
আরও বিস্তারিত!
প্রথম দফায় লেবানন থেকে দেশে ফিরছেন ৫৪ প্রবাসী

প্রথম দফায় লেবানন থেকে দেশে ফিরছেন ৫৪ প্রবাসী

প্রথম দফায় লেবানন থেকে ৫৪ জন প্রবাসী বাংলাদেশি দেশে ফিরবেন। তারা সোমবার সন্ধ্যা ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন। তাদের মধ্যে ৭ জন শিশু ও ৪৭ জন নারী-পুরুষ রয়েছেন। আজ লেবাননে অবস্থানরত বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। দূতাবাস থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল রবিবার রাত ১১টার দিকে লেবাননের রাজধানী বৈরুতে অবস্থানরত রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫৪ জন প্রবাসী বাংলাদেশি সৌদি আরবের শহর জেদ্দার উদ্দেশে রওনা হবেন। তারা আগামীকাল দিবাগত রাত ১টা ২০ মিনিটে জেদ্দায় অবস্থান করবেন। সেখান থেকে সোমবার সকাল ৮টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হবেন এবং…
আরও বিস্তারিত!
ক্লাব বিশ্বকাপে মেসির ক্লাবকে রাখতে চায় ফিফা

ক্লাব বিশ্বকাপে মেসির ক্লাবকে রাখতে চায় ফিফা

আগামী বছর যুক্তরাষ্ট্রে বসবে ক্লাব বিশ্বকাপ। ২১তম আসরে প্রথমবারের মতো ৩২ দল নিয়ে আয়োজিত হবে এই টুর্নামেন্ট। ইতোমধ্যে ৩০ দল চূড়ান্ত হয়ে গিয়েছে। বাকি দুইটি দলের একটি হিসেবে ক্লাব বিশ্বকাপ খেলতে যাচ্ছে ইন্টার মায়ামি। তবে কোয়ালিফাই করে নয়, অতিথি দল হিসেবে খেলতে যাচ্ছে ক্লাবটি। ইন্টার মায়ামিকে এই সুবিধা দিতে চাইছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।  অতিথি দল হিসবে ইন্টার মিয়ামিকে সুযোগ দেওয়ার বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি ফিফা। তবে স্প্যানিশ গণমাধ্যম মার্কার মতে, বিষয়টি ইতোমধ্যে চূড়ান্ত হয়ে গিয়েছে। ফিফা অতিথি হিসেবে খেলতে যাওয়া মিয়ামির জন্য কী মানদণ্ড ব্যবহার করবে, তা এখনো স্পষ্ট করেনি। তবে শিগগিরই এই বিষয়ে নিজেদের…
আরও বিস্তারিত!
বন্যার কারণে নিত্যপণ্যে প্রভাব পড়েছে: ত্রাণ উপদেষ্টা

বন্যার কারণে নিত্যপণ্যে প্রভাব পড়েছে: ত্রাণ উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, দেশে এ বছর বন্যায় ৬০ লাখ একর জমির শস্য নষ্ট হয়ে গেছে। এর প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারে। শনিবার (১৯ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল এলাকায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ফারুক-ই-আজম বলেন, বন্যার কারণে বিপুল পরিমাণ খাদ্য শস্যের ক্ষতি হয়েছে। তবে সেই ঘাটতি রাতারাতি পূরণ করা সম্ভব না হলেও সরকার দ্রুত এর জোগান দেওয়ার চেষ্টা করছে। তিনি বলেন, দেশের বিভিন্ন জেলা এবং উপজেলায় অতিদরিদ্র মানুষ বসবাস করছে। তারা অপুষ্টিতে ভুগছেন এবং প্রোটিন থেকেও বঞ্চিত হচ্ছেন। অন্তর্বর্তীকালীন সরকার এ…
আরও বিস্তারিত!
কমালার প্রচারণায় নামছেন ওবামা দম্পতি

কমালার প্রচারণায় নামছেন ওবামা দম্পতি

দৃশ্যত যুক্তরাষ্ট্রে এবার সবচেয়ে কঠিন প্রেসিডেন্ট নির্বাচন হতে যাচ্ছে। অন্য নির্বাচনগুলোতে কোন না কোন প্রার্থীর পাল্লা ভারি দেখা গেছে। কিন্তু এবারের নির্বাচনে ডেমোক্রেট কমালা হ্যারিস এবং রিপাবলিকান ডনাল্ড ট্রাম্পের লড়াই চলছে সমান তালে। কেউ ঠাহর করতে পারছেন না কে জিততে পারেন। এমন পরিস্থিতিকে ইংরেজিতে বলা হয় ‘ইভেন-স্টিভেন’ পরিস্থিতি। এখন পর্যন্ত জরিপগুলো এমনই পূর্বাভাস দিচ্ছে। এমন এক অবস্থায় ডেমোক্রেটদের মধ্য থেকে রাজনৈতিক ক্যারিশমা আছেন এমন নেতাদের ব্যবহার করার আশা করছেন কমালা হ্যারিস। তার মধ্যে আছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, মিশেল ওবামা। গত রোববার তিনটি জনমত জরিপ প্রকাশিত হয়েছে। তাতে দেখা গেছে, নভেম্বরের নির্বাচনে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে প্রাধান্য আছে কমালা হ্যারিসের। এনবিসি নিউজের…
আরও বিস্তারিত!
উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘ডানা’

উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘ডানা’

নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে শুক্রবার বৃষ্টি হয়েছে। নিম্নচাপের রেশ কাটতে না কাটতেই কার্তিকের শুরুতে বঙ্গোপসাগরে ফের একটি লঘুচাপ তৈরির আভাস পাওয়া গেছে। লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়াবিদরা। ঝড়টি পশ্চিমবঙ্গ ও খুলনা বিভাগের ওপর দিয়ে স্থলভাগে আঘাত হানতে পারে এমন তথ্য দিয়েছে বিশ্বের বিভিন্ন আবহাওয়া পূর্বাভাস মডেল। সম্ভাব্য ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে ‘ডানা’। এটি কাতারের দেওয়া নাম। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী সোমবার কিংবা মঙ্গলবারের দিকে বঙ্গোপসাগরে লঘুচাপটি সৃষ্টি হতে পারে। তা ঘূর্ণিঝড়ে রূপ নিলে আগামী ২৪ অক্টোবর থেকে ২৬ অক্টোবরের মধ্যে উপকূলে আঘাত করার শঙ্কা রয়েছে। তবে বিষয়টি নিশ্চিত করতে পারেনি আবহাওয়া অধিদপ্তর। কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের…
আরও বিস্তারিত!
bn_BD