শীর্ষ নিউজ

ষষ্ঠ-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা কোন পদ্ধতিতে, জানাল এনসিটিবি

ষষ্ঠ-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা কোন পদ্ধতিতে, জানাল এনসিটিবি

চলতি বছরের ষষ্ঠ থেকে নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা সৃজনশীল প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে। আর গ্রেডিং পদ্ধতিতে ফল প্রকাশ করা হবে। তবে আরও গ্রহণযোগ্য মূল্যায়ন পদ্ধতি প্রবর্তন করতে অভিভাবক ও শিক্ষা সংস্কার আন্দোলন সংশ্লিষ্টদের কাছ থেকে পরামর্শ নেওয়া হবে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) থেকে এসব তথ্য পাওয়া গেছে। এনসিটিবি জানিয়েছে, চলতি বছর ষষ্ঠ থেকে নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা প্রতি বিষয়ে ১০০ নম্বরে নেওয়া হবে। প্রতিটি বিষয়ের পরীক্ষায় থাকবে সংক্ষিপ্ত, বর্ণনামূলক প্রশ্ন, সঠিক উত্তর ও শূন্যস্থান পূরণ। সামষ্টিক মূল্যায়নে ৭০ শতাংশ আর শিখনকালীন মূল্যায়ন হবে ৩০ শতাংশে। সংস্থাটির চেয়ারম্যান অধ্যাপক ড.এ কে এম রিয়াজুল হাসান বলেন, ‘সৃজনশীল প্রশ্নপত্রে…
আরও বিস্তারিত!
জেএসসি ও এসএসসির নম্বরের সমন্বয়ে এইচএসসির ফল

জেএসসি ও এসএসসির নম্বরের সমন্বয়ে এইচএসসির ফল

সাবজেক্ট ম্যাপিং পদ্ধতিতে জেএসসির ২৫ ও এসএসসির ৭৫ নম্বরের সমন্বয়ে চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফল তৈরি হবে। এ জন্য পরীক্ষার্থীদের প্রয়োজনীয় কিছু তথ্য ও কাগজপত্র সংগ্রহ করেছে শিক্ষা বোর্ড। বুধবার (১১ সেপ্টেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে। আন্তঃশিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, কোটা সংস্কার আন্দোলন এবং পরে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের ছয়টি পরীক্ষা বাতিল করা হয়। বাতিল হওয়া বিষয়গুলোর মূল্যায়নের ক্ষেত্রে জেএসসি ও এসএসসি পরীক্ষার সাবজেক্ট ম্যাপিং করা হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে জেএসসিতে প্রাপ্ত নম্বরের ২৫ শতাংশ ও এসএসসিতে প্রাপ্ত নম্বরের ৭৫ শতাংশ যোগ করে ওই বিষয়ে শিক্ষার্থীদের নম্বর দেওয়া হবে। যেমন কোনো একটি…
আরও বিস্তারিত!
শেখ হাসিনা দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছেন: ড. ইউনূস

শেখ হাসিনা দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছেন: ড. ইউনূস

স্বৈরাচার শেখ হাসিনা তার শাসনামলে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে গেছেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (সেপ্টেম্বর ১০) বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইরমা ভ্যান ডুরেন সৌজন্য সাক্ষাতে এলে ড. ইউনূস এ মন্তব্য করেন। একই সঙ্গে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান সংস্কারে নেদারল্যান্ডসের সহযোগিতা চান তিনি। বর্তমান সরকার শিক্ষা, অর্থ, শ্রম খাত, নির্বাচন কমিশন, বিচার বিভাগ, বেসামরিক প্রশাসন এবং ব্যবসার পরিবেশে গুরুত্বপূর্ণ সংস্কার করতে প্রতিশ্রুতিবদ্ধ দাবি করে ড. ইউনূস বলেন, প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজাতে হবে, সংস্কার করতে হবে। এসব সংস্কারে নেদারল্যান্ডস সরকারের সহযোগিতা চাই। রোহিঙ্গা সংকট তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, ক্যাম্পে বেড়ে ওঠা রোহিঙ্গাদের অবশ্যই শিক্ষিত ও…
আরও বিস্তারিত!
‘সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে জামায়াত’

‘সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে জামায়াত’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তবে যদি ইসলামী দলগুলো কিংবা ভিন্ন দলগুলো নির্বাচনে সহযোগিতা চায় তাহলে জামায়াতে ইসলামী তাদেরও সহযোগিতা করবে।’ সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুর ২টায় সিলেটের বিয়ানীবাজার পৌর শহরের একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে বিয়ানীবাজারে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে বিনিময়সভায় তিনি এসব কথা বলেন। মতবিনিময়সভায় মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ‘বিগত সরকার দেশকে কেবল পেছনের দিকে নিয়ে গেছে। সর্বক্ষেত্রে দলীয়করণ করে দেশে সহিংস ও প্রতিহিংসার রাজনীতি শুরু করেছে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরশাসক শেখ…
আরও বিস্তারিত!
সর্বজনীন পেনশনে জনগণের আস্থা বাড়াতে হবে: অর্থ উপদেষ্টা

সর্বজনীন পেনশনে জনগণের আস্থা বাড়াতে হবে: অর্থ উপদেষ্টা

সর্বজনীন পেনশন কর্মসূচিতে চালু হওয়া চারটি স্কিম বিদ্যমান নিয়মই চলমান থাকবে। তবে রাষ্ট্রায়ত্ত, স্বায়ত্তশাসিত, স্বশাসিত, বিধিবদ্ধ সংস্থা ও সরকারি চাকরিজীবীদের এর আওতায় আনার ক্ষেত্রে যৌক্তিক সুযোগ-সুবিধা নিশ্চিত করে স্কিম চূড়ান্ত করতে হবে। সর্বিকভাবে আগামীতে এ কর্মসূচিতে গতি আনতে জনগণের আস্থা বাড়াতে হাতে নিতে হবে প্রয়োজনীয় কার্যক্রম। আজ সোমবার অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে সর্বজনীন পেনশন কর্মসূচি নিয়ে কর্তৃপক্ষের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ কথা অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বৈঠকে অর্থ সচিব ড. মো. খায়েরজ্জামান মজুমদার, জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান কবিরুল ইজদানী খান, সদস্য মো. গোলাম মোস্তফাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে। বৈঠকে পেনশন কর্তৃপক্ষের…
আরও বিস্তারিত!
চীনে পাওয়া গেল নতুন ভাইরাস, হতে পারে মস্তিষ্কের ক্ষতি

চীনে পাওয়া গেল নতুন ভাইরাস, হতে পারে মস্তিষ্কের ক্ষতি

গত ২০২০-২১ সালে করোনা মহামারিতে স্তব্ধ হয়ে গিয়েছিল পুরো বিশ্ব। ২০১৯ সালে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া ভাইরাসটিতে বিশ্বজুড়ে কোটির বেশি মানুষের প্রাণ গেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেই ক্ষত কাটিয়ে উঠতে না উঠতেই নতুন দুঃসংবাদ জানা গেল। চীনে এমন আরেকটি ভাইরাস পাওয়া গেছে যেটি এক ধরনের পোকার মাধ্যমে মানুষে সংক্রমিত হতে পারে এবং কিছু ক্ষেত্রে মস্তিষ্কের ক্ষতি করতে পারে। এর নাম দেওয়া হয়েছে ওয়েটল্যান্ড ভাইরাস (ডব্লিউইএলভি)। খবর- এনডিটিভির দ্য নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ভাইরাসটি প্রথম দেখা যায় চীনের জিনঝু শহরের ৬১ বছর বয়সী এক রোগীর শরীরে, ২০১৯ সালের জুন মাসে। মঙ্গোলিয়ার জলা এলাকায় ‘টিক’ বা ‘এঁটেল’ পোকার কামড় খাওয়ার পাঁচ…
আরও বিস্তারিত!
জুলাই বিপ্লবে শহীদদের স্বপ্ন পূরণ করা হবে: ড. ইউনূস

জুলাই বিপ্লবে শহীদদের স্বপ্ন পূরণ করা হবে: ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই বিপ্লবে সকল শহীদে স্বপ্ন পূরণ করা হবে। রোববার (৮ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, যতবারই নিহতদের কথা স্মরণ করি বা আহতদের দেশি ততবারই তাদের স্বপ্ন বাস্তায়নে প্রতিজ্ঞাবদ্ধ হই। এই প্রতিজ্ঞা থেকে বের হয়ে যাওয়ার সুযোগ নেই। আমরা সেই স্বপ্ন বাস্তবায়ন করবোই। ড. মুহাম্মদ ইউনূস বলেন, ছাত্রজনতার ওপর আওয়ামী লীগ সরকারের নিপীড়ন সকলের সামনে তুলে ধরতে হবে। দেশ গড়ার যে সুযোগ পাওয়া গেছে সেটি সর্বোচ্চভাবে কাজে লাগাতে হবে। তিনি বলেন, বাংলাদেশ জন্মের পর থেকে রাষ্ট্র গঠনের এমন সুযোগ আর আসেনি।…
আরও বিস্তারিত!
চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগ অবরোধ

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগ অবরোধ

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন চাকরিপ্রত্যাশীরা। আজ শনিবার দুপুর দেড়টার দিকে শত শত চাকরিপ্রত্যাশী শাহবাগ মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এতে শহরের গুরত্বপূর্ণ এ মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনরতরা জানান, তারা সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ থেকে ৩৫ করার দাবিতে এখানে অবস্থান করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক চাকরিপ্রত্যাশী বলেন, 'আমরা গত ১৪ বছর ধরে এ দাবি জানিয়ে আসছি। কিন্তু আজও তার সমাধান পাইনি।' এ বিষয়টি সমাধানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দৃষ্টি কামনা করেছেন তারা।
আরও বিস্তারিত!
স্বৈরাচারী, ফ্যাসিস্ট পরিণতির নিদর্শন সংরক্ষণেই জাদুঘর হবে গণভবন: নাহিদ

স্বৈরাচারী, ফ্যাসিস্ট পরিণতির নিদর্শন সংরক্ষণেই জাদুঘর হবে গণভবন: নাহিদ

স্বৈরাচার, ফ্যাসিস্ট রাষ্ট্রনায়কের পরিণতির নিদর্শন সংরক্ষণেই গণভবনকে জাদুঘর বানানো হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। আজ শনিবার গণভবন পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এই কথা জানান। এর আগে গণভবন পরিদর্শন করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। এ সময় তার সঙ্গে ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পরিদর্শন শেষে মো. নাহিদ ইসলাম বলেন, গণভবনটি জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কারণ স্বৈরাচারী, ফ্যাসিস্ট রাষ্ট্রনায়কের আসলে কি পরিণত হয় এবং জনগণই যে সব ক্ষমতার মালিক এই বিষয়টি পৃথিবীতে নিদর্শন করে রাখার জন্যই এটি জাদুঘর বানানো হবে। তথ্য…
আরও বিস্তারিত!
চট্টগ্রামে শিপইয়ার্ডে বিস্ফোরণ, দগ্ধ ১০ শ্রমিক

চট্টগ্রামে শিপইয়ার্ডে বিস্ফোরণ, দগ্ধ ১০ শ্রমিক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার এসএন শিপইয়ার্ডে বিস্ফোরণে অন্তত ১০ শ্রমিক দগ্ধ হয়েছেন। শনিবার দুপুর ১২টার দিকে শীতলপুর এলাকার এই ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। বাংলাদেশ শিপ ব্রেকার অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) সহকারী সচিব নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিস্ফোরণের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, আহত ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সহকারী সচিব নাজমুল ইসলাম বলেন, আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে তারা চমেকে পৌঁছেছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
আরও বিস্তারিত!
bn_BD