শীর্ষ নিউজ

জাতীয় সংগীত পরিবর্তন নিয়ে ভাবা হচ্ছে না: ধর্ম উপদেষ্টা

জাতীয় সংগীত পরিবর্তন নিয়ে ভাবা হচ্ছে না: ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মসজিদ মন্দির মাজারে হামলা গর্হিত কাজ। ধর্মীয় উপাসনালয়ে যারা হামলা চালায় তারা মানবতার শত্রু। তারা অপরাধী। প্রচলিত আইনে তাদের বিচার করা হবে। শনিবার সকালে রাজশাহীর ইসলামিক ফাউন্ডেশন পরিদর্শন ও সুধী সমাবেশে যোগদান শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ধর্ম উপদেষ্টা বলেন, দুর্গাপূজার নিরাপত্তায় স্থানীয় সাধারণ জনগণের পাশাপাশি মাদ্রাসা ছাত্রদের সম্পৃক্ত করে মন্দির পাহারা দেওয়া হবে। যেন কোনো ধরনের হামলা বা নাশকতা না হয়। মাদ্রাসা ছাত্ররা কোনো জঙ্গিবাদের সঙ্গে ছিল না। এটা পূর্বের সরকারের ষড়যন্ত্র ও অপপ্রচার। জাতীয় সংগীত পরিবর্তন নিয়ে ভাবা হচ্ছে না জানিয়ে ড. খালিদ হোসেন বলেন, বিতর্ক সৃষ্টি করে এমন কিছু…
আরও বিস্তারিত!
দেশজুড়ে একই সময়ে জাতীয় সংগীত গেয়ে উদীচীর প্রতিবাদ

দেশজুড়ে একই সময়ে জাতীয় সংগীত গেয়ে উদীচীর প্রতিবাদ

ষড়যন্ত্রের প্রতিবাদে দেশজুড়ে একই সময়ে জাতীয় সংগীত গাওয়ার কর্মসূচি পালন করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের বিপরীতে এই কর্মসূচির পালন করে তারা। এ সময় জাতীয় সংগীত গাওয়ার পাশাপাশি উত্তোলন করা হয় জাতীয় পতাকা। এ ছাড়া শিল্পীরা ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’সহ নানা প্রতিবাদী গান গেয়ে ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানান। প্রতিবাদী এই কর্মসূচিতে উদীচী ছাড়াও জাতীয় খেলাঘর আসরসহ বিভিন্ন সংগঠন এবং পথচারীরাও অংশ নেন। উদীচী শিল্পীগোষ্ঠী জানায়, ঢাকা ছাড়াও দেশের সব জেলা ও বিদেশে উদীচীর শাখা সংসদের শিল্পী-কর্মীসহ সাধারণ মানুষ একসঙ্গে জাতীয় সংগীত কর্মসূচি পালন করেছে। উদীচীর সভাপতি অধ্যাপক বদিউর রহমান বলেন, মুক্তিযুদ্ধ নিয়ে যখনই কোনো আঘাত…
আরও বিস্তারিত!
বন্যাদুর্গতদের জন্য ৪০ লাখ ডলার সহায়তার ঘোষণা জাতিসংঘের

বন্যাদুর্গতদের জন্য ৪০ লাখ ডলার সহায়তার ঘোষণা জাতিসংঘের

বাংলাদেশে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় দেওয়ার কথা জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি বন্যাদুর্গত মানুষের জন্য ৪০ লাখ ডলার বরাদ্দ করেছে। বুধবার (৪ সেপ্টেম্বর) জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্রের কার্যালয়ে অনুষ্ঠিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ের আগে পাঠ করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। ডুজারিক বলেন, জাতিসংঘের ভারপ্রাপ্ত জরুরি ত্রাণ সমন্বয়কারী জয়েস এমসুয়া সংস্থার নিজস্ব কেন্দ্রীয় জরুরি সহায়তা তহবিল (সিইআরএফ) নামক মানবিক সহায়তা তহবিল থেকে বাংলাদেশের জন্য এ বরাদ্দ দিয়েছেন। গত মাসের শেষ থেকে বাংলাদেশে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ৬০ লাখ মানুষকে সহায়তার জন্য এ অর্থ খরচ করা হবে। ব্রিফিংয়ে বাংলাদেশের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি তুলে ধরে ডুজারিক বলেন, বন্যায় ৩ হাজার ৪০০টির বেশি আশ্রয়কেন্দ্রে প্রায়…
আরও বিস্তারিত!
গণভবনকে জাদুঘর তৈরির সিদ্ধান্ত সরকারের

গণভবনকে জাদুঘর তৈরির সিদ্ধান্ত সরকারের

জুলাইয়ে গণহত্যার স্মৃতি সংরক্ষণে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনকে জাদুঘর করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ফরেন সার্ভিস একাডেমিতে কেবিনেট সভা পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, গণভবনকে জনগণ যে অবস্থায় রেখেছেন সে অবস্থায় থাকবে, অর্থাৎ গণভবনের বর্তমান অবস্থার বড় কোনো পরিবর্তন না করেই যাদুঘর প্রতিষ্ঠা করবে সরকার।
আরও বিস্তারিত!
ভুলুয়া নদীর প্রবাহ নিশ্চিত করে রিপোর্ট দিতে বলেছে হাইকোর্ট

ভুলুয়া নদীর প্রবাহ নিশ্চিত করে রিপোর্ট দিতে বলেছে হাইকোর্ট

মনুষ্যসৃষ্ট বন্যা নিয়ে লক্ষ্মীপুরের কমলনগরে ভুলুয়া নদীসহ সকল খাল দখলে প্রশাসনের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন বেইনী ঘোষনা করা হবে না মর্মে রুল জারি করেন। আদেশ পাওয়ার ৪৮ ঘন্টার মধ্যে ভুলুয়া নদীর দখল বিষয়ে তদন্ত-পুর্বক ১০ কর্মদিবসের মধ্যে দখল উচ্ছেদ করে ভুলুয়া নদীর পানি প্রবাহ নিশ্চিত করে মহামান্য হাইকোর্টকে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন। মহামান্য হাইকোর্টের মাননীয় বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এ কে এম রবিউল হাসান মহোদয়ের দ্বৈত বেঞ্চ আজ ৫ সেপ্টেম্বর এ আদেশ দেন। রিটটি জনস্বার্থে এডভোকেট আবদুস সাত্তার (পালোয়ান) দায়ের করেন এবং নিজেই শুনানী করেন। এর আগে গত ২৬ আগস্ট পল্লী নিউজে সংবাদ প্রকাশিত হওয়ার পর এডভোকেট আবদুস সাত্তার…
আরও বিস্তারিত!
হাবিবুল আউয়ালের নেতৃত্বে নির্বাচন কমিশনের পদত্যাগ

হাবিবুল আউয়ালের নেতৃত্বে নির্বাচন কমিশনের পদত্যাগ

পদত্যাগ করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ পাঁচ কমিশনার। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় এক সংবাদ সম্মেলনে সিইসি পদত্যাগের ঘোষণা দেন। সংবাদ সম্মেলন শেষে ইসি সদস্যরা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাবেন বলেও জানা গেছে। ছাত্র-জনতার গণ-আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠন হয়। এরপর থেকে কাজী হাবিবুল আউয়াল কমিশনের পদত্যাগের দাবি ওঠে। নির্বাচন কমিশনের সদস্যরাও মনে করছেন, বর্তমান পরিস্থিতিতে তাদের পদ ছাড়তেই হবে। তাই পদত্যাগের জন্য মানসিক প্রস্তুতিও নিয়ে রেখেছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। তবে নিজেরাই পদত্যাগ করবেন, নাকি এ নিয়ে সরকারের কোনো পরিকল্পনা আছে তা বোঝার চেষ্টায় ছিলেন এতদিন। এ…
আরও বিস্তারিত!
বঙ্গোপসাগরে লঘুচাপ, দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস

বঙ্গোপসাগরে লঘুচাপ, দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এর ফলে আগামী তিন দিন দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টি ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে অধিদপ্তর। আগামী ২৪ ঘণ্টার বৃষ্টিপাতের বিষয়ে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি…
আরও বিস্তারিত!
মডেল মসজিদ নির্মাণে অনিয়ম হয়েছে: ধর্ম উপদেষ্টা

মডেল মসজিদ নির্মাণে অনিয়ম হয়েছে: ধর্ম উপদেষ্টা

আওয়ামী লীগ সরকারের আমলে দেশব্যাপী মডেল মসজিদ নির্মাণেও অনিয়ম হয়েছে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেলে নোয়াখালীর বন্যাকবলিত এলাকা পরিদর্শন শেষে ত্রাণ বিতরণকালে তিনি এ মন্তব্য করেন। ধর্ম উপদেষ্টা বলেন, সারাদেশে মডেল মসজিদ নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। কোথাও কোথাও মসজিদ উদ্বোধনের আগেই মসজিদের দেয়ালে ফাটল ধরেছে। অনেক জায়গায় নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে যারাই অনিয়ম করেছে তাদের আইনের আওতায় আনা হবে, অনিয়মকারীদের ছাড় নেই। বন্যা পরিস্থিতির বিষয়ে তিনি বলেন, বন্যার পানি কমতে শুরু করলেও নোয়াখালীতে জলাবদ্ধতার পানি কমছে না। এখনও শহরে…
আরও বিস্তারিত!
পল্লীনিউজে সংবাদ প্রকাশের পর ভুলুয়া নদীসহ সকল খাল দখলমুক্ত করতে রিট

পল্লীনিউজে সংবাদ প্রকাশের পর ভুলুয়া নদীসহ সকল খাল দখলমুক্ত করতে রিট

ভুলুয়া নদীসহ লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার সকল খাল দখলমুক্ত করাসহ মানবসৃষ্ট বন্যা রোধ করতে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) লক্ষ্মীপুর জেলার কমলনগরের বাসিন্দা ও সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুস সাত্তার পালোয়ান জনস্বার্থে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করেন। এতে নৌ-পরিবহণ সচিব, নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান, লক্ষ্মীপুর ও নোয়াখালীর জেলা প্রশাসক, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ও সাত উপজেলার নির্বাহী অফিসারদেরকে বিবাদী করা হয়। আবদুস সাত্তার পালোয়ান হাইকোর্টে রিটের বিষয়টি নিশ্চিত করে বলেন, রিটে নদী ও খাল দখল রোধে বিবাদীদের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন বে-আইনি ঘোষণা করা হবে না, এই মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে। একইসঙ্গে…
আরও বিস্তারিত!
ডিসিবিহীন ২১ জেলা

ডিসিবিহীন ২১ জেলা

পঁচিশ জেলা থেকে জেলা প্রশাসক (ডিসি) প্রত্যাহারের ১৩ দিন পেরিয়ে গেলেও এখনও ওইসব জেলায় ডিসি নিয়োগ দেয়নি সরকার। জেলায় সিভিল প্রশাসনের প্রধান হলেন জেলা প্রশাসক। স্থানীয় প্রশাসন তদারকি এবং জনসেবা কার্যকরভাবে নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তারা। জেলা পরিষদ ও পৌরসভার দায়িত্ব থাকায় ডিসিদের এখন অতিরিক্ত দায়িত্বও পালন করতে হয়। এখন এই ২১টি জেলার কাজ সামলাতে হচ্ছে অতিরিক্ত জেলা প্রশাসকদের। অন্যদিকে এবং যে চার জন ডিসিকে বদলি করা হয়েছে বন্যার কারণে তাদের জেলাগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় তাদের আগের কর্মস্থলে থাকতে হচ্ছে। সূত্র জানায়, জনপ্রশাসন মন্ত্রণালয় এখনই জেলাগুলোতে ডিসি নিয়োগ দিতে পারছে না কারণ এ কাজের জন্য উপযুক্ত কর্মকর্তাদের তালিকা তৈরি…
আরও বিস্তারিত!
bn_BD