দেশের ১১ জেলার ৭৭ উপজেলা প্লাবিত, ১৮ জনের মৃত্যু
আকস্মিক বন্যায় গত ২০ আগস্টের পর দেশের ১১ টি জেলার ৭৭ টি উপজেলার আওতাধীন ৫৮৭ টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ১০ লাখ পরিবার। আর ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৫১ লাখ মানুষ। বন্যাকবলিত জেলাগুলো হলো ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়ীয়া, সিলেট, লক্ষীপুর ও কক্সবাজার। শনিবার (২৪ আগস্ট) রাতে চলমান বন্যার সার্বিক পরিস্থিতি বর্ণনা করে সংবাদমাধ্যমে একটি বিজ্ঞপ্তি পাঠিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। ওই বিজ্ঞপ্তিতে এসব তথ্য তুলে ধরা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবারের বন্যায় বন্যা কবলিত ১১ টি জেলার মধ্যে ৭টি জেলায় মোট ১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কুমিল্লায় ৪ জন, ফেনীতে ১…
