শীর্ষ নিউজ

প্লাবিত নোয়াখালী, পানিবন্দি ২০ লাখ মানুষ

প্লাবিত নোয়াখালী, পানিবন্দি ২০ লাখ মানুষ

কয়েক দিনের ভারি ভর্ষণে তলিয়ে গেছে পুরো নোয়াখালী। টানা এক সপ্তাহের ভারি বর্ষণে জলাবদ্ধতা দেখা দিয়েছে জেলার ৯টি উপজেলায়। বসতঘর, গ্রামীণ সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্যার পানিতে তলিয়ে গেছে। পানিবন্দি হয়ে পড়ছে লাখ লাখ মানুষ। এতে সীমাহীন ভোগান্তির মধ্যে পড়েছেন এসব উপজেলার বাসিন্দারা। আজ থেকে জেলার সব প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃষ্টির পানিতে ডুবে গেছে আমন ধানের বীজতলা, শাক-সবজি। এছাড়া মাঠে পানি বেশি থাকায় অনেক এলাকার কৃষক খেতে আমন লাগাতে পারছেন না। আবহাওয়া অফিস বলছে, নোয়াখালীতে গেল ২৪ ঘণ্টায় ১৭৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ভারী বৃষ্টিপাত আরও দুইদিন অব্যাহত থাকবে। বিভিন্ন জায়গায় অবৈধভাবে বাঁধ দিয়ে…
আরও বিস্তারিত!
শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতির দায়িত্বে কমিশনার, ডিসি-ইউএনও

শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতির দায়িত্বে কমিশনার, ডিসি-ইউএনও

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পরিচালনা কমিটিতে জেলা পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানে ডিসি ও তাদের মনোনীত প্রতিনিধি, উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং মহানগর এলাকায় বিভাগীয় কমিশনার বা তার বিভাগীয় কমিশনারের মনোনীত প্রতিনিধি সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী জেলা পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ডিসি বা তার মনোনীত প্রতিনিধি, উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং মহানগর এলাকায় বিভাগীয় কমিশনার বা বিভাগীয় কমিশনারের মনোনীত প্রতিনিধি সভাপতির দায়িত্ব দেওয়া হলো। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তারা এই দায়িত্ব পালন করবেন। এর আগে, দেশের সব বেসরকারি স্কুল, কলেজ এবং মাদরাসা কমিটি ভেঙে দেওয়া হয়। মঙ্গলবার (২০…
আরও বিস্তারিত!
এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো বাতিল

এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো বাতিল

এইচএসসি ও সমমানের স্থগিত হওয়া সব পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষার ফলাফল কীভাবে করা হবে তা পরে জানানো হবে। মঙ্গলবার (২০ আগস্ট) কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। তিনি বলেন, স্থগিত থাকা পরীক্ষাগুলো না নেওয়ার জন্য এইচএসসি পরীক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তাই স্থগিত থাকা বিষয়গুলোর পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়েছে। ফলাফল কীভাবে নির্ধারণ হবে, তা পরে সিদ্ধান্ত হবে। এর আগে দুপুরে সচিবালয়ের ভেতরে ঢুকে পড়েন হাজারও এইচএসসি পরীক্ষার্থী। উদ্ভূত পরিস্থিতিতে পরীক্ষা না দেওয়ার দাবি জানিয়ে তারা বলেন, এরইমধ্যে যে কয়টি বিষয়ের পরীক্ষা হয়েছে, তার ভিত্তিতেই পরীক্ষার ফল প্রকাশ করতে হবে।…
আরও বিস্তারিত!
৬৪ জেলায় ডিসি হচ্ছেন যারা

৬৪ জেলায় ডিসি হচ্ছেন যারা

দেশের সব জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবারের (২০ আগস্ট) মধ্যে তাদের প্রত্যাহার করা হবে জানা গেছে। এরপর নতুন করে ডিসি নিয়োগ দেওয়া হবে।  মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সদ্য পদোন্নতি পাওয়া উপসচিবসহ বিসিএস ২৪, ২৫ ও ২৭ ব্যাচের কর্মকর্তাদের মধ্য থেকে নতুন ডিসি নিয়োগ দেওয়া হবে। নিয়োগের মানদণ্ড হবে মেধা, দক্ষতা ও সততা। ডিসি নিয়োগ ইস্যুতে বিগত সরকারের আমলে বঞ্চিত পাঁচ কর্মকর্তার সহায়তা নেওয়া হবে। তারা হলেন- বিসিএস ২৪ ব্যাচের নুরজাহান খানম ও নজরুল ইসলাম, ২৫ ব্যাচের নুরুল করিম ভুইয়া ও ফরিদা খানম এবং ২৭ ব্যাচের সারোয়ার আলম। জানা গেছে, সোমবার (১৯ আগস্ট)…
আরও বিস্তারিত!
অবশেষে শিক্ষার্থীদের আন্দোলনে নোবিপ্রবি উপাচার্যের পদত্যাগ 

অবশেষে শিক্ষার্থীদের আন্দোলনে নোবিপ্রবি উপাচার্যের পদত্যাগ 

মো: দেলোয়ার হোসেন, নোবিপ্রবি: দীর্ঘদিন পর অবশেষে শিক্ষার্থীদের আন্দোলনের চাপের মুখে পদত্যাগ করলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. দিদার-উল-আলম। আজ (২০ আগষ্ট) সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের চাপের মুখে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর বরাবর পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বাধ্য হন তিনি। কিন্তু পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ উল্লেখ করেন তিনি। পদত্যাগ পত্রে বলা হয়, মহোদয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার (ক) নং স্মারকের মাধ্যমে প্রথম মেয়াদে এবং (খ) নং স্মারকের মাধ্যমে ভাইস-চ্যান্সেলর পদে দ্বিতীয় মেয়াদে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যোগদান করি। বর্তমানে ব্যক্তিগত ও পারিবারিক কারণে আমি অনতিবিলম্বে…
আরও বিস্তারিত!
দুই সপ্তাহ পেছানো হচ্ছে এইচএসসি পরীক্ষা, বাকি বিষয়গুলো অর্ধেক নম্বরে হবে

দুই সপ্তাহ পেছানো হচ্ছে এইচএসসি পরীক্ষা, বাকি বিষয়গুলো অর্ধেক নম্বরে হবে

এইচএসসি ও সমমানের পরীক্ষার বাকি বিষয়গুলোর পরীক্ষা অর্ধেক প্রশ্নোত্তরে অনুষ্ঠিত হবে। আর পরীক্ষা ১১ সেপ্টেম্বর থেকে আরও ২ সপ্তাহ পিছিয়ে যাবে। আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সভাপাতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়। ঢাকা শিক্ষা বোর্ডে চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানিয়েছেন। উদাহরণ হিসেবে বলা যায়, আগের যদি একটি বিষয়ে ৮টি প্রশ্নের উত্তর দিতে হতো সেখানে এখানে চারটি প্রশ্নের উত্তর দিলেই হবে। তবে পরীক্ষার সময় পূর্ন সময়েই থাকছে। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন এবং ছাত্র-জনতার অভ্যুত্থানের কারণে উদ্ভূত পরিস্থিতিতে কয়েক দফায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। প্রথমে গত ১৮ জুলাইয়ের পরীক্ষা স্থগিত…
আরও বিস্তারিত!
প্রত্যাহার হচ্ছেন দেশের সব জেলা প্রশাসক

প্রত্যাহার হচ্ছেন দেশের সব জেলা প্রশাসক

এবার দেশের সব জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবারের (২০ আগস্ট) মধ্যে তাদের প্রত্যাহার করা হবে জানা গেছে। সোমবার (১৯ আগস্ট) রাতে সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের কক্ষে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। যেখানে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন, অর্থসচিব ড. খায়েরুজ্জামান মজুমদারসহ এসএসবির একাধিক সদস্য। ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর প্রশাসনের বিভিন্ন স্তরে নিয়োগ বাতিল, নতুন নিয়োগ ও বদলি হচ্ছে। এর আগে ৮৭৬ জনপ্রতিনিধিকে অপসারণ করেছে স্থানীয় সরকার বিভাগ। এর মধ্যে ৬০ জেলা পরিষদের…
আরও বিস্তারিত!
সাবেক মন্ত্রী দীপু মনি গ্রেফতার

সাবেক মন্ত্রী দীপু মনি গ্রেফতার

আওয়ামী লীগ সরকারের সাবেক সমাজ কল্যাণমন্ত্রী ডা. দীপু মনিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিবির ঊর্ধ্বতন এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘এখনই দীপু মনিকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হবে।’ বিস্তারিত আসছে......
আরও বিস্তারিত!
শিক্ষার্থীর মুখ চেপে ধরা সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

শিক্ষার্থীর মুখ চেপে ধরা সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শাহবাগ থানায় কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. আরশাদ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ডিএমপির পুলিশ কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। ডিএমপি জানায়, গত ৩১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে ঢাকার নিউ মডেল ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদুল ইসলামের মুখ চেপে ধরেন পরিদর্শক আরশাদ হোসেন। তার এমন অপেশাদার কর্মকাণ্ডের ফলে পুলিশের কার্যক্রম নিয়ে জনগণের বিরূপ ধারণা সৃষ্টিসহ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। যার প্রেক্ষিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। আন্দোলনরত শিক্ষার্থীর মুখ চেপে ধরা ছাড়াও পুলিশ পরিদর্শক আরশাদ হোসেনের বিরুদ্ধে আরও অনেক অভিযোগ রয়েছে বলেও জানিয়েছে…
আরও বিস্তারিত!
আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিট

আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিট

ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে। আজ সোমবার রিটটি করেছেন মানবাধিকার সংগঠন সারডা সোসাইটির পক্ষে নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া। রিটে যেসব প্রতিষ্ঠান শেখ হাসিনার নামে রয়েছে সেগুলোর নাম পরিবর্তনও চাওয়া হয়েছে। এছাড়া দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সর্বনিম্ন ৩ বছর এবং বিদেশে পাচার করা ১১ লাখ কোটি টাকা ফেরত আনতে ও বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বদলি চাওয়া হয়েছে। এ বিষয়ে রিটকারী আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া বলেন, রিটের এই বিষয়গুলোতে রুল ও আদেশ চাওয়া হয়েছে। বিচারপতি কে এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে…
আরও বিস্তারিত!
bn_BD