শীর্ষ নিউজ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা প্রাথমিক বিদ্যালয়

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা প্রাথমিক বিদ্যালয়

দেশের চলামান পরিস্থিতির কারণে ফের অনির্দিষ্টকালের জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ আগস্ট) বিকেলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন এ তথ্য জানান। তিনি বলেন, আমরা আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রোববার (৪ আগস্ট) থেকে প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে। এর আগে, কোটা আন্দোলন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়লে গত ১৭ জুলাই রাতে দেশের সিটি করপোরেশন এলাকার প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস বন্ধ ঘোষণা করা হয়। তবে, সে সময় সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় চালু ছিল। এরপর গত ২৪ জুলাই সারাদেশের সব প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার নির্দেশ…
আরও বিস্তারিত!
 লক্ষ্মীপুরে আওয়ামী লীগ-শিক্ষার্থী  সংঘর্ষ, আহত-২০

 লক্ষ্মীপুরে আওয়ামী লীগ-শিক্ষার্থী  সংঘর্ষ, আহত-২০

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে প্রায় ২০ জন আহত হয়েছে। পুলিশ ও মুসল্লিদের দাবি, জুমআর নামাজের পরপরই সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপুর উস্কানিমূলক আচরণে ঘটনাটি ঘটেছে। শান্ত লক্ষ্মীপুরকে অশান্ত করার পাঁয়তারা করা হয়েছে। শুক্রবার (২ আগস্ট) দুপুর ২ টার দিকে তমিজ মার্কেট এলাকা উপজেলা চেয়ারম্যান টিপুর বাসার সামনে সংঘর্ষের ঘটনা ঘটে। উপজেলা চেয়ারম্যান টিপু চক বাজার জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি। শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে তিনি নেতাকর্মীদের নিয়ে নামাজ পড়তে আসেন। নামাজ শেষেই তিনি নেতাকর্মীদের নিয়ে বের হয়ে মুসল্লিদের সঙ্গে মারমুখী আচরণ করে দ্রুত দ্রুত বাসায় যাওয়ার জন্য…
আরও বিস্তারিত!
ভারি বর্ষণে প্লাবিত লক্ষ্মীপুর সরকারি কলেজ ও তৎসংলগ্ন এলাকা

ভারি বর্ষণে প্লাবিত লক্ষ্মীপুর সরকারি কলেজ ও তৎসংলগ্ন এলাকা

কামরুল হাসান হৃদয়, লক্ষ্মীপুর লক্ষ্মীপুরে ভারি বৃষ্টি হওয়াতে জলাবদ্ধতায় লক্ষ্মীপুর সরকারি কলেজ। ডুবে গেছে কলেজের মাঠ এবং সকল সড়ক। সে সাথে পানি ঢুকেছে কলেজের ছাত্রাবাস এবং ছাত্রীনিবাসেও। আজ শুক্রবার (১আগস্ট) সরেজমিনে গিয়ে দেখা গেছে, লক্ষ্মীপুর সরকারি কলেজ এর সকল সড়কে হাঁটু সমান পানি। বৈষম্যবিরোধী কোটা আন্দোলনের কারণে বন্ধ সারা দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান। সেজন্য আপাতত দুর্ভোগ পোহাতে হচ্ছে না শিক্ষার্থীদের। টানা দুই-তিন দিন রোদ হলে পানি শুকিয়ে যাবে বলে জানিয়েছেন স্থানীয়রা। কলেজের প্রধান সড়কটি পিটিআই মোড় হয়ে লামচরী এবং শহরের গোডাউন রোড পর্যন্ত গেছে। দিনে অনেক মানুষের যাতায়াত ঘটে এ সড়ক দিয়ে। তাই জলাবদ্ধতার কারণে বিপাকে পড়ছেন পথচারীরাও। দুলাল নামক এক…
আরও বিস্তারিত!
আবারো বন্ধ ফেসবুক !

আবারো বন্ধ ফেসবুক !

আবারও সামাজিক মাধ্যম ফেসবুক বন্ধ করা হলো। তবে এবার শুধু মোবাইল নেটওয়ার্কে ফেসবুক বন্ধ করা হয়েছে। সেই সঙ্গে মোবাইল নেটওয়ার্কে রাশিয়াভিত্তিক মেসেজিং অ্যাপ টেলিগ্রামও বন্ধ করা হয়েছে। শুক্রবার (২ আগস্ট) দুপুর সোয়া ১২টার পর মোবাইল নেটওয়ার্কে মেটার প্ল্যাটফর্মগুলোর ক্যাশ বন্ধ করা হয়। পাশাপাশি এই নেটওয়ার্কে টেলিগ্রামও বন্ধ করা হয়েছে। বিস্তারিত আসছে.........
আরও বিস্তারিত!
১১ আগস্ট থেকে নতুন সূচিতে এইচএসসি পরীক্ষা

১১ আগস্ট থেকে নতুন সূচিতে এইচএসসি পরীক্ষা

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতির কারণে আগামী ১১ আগস্ট থেকে নতুন সময়সূচি অনুযায়ী এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। নতুন সূচি না হওয়া পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত থাকবে। আজ বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। এর আগে তিন দফায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। প্রথমে ১৮ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। দ্বিতীয় দফায় ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। তৃতীয় দফায় ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়। আগামী ৪ আগস্ট পরবর্তী পরীক্ষার তারিখ ছিল। নতুন সিদ্ধান্ত…
আরও বিস্তারিত!
ডিবি থেকে সরিয়ে দেওয়া হলো হারুনকে

ডিবি থেকে সরিয়ে দেওয়া হলো হারুনকে

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদকে বদলি করা হয়েছে। বুধবার (৩১ জুলাই) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে জানানো হয়, ডিবির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদকে বদলি করা হয়েছে। তিনি ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) হিসেবে নিয়োগ পেয়েছেন। বিস্তারিত আসছে....
আরও বিস্তারিত!
রোববার থেকে খুলছে প্রাথমিক বিদ্যালয়

রোববার থেকে খুলছে প্রাথমিক বিদ্যালয়

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের মধ্যে গত ১৬ই জুলাই সারা দেশে স্কুল, কলেজ, পলিটেকনিকসহ সব বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। তবে দুই সপ্তাহের অচলাবস্থা পেরিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শুরুতে খুলছে কেবল মফস্বল ও গ্রামাঞ্চলের স্কুল। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১২টি সিটি করপোরেশন ও নরসিংদী জেলার পৌর এলাকা ছাড়া দেশের সব প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় লার্নিং সেন্টারে আগামী রোববার (৪ঠা আগস্ট) থেকে ক্লাস শুরু হবে। বুধবার (৩১শে জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত…
আরও বিস্তারিত!
১৪ দিন পর সচল হলো ফেসবুক

১৪ দিন পর সচল হলো ফেসবুক

১৪ দিন পর দেশে সচল হয়েছে ফেসবুক-টিকটকসহ সামাজিক যোগাযোগমাধ্যম। আজ বুধবার (৩১ জুলাই) দুপুর ২টার দিকে চালু হয় সামাজিক যোগাযোগমাধ্যমগুলো। এর আগে সকালে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানান, আজ বুধবার বিকেল থেকে দেশে প্রচলিত সব সামাজিক যোগাযোগমাধ্যমের ক্যাশ সার্ভার খুলে দেওয়া হবে। রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবন মিলনায়তনে ফেসবুক, ইউটিউব ও টিকটক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী এ কথা জানান। আজ সকালে মেটার (ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম) সিঙ্গাপুরস্থ এশিয়া সদর দপ্তরের সঙ্গে অনলাইন প্লাটফর্মে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশে অফিস স্থাপন, মিস-ইনফরমেশন, ডিস-ইনফরমেশন বিষয়ক যেকোনো অস্থিরতা নিরসনে ফ্যাক্ট চেকিং জোরদারের উদ্যোগ গ্রহণসহ সমসাময়িক…
আরও বিস্তারিত!
লক্ষ্মীপুরে ছেলেকে গ্রেফতার, স্ট্রোক করে বাবার মৃত্যু

লক্ষ্মীপুরে ছেলেকে গ্রেফতার, স্ট্রোক করে বাবার মৃত্যু

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে কলেজ পড়ুয়া ছেলেকে আটক করে নিয়ে যাওয়ার সময় আতংকিত হয়ে হার্ট অ্যাটাক করে বাবা সামছুল আলম মামুন (৫২) এর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোররাতে লক্ষ্মীপুর পৌরসভার কালু হাজী সড়কে নিহত সামছুল আলম মামুনের বাসায় এ ঘটনা ঘটে। পরে ছেলেকে নাশকতা ও বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে দুপুরে আদালতে তোলা হয়। গ্রেফতারকৃত সাইফ মোহাম্মদ আলী লক্ষ্মীপুর সরকারী কলেজের আনর্স প্রথম বর্ষের ছাত্র। স্থানীয় এলাকাবাসী জানায়, সাইফ মোহাম্মদ আলী লক্ষ্মীপুর সরকারী কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র। তার বিরুদ্ধে থানায় কোন মামলা ছিলনা। মঙ্গলবার রাতে সদর থানা পুলিশ কালুহাজী সড়কে অবস্থিত সামছুল আলম মামুনের নিজ বাসায় তার ছেলে সাইফ…
আরও বিস্তারিত!
কোটা আন্দোলনে নিহতদের স্মরণে আজ রাষ্ট্রীয় শোক

কোটা আন্দোলনে নিহতদের স্মরণে আজ রাষ্ট্রীয় শোক

কোটা আন্দোলনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ অন্যান্য নিহতদের স্মরণে আজ (৩০ জুলাই) এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। সোমবার (২৯ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘কোটাবিরোধী আন্দোলন নিয়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সেখানে (মন্ত্রিসভা বৈঠক) স্বরাষ্ট্রমন্ত্রীর তরফ থেকে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়েছিল। অনান্য মন্ত্রীরাও তাদের তরফ থেকে বিস্তারিত তথ্য উপস্থাপন করেছেন। সেখানে সেসব তথ্য পর্যালোচনা করে মন্ত্রিসভা দুটি সিদ্ধান্ত গ্রহণ করেছে। একটি হলো এই আন্দোলনের ঘটনায় যারা নিহত হয়েছেন, তাদের জন্য একটি…
আরও বিস্তারিত!
bn_BD