শীর্ষ নিউজ

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার মতো পরিস্থিতি নেই: শিক্ষামন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার মতো পরিস্থিতি নেই: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, এই মুহূর্তে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার মতো পরিস্থিতি নেই। সোমবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৪টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক বৈঠকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আজও কিছু শিক্ষার্থী রাস্তায় নেমেছে, এমন পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে কি না, জানতে চাইলে মন্ত্রী বলেন, এ বিষয়ে যারা দায়িত্বপ্রাপ্ত, তাদের সঙ্গে আলোচনা করতে হবে। এই মুহূর্তে সেই পরিস্থিতি তো নেই। আর আপনারা যেমনটি বলছেন কয়েকজন নেমেছে, কয়জন নেমেছে সে বা কী হয়েছে, সে ব্যাপারে এই মুহূর্তে আমাদের কাছে তথ্য নেই। তথ্য পেলে আমরা জানাতে পারবো। এ সময় মন্ত্রিসভার আলোচনার বিষয়ে মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, আমি…
আরও বিস্তারিত!
লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ,পুলিশের বাধা

লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ,পুলিশের বাধা

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধি: সারাদেশে চলমান কোটা আন্দোলনকে ঘিরে শিক্ষার্থী হত্যার পেছনে দায়ী ও জড়িতদের বিচারের আওতায় আনা,বৈষম্যবিরোধী আন্দোলনের নয় দফা মেনে নিয়ে অবিলম্বে দেশের সব ক্যাম্পাস খুলে দেয়ার দাবিতে লক্ষ্মীপুরে ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সোমবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শহরের বিভিন্ন স্থান থেকে খন্ডখন্ড মিছিল নিয়ে লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের মাদাম ব্রীজ এলাকায় সামনে ঝড়ো হয় শিক্ষার্থীরা। পরে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা। এতে করে দু-পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এইসময় আইনশৃংখলা বাহিনীর সদস্যেরা তাদের ধাওয়া দিলে ছাত্ররা আজকের মত কর্মসূচি স্থগিত করে। লক্ষ্মীপুরে অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন বলেন, শিক্ষার্থীদের…
আরও বিস্তারিত!
বিকেলে  চালু হবে মোবাইল ইন্টারনেট

বিকেলে চালু হবে মোবাইল ইন্টারনেট

টানা ১০ দিন বন্ধ থাকার পর অবশেষে সচল হচ্ছে মোবাইল ইন্টারনেট সেবা। রোববার বিকেল ৩টায় সারাদেশে ফোর-জি ইন্টারনেট সেবা চালু করার মাধ্যমে ফিরছে মোবাইল ইন্টারনেট। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক এ তথ্য জানিয়েছেন। বিভিন্ন মোবাইল অপারেটর, অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিফোন অপারেটর বাংলাদেশ এবং মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের সঙ্গে বৈঠক শেষে বেলা ১১টার দিকে সাংবাদিকদের এ কথা জানান তিনি। তিনি বলেন, সাম্প্রতিক সময়ের মোবাইল ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় সংযোগ চালুর পর মোবাইল ইন্টারনেট গ্রাহকরা তিন দিনের জন্য ৫ জিবি বোনাস পাবেন। সব অপারেটরের গ্রাহকরাই এই সুবিধা পাবেন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত ১৮ জুলাই সারাদেশে সহিংসতা ছড়িয়ে পড়ে। ওইদিন…
আরও বিস্তারিত!
প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে ঢাকায় আবু সাঈদের পরিবার

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে ঢাকায় আবু সাঈদের পরিবার

কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে ঢাকায় এসেছেন। আবু সাঈদের মা-বাবা ও ভাই শনিবার সকালে রংপুরের পীরগঞ্জ থেকে একটি মাইক্রোবাসে ঢাকার উদ্দেশে রওনা হন। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান। তিনি সাংবাদিকদের বলেন, ‘আবু সাঈদের পরিবার আগ্রহ প্রকাশ করলে প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের দেখা করার সার্বিক ব্যবস্থা করা হয়েছে। আবু সাঈদ হত্যার বিচার, পরিবারের দায়দায়িত্বসহ নানা বিষয়ে কথা বলতে রবিবার প্রধানমন্ত্রীর সঙ্গে তারা দেখা করবেন বলে জানা গেছে। ১৬ জুলাই দুপুরে কোটা সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মিছিলে অংশ নেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের…
আরও বিস্তারিত!
কমলনগর প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে নবাগত ওসির মতবিনিময়

কমলনগর প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে নবাগত ওসির মতবিনিময়

লক্ষ্মীপুরের কমলনগরে কমলনগর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাইফ উদ্দিন আনোয়ার কমলনগর প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন। ২৭ জুলাই সকাল ১১টায় কমলনগরে থানা এরিয়ার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন কমলনগর প্রেসক্লাব এর সভাপতি (ভারপ্রাপ্ত) মো. ফয়েজ মাহমুদ। ওসি সাইফ উদ্দিন আনোয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সাথে মিলেমিশে কাজ করার অভিমত ব্যক্ত করেন। এসময় আরো উপস্থিত ছিলেন কমলনগর থানা ওসি তদন্ত আব্দুল জলিল, কমলনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এআই তারেক, সাংগঠনিক সম্পাদক নুর হোসেন, কোষাধ্যক্ষ শোরাফ উদ্দিন স্বপন প্রমুখ। অফিসার ইনচার্জ (ওসি) সাইফ উদ্দিন আনোয়ার বলেন, কমলনগরে জুয়া, মাদক, কিশোর গ্যাং নির্মূলে সর্বোচ্চ অভিযান পরিচালনা করা হবে। তিনি সাংবাদিকদের পক্ষ থেকে সহযোগিতা…
আরও বিস্তারিত!
প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা ঘোষণা করলেন কমলা হ্যারিস

প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা ঘোষণা করলেন কমলা হ্যারিস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা দিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। আগামী নভেম্বরে অনুষ্ঠেয় এ নির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস প্রকাশ করে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দিয়েছেন। কমলা হ্যারিস বলেছেন, প্রতিটি ভোট আদায়ে তিনি কঠোর পরিশ্রম করবেন। তিনি বলেন, ফরমে সই করার মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের জন্য আমার প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছি। প্রতিটি ভোট আদায়ে কঠোর পরিশ্রম করব। এবং নভেম্বরে জনগণের ভোটে আমরা জয়ের মুখ দেখব। আগামী ৫ নভেম্বর অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে দেখা যাবে। প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর গত শুক্রবার কমলা হ্যারিসকে প্রকাশ্যে সমর্থন…
আরও বিস্তারিত!
বিটিভির ধ্বংসযজ্ঞ দেখে কাঁদলেন প্রধানমন্ত্রী

বিটিভির ধ্বংসযজ্ঞ দেখে কাঁদলেন প্রধানমন্ত্রী

কোটা সংস্কার আন্দোলনের মধ্যে দুর্বৃত্তের হামলায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সেখানকার তাণ্ডব দেখে কাঁদেন সরকারপ্রধান। শুক্রবার (২৬ জুলাই) সকালে বিটিভি ভবনে গিয়ে ক্ষতিগ্রস্ত সমস্ত বিভাগ পরিদর্শন করেন তিনি। বিটিভি ভবনে ব্যাপক ধ্বংসযজ্ঞ দেখে হতাশ ও অসন্তুষ্ট দেখা গেছে সরকারপ্রধানকে। ধ্বংসযজ্ঞ দেখে বিটিভি কর্মকর্তারা তাদের চোখের পানি ধরে রাখার চেষ্টা করার সময় বাতাস ভারী হয়ে উঠলে প্রধানমন্ত্রীকেও অশ্রুসিক্ত দেখা গেছে। এ সময় বিটিভি’র মহাপরিচালক ড. মো. জাহাঙ্গীর আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বিটিভি ভবনে ভয়াবহ তাণ্ডবের সংক্ষিপ্ত বর্ণনা দেন। অনুষ্ঠানে বিটিভি সদর দফতর ও ভবনে ভাঙচুরের একটি ভিডিও চিত্রও প্রধানমন্ত্রীকে দেখানো হয়। প্রধানমন্ত্রী বিটিভি’র ক্রন্দনরত…
আরও বিস্তারিত!
ফোনে ভিপিএন ব্যবহার কতটা নিরাপদ

ফোনে ভিপিএন ব্যবহার কতটা নিরাপদ

ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন-VPN) ইন্টারনেটের মাধ্যমে আপনার ও অন্য কোনো নেটওয়ার্কের মধ্যে নিরাপদ যোগাযোগব্যবস্থা তৈরি করে। বেশিরভাগ মানুষ ব্লক করা ওয়েবসাইট ব্যবহার, তথ্যের গোপনীয়তা রক্ষা ও সেনসিটিভ কনটেন্ট ব্রাউজ করার জন্য ভিপিএন ব্যবহার করে। ভিপিএন সার্চ এবং সাধারণ সার্চের মধ্যে পার্থক্য? ভিপিএন ছাড়া সার্চ করলে খুব সহজেই ইউজারের আইপি অ্যাড্রেস জানতে পারে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এবং থার্ড পার্টি অ্যাপস। পাশাপাশি ইউজারের লোকেশনও খুব সহজে ট্র্যাক করা যেতে পারে। অন্যদিকে, ভিপিএন ইউজারের ডেটা গোপন রাখতে সাহায্য করে। আপনার লোকেশন, আইপি অ্যাড্রেস নিরাপদ রাখে। যেহেতু ইউজারের লোকেশন ওয়েবসাইটের কাছে পৌঁছায় না। তাই সেই ওয়েবসাইটের অ্যাক্সেস সীমিত থাকলেও, সেখানে ভিজিট করা যায়। বর্তমানে…
আরও বিস্তারিত!
১ আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত

১ আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত

আগামী ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করেছে শিক্ষা বোর্ড। আজ বৃহস্পতিবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, '২৮, ২৯, ৩১ জুলাই ও ১ আগস্টের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরবর্তীতে এসব পরীক্ষার সময়সূচি জানানো হবে।' কোটা সংস্কার আন্দোলন চলাকালে উদ্ভূত পরিস্থিতিতে এর আগে দুই দফায় এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অনিবার্য কারণবশত আগামী ১৮ জুলাই অনুষ্ঠেয় সব শিক্ষাবোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হলো। এর পরে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ২১, ২৩ ও ২৫…
আরও বিস্তারিত!
মোবাইল ইন্টারনেট চালু রবি বা সোমবার

মোবাইল ইন্টারনেট চালু রবি বা সোমবার

আগামী রবি বা সোমবার মোবাইল ইন্টারনেট সেবা চালু করে দেওয়া হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বুধবার (২৪ জুলাই) বিকেল ৪টায় আগারগাঁওয়ের বিটিআরসি ভবনের প্রধান সম্মেলন কক্ষে তিনি এ কথা জানান। ইন্টারনেট সেবা সম্পর্কিত সার্বিক বিষয়াবলী নিয়ে প্রতিমন্ত্রী বলেন, আজকে রাত থেকে ব্রডব্যান্ড কানেকটিভিটি বাড়ানো হবে। সারাদেশের বাসা-বাড়িতে আজকে রাত থেকে পরীক্ষামূলকভাবে সারাদেশে ব্রডব্যান্ড চালু হবে। যা আগামীকাল পর্যন্ত আমরা পর্যবেক্ষণ করব। তিনি বলেন, আগামী রবি বা সোমবার সারাদেশে মোবাইল ইন্টারনেট সেবা চালু হতে পারে। সম্প্রতি আমরা দৈনিক ৭০-৮০ কোটি টাকার ক্ষতির মুখোমুখি হয়েছি। এ ছাড়া ফেসবুক ও ইউটিউব কোনভাবেই বাংলাদেশের আইন মানছে না। এমনকি…
আরও বিস্তারিত!
bn_BD