কোটা নিয়ে আপিল শুনানি রবিবার
প্রথম ও দ্বিতীয় শ্রেনির সরকারি চাকরিতে কোটা বহাল রেখে হাইকোর্টের দেওয়া রায় বাতিল চেয়ে রাষ্ট্রপক্ষ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই শিক্ষার্থীর লিভটু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) শুনানির জন্য কার্যতালিকায় তোলা হয়েছে। আগামী রবিবার আপিল বিভাগের কার্যতালিকার ৩ নম্বর ক্রমিকে রাখা হয়েছে লিভটু আপালটি। বৃহস্পতিবার সন্ধ্যায় বিচারপতি এম ইনায়েতুর রহিমের বিশেষ চেম্বার জজ আদালত শুনানির জন্য এদিন ধার্য করেন। এর আগে আজ দুপুরে আইনমন্ত্রী বলেছিলেন, কোটা সংস্কারের মামলার শুনানি এগিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে। কোটা নিয়ে আপিল বিভাগে ৭ আগস্টের শুনানির দিন নির্ধারিত ছিল।এদিকে বিকেলে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেছেন, ‘কোটা বাতিল চেয়ে লিভ টু আপিল দ্রুত শুনানি করতে…
