শীর্ষ নিউজ

হজ চলাকালে মক্কায় তীব্র গরমে ১৯ জনের মৃত্যু

হজ চলাকালে মক্কায় তীব্র গরমে ১৯ জনের মৃত্যু

সৌদি আরবের মক্কায় হজ পালনের সময় প্রচণ্ড গরমে জর্ডানের ১৪ ও ইরানের অন্তত পাঁচ হজযাত্রীর মৃত্যু হয়েছে। জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় হিট স্ট্রোকে ১৪ নাগরিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। সেইসঙ্গে আরও ১৭ জন জর্ডান নাগরিক নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে তারা। এদিকে, ইরানের রেড ক্রিসেন্টের প্রধান পীরহোসেন কুলিবান্দ জানিয়েছেন, এ বছর হজের সময় মক্কা ও মদিনায় এখন পর্যন্ত পাঁচ ইরানি হজযাত্রী প্রাণ হারিয়েছেন। তবে তারা কীভাবে মারা গেছেন, তা নিশ্চিতভাবে জানাতে পারেননি তিনি। গত বছর হজের সময় সৌদিতে কমপক্ষে ২৪০ জন মুসল্লি প্রাণ হারান, যাদের অনেকেই ছিলন ইন্দোনেশিয়ার নাগরিক। তাছাড়া ওই বছর হজ চলাকালে ১০ হাজারেরও বেশি মানুষ তাপজনিত অসুস্থতায় আক্রান্ত হয়েছিল,…
আরও বিস্তারিত!
ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে ৪৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে ৪৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে অন্তত ৪৯ অভিবাসনপ্রত্যাশীর প্রাণ গেছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এমনটি জানিয়েছে। খবর বিবিসির। বেঁচে যাওয়া যাত্রীদের কয়েকজন জানান, তাদের নৌকায় মোট ২৬০ অভিবাসনপ্রত্যাশী ছিলেন। সোমবার ঝোড়ো হাওয়ার কারণে নৌকাটি ডুবে যায়। জানা গেছে, ১৪০ জন নিখোঁজ রয়েছেন। তাদের খুঁজে পেতে অনুসন্ধান চালানো হচ্ছে।  আইওএম জানায়, তারা উদ্ধার পাওয়া ৭১ জনকে সহায়তা দিয়েছে। এর মধ্যে আটজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। এডেনের পূর্বদিকে রুদাম জেলার স্থানীয় কর্তৃপক্ষ বলেছে, নৌকায় যারা ছিলেন, তারা অভিবাসনপ্রত্যাশী। তাদের বেশিরভাগই ইথিওপিয়ার। অভিবাসনপ্রত্যাশীরা উপসাগরীয় দেশগুলোতে যাওয়ার ক্ষেত্রে ইয়েমেনকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে থাকেন। রুদাম জেলার পরিচালক হাদি আল-খুরমা বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, সৈকতে পৌঁছার আগেই নৌকাটি ডুবে যায়।…
আরও বিস্তারিত!
ঈদে মুখোমুখি হচ্ছেন দুই বাংলার ৩ নায়িকা

ঈদে মুখোমুখি হচ্ছেন দুই বাংলার ৩ নায়িকা

ঈদুল আজহার আর মাত্র কয়েক দিন বাকি। এবারের ঈদে 'জংলি', 'এশা মার্ডার' ও 'নীল চক্র' নামে তিনটি সিনেমার মুক্তি পিছিয়ে গেলেও অপর তিন সিনেমার মুক্তি প্রায় চূড়ান্ত। এগুলো হলো 'তুফান', 'ময়ূরাক্ষী' ও 'রিভেঞ্জ'। আর এই তিন সিনেমার মাধ্যমে এবার ঈদে মুখোমুখি হচ্ছেন এপার-ওপার বাংলার তিন শীর্ষ নায়িকা ববি, শবনম বুবলি ও মিমি চক্রবর্তী। গত ঈদুল ফিতরে ১১টি সিনেমার মুক্তি থেকে শিক্ষা নিয়ে এবারের ঈদুল আজহায় মাত্র কয়েকটি সিনেমা মুক্তি দেওয়াকে স্বস্তিদায়ক মনে করছেন সংশ্লিষ্টরা। রায়হান রাফী পরিচালিত 'তুফান' সিনেমায় ভারতের মিমি চক্রবর্তীর বিপরীতে আছেন শাকিব খান। এতে আরও অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা, চঞ্চল চৌধুরী ও মিশা সওদাগরসহ অনেকেই। 'তুফান'…
আরও বিস্তারিত!
তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে মোদির শপথ সন্ধ্যায়

তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে মোদির শপথ সন্ধ্যায়

ভারতের প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয় মেয়াদে শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। একই দিন শপথ নেবেন তার মন্ত্রিসভার সদস্যরাও।রোববার (৯ জুন) সন্ধ্যায় নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি শপথ নেবেন। এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে কার্যত সাজ সাজ রব দিল্লিজুড়ে। রাজধানীতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। থাকছে তিন স্তরের নিরাপত্তা। নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাত দেশের রাষ্ট্র নেতারা। অন্যরা হলেন—শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংঘে, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, সিসিলিসের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আফিফ, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ কুমার জুগনাথ, নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল প্রচন্ড এবং ভুটানের প্রধানমন্ত্রী সেরিং তোবগে। এ ছাড়াও এই শপথ গ্রহণ…
আরও বিস্তারিত!
ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে সব দেশের প্রতি আহ্বান জাতিসংঘের

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে সব দেশের প্রতি আহ্বান জাতিসংঘের

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে সব সদস্যরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে জাতিসংঘের একটি বিশেষজ্ঞ দল। স্পেন, আয়ারল্যান্ড এবং নরওয়ে ফিলিস্তিনকে স্বীকৃতি প্রদানের এক সপ্তাহ পর এই আহ্বান জানাল জাতিসংঘের বিশেষজ্ঞ দলটি। খবর রয়টার্স। জাতিসংঘের ফিলিস্তিন অঞ্চলের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ফ্রান্সেসকা অ্যালবানিজও রয়েছেন জাতিসংঘের এই উচ্চপর্যায়ের প্রতিনিধিদলটিতে। সোমবার (৩ জুন) এক বিবৃতিতে বিশেষজ্ঞরা বলেছেন, গত দশকের পর দশক ধরে ফিলিস্তিনের জনগণ তাদের মুক্তি ও স্বাধীনতার দাবিতে যে ন্যায্য আন্দোলন চালিয়ে যাচ্ছেন, এই স্বীকৃতি তাকে আরও গতিশীল করবে। বিবৃতিতে বিশেষজ্ঞরা আর বলেছেন, ফিলিস্তিন এবং পুরো মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি স্থাপনের পূর্বশর্ত হলো রাফায় সামরিক অভিযান বন্ধ করা এবং গাজায় শিগগিরই যুদ্ধবিরতি ঘোষণা করা; আর…
আরও বিস্তারিত!
আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সৌদি আরবে আরও একজন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। শুক্রবার (৩১ মে) মো. নুরুল আলম (৬১) মক্কায় মারা যান। তার বাড়ি কক্সবাজারের রামুতে। এ নিয়ে সৌদি আরবে বাংলাদেশের নয়জন হজযাত্রী মারা গেলেন। হজ ফ্লাইট শুরু হওয়ার পর এ পর্যন্ত ৫৫ হাজার ১১৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। রোববার (২ জুন) হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। শনিবার (১ জুন) রাত আড়াইটা পর্যন্ত সর্বমোট ৫৫ হাজার ১১৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৩ হাজার ৭৪৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৫১ হাজার ৩৬৯ জন। এখন পর্যন্ত সৌদি আরব যাওয়ার ফ্লাইট পরিচালিত হয়েছে…
আরও বিস্তারিত!
দুধের সঙ্গে যেসব খাবার খেলেই বিপদ!

দুধের সঙ্গে যেসব খাবার খেলেই বিপদ!

এমন অনেকে আছেন যারা বাড়তি স্বাদ ছাড়া দুধ পান করতে চান না। স্বাদ বাড়াতে চকলেট, বাদাম, মশলা বা ভেষজ মিশিয়ে দুধ পানের প্রথা চালু আছে। কিন্তু এমন কিছু খাবার আছে যেগুলো দুধের সঙ্গে খাওয়া উচিত নয়। যদি কেউ দুধ পান করতে পছন্দ করে তাহলে তাকে এই খাবারের তালিকার কথা অবশ্যই মাথায় রাখতে হবে। মনে রাখতে হবে, শরীরের পুষ্টির জন্য দুধ খাওয়া জরুরি। রাতে ঘুমাতে যাওয়ার আগে এক কাপ দুধ খাওয়া অবশ্যই দরকার। তবে ভুল করে যদি দুধের সঙ্গে কিছু খাবার খেয়ে থাকেন তবে অনেক শারীরিক সমস্যা হতে পারে। চলুন জেনে নেওয়া যাক দুধের সঙ্গে কোন কোন খাবার খাওয়া যাবে না।…
আরও বিস্তারিত!
সৌদির কাছে অস্ত্র বিক্রির ওপর নিষেধাজ্ঞা তুলে নিবে যুক্তরাষ্ট্র

সৌদির কাছে অস্ত্র বিক্রির ওপর নিষেধাজ্ঞা তুলে নিবে যুক্তরাষ্ট্র

সৌদি আরবের কাছে প্রাণঘাতী অস্ত্র বিক্রির ওপর নিষেধাজ্ঞা তুলে নেবে যুক্তরাষ্ট্র। রোববার (২৬ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমস। খবর রয়টার্সের। এ বিষয়ে জানাশোনা আছে এমন একজন ব্যক্তির বরাতে ফিনান্সিয়াল টাইমস বলেছে, যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে প্রস্তুত, সে বিষয়ে ওয়াশিংটন ইতোমধ্যে সৌদি আরবকে ইঙ্গিত দিয়েছে। ২০২১ সালে আমেরিকার দায়িত্ব নেওয়ার পর সৌদি আরবের বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণ করেন প্রেসিডেন্ট জো বাইডেন। বিশেষ করে ইয়েমেনে ইরানপন্থী হুতি বিদ্রোহীদের ওপর সৌদি সামরিক অভিযানে ব্যাপক প্রাণহানি এবং রিয়াদের মানবাধিকার রেকর্ড নিয়ে নাখোশ ছিলেন বাইডেন। এ ছাড়া ২০১৮ সালে ওয়াশিংটন পোস্টের সাংবাদিক ও রাজনৈতিক প্রতিপক্ষ জামাল খাশোগির হত্যাকাণ্ড ঘিরেও…
আরও বিস্তারিত!
ঢাকায় কুরুলুস উসমানের নায়ক

ঢাকায় কুরুলুস উসমানের নায়ক

ঢাকায় পৌঁছেছেন জনপ্রিয় তুর্কি সিরিয়াল ‘কুরুলুস উসমান’ সিরিজের নায়ক । শুক্রবার (২৪ মে) ঢাকার মাটিতে পা রাখেন এই অভিনেতা। বর্তমানে হোটেল রেডিসন ব্লুতে অবস্থান করছেন বুরাক অ্যাজিভিট। ঢাকায় পৌঁছানোর আগে গত ২৩ মে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেতা নিজেই জানান, ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন তিনি। মূলত বহুজাতিক প্রতিষ্ঠানের আমন্ত্রণেই বাংলাদেশে এসেছেন বুরাক অ্যাজিভিট। আগামী ২৬ মে বাংলাদেশে ভক্তদের সঙ্গে দেখা করবেন তিনি। দক্ষিণ-পূর্ব তুরস্কের মেরসিতে ১৯৮৪ সালের ২৪ ডিসেম্বর জন্ম নেন ৬ ফুট উচ্চতার সুদর্শন বুরাক অ্যাজিভিট। তার বাবার নাম বুলেন্ত অ্যাজিভিট এবং মা শেয়হান অ্যাজিভিট। বুরসান দেনিস নামের এক বোন আছে বুরাক অ্যাজিভিটের। তুরস্কের মারমারা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে পড়াশোনা করেছেন…
আরও বিস্তারিত!
ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে ইউরোপের তিন দেশ

ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে ইউরোপের তিন দেশ

ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে নিজেদের পরিকল্পনার কথা ঘোষণা করেছে স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে। দেশগুলোর নেতারা জানিয়েছেন, আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি দেওয়া হবে। মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতেই তাদের এ উদ্যোগ। নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গহর স্টোর বুধবার বলেছেন, দ্বি-রাষ্ট্র সমাধান ইসরায়েলের সর্বোত্তম স্বার্থ ছিল। আগামী ২৮ মের মধ্যে এই স্বীকৃতি আসতে পারে। তিনি বলেন, স্বীকৃতি না থাকলে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরবে না। নরওয়ের ঘোষণার পরপরই আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস বলেন, তার দেশও ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। হ্যারিস বলেন, আয়ারল্যান্ড, নরওয়ে ও স্পেন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে। আমরা সবাই এখন এ সিদ্ধান্ত কার্যকরে জাতীয়ভাবে পদক্ষেপ নেবে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ…
আরও বিস্তারিত!
bn_BD