লক্ষ্মীপুরে ট্রাকের চাপায় নিহত, প্রতিবাদে সড়ক অবরোধ, ভাংচুর
লক্ষ্মীপুর প্রতিনিনিধি: লক্ষ্মীপুরে ট্রাকের চাপায় আবুল কাশেম নামে একজন নিহত হয়েছে। শনিবার রাত আটটার দিকে লক্ষ্মীপুর-মজুচৌধুরীহাট সড়কের হাজিরহাট বাজার এলাকা এই দূর্ঘটনা ঘটে। এঘটনার প্রতিবাদে ঘন্টাব্যাপী সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে বিক্ষোভ করে স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে বিচারের আশ্বাস দিলে সড়ক থেকে সরে যায় এলাকাবাসী। এরপর যানচলাচল স্বাভাবিক হয়। নিহত আবুৃল কাশেম সদর উপজেলার শাকচর ইউনিয়েনের মৃত বশির উল্যার ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে আবুল কাশেম বাড়ি থেকে হাজিরহাট বাজারের এসেছিলেন। এসময় রাস্তারপাশ দিয়ে যাওয়ার সময় ট্রাকের চাপায় গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পথে মারা যায় তিনি। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে…
