শীর্ষ নিউজ

ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের বিধান রেখে বিল পাস

ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের বিধান রেখে বিল পাস

ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের বিধান রেখে জাতীয় সংসদে আইনের সংশোধনী পাস হয়েছে। এতে ইউনিয়ন পরিষদের সচিব পদটির নাম হবে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা। সোমবার (১ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) বিল-২০২৪ পাস হয়। এ সময় স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন। স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বিলটি পাসের জন্য সংসদে উপস্থাপন করলে তা কণ্ঠ ভোটে পাস হয়। এর আগে বিলের ওপর আনা জনমত যাচাই-বাছাই কমিটিতে পাঠানো ও সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি করা হয়। এ বিলে বলা হয়েছে, কোনো এলাকাকে ইউনিয়ন ঘোষণার পর বা পরিষদের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কার্যাবলি সম্পাদনের জন্য সরকার একজন উপযুক্ত কর্মকর্তা বা ব্যক্তিকে…
আরও বিস্তারিত!
নতুন শিক্ষাক্রমে মূল্যায়ন কাঠামো চূড়ান্ত, যা থাকছে

নতুন শিক্ষাক্রমে মূল্যায়ন কাঠামো চূড়ান্ত, যা থাকছে

নতুন শিক্ষাক্রম অনুযায়ী মূল্যায়ন কাঠামো চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির (এনসিসিসি) প্রস্তাবনা অনুযায়ী এ কাঠামো চূড়ান্ত করা হয়েছে। তবে অল্প কিছু বিষয় পরিবর্তন করতে বলা হয়েছে। সোমবার (১ জুলাই) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে মাধ্যমিক স্তর এবং কারিগরি ও মাদ্রাসা স্তরের এনসিসিসির যৌথ সভা অনুষ্ঠিত হবে। এ সভায় মূল্যায়ন কাঠামো চূড়ান্ত করা হয়। জানতে চাইলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মো. মশিউজ্জামান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমরা  প্রস্তাবনা দিয়েছিলাম, সেটিই চূড়ান্ত করা হয়েছে। তবে কিছু বিষয় পরিবর্তনের জন্য বলা হয়েছে। পরিবর্তনসহই নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত করা হয়েছে। জানা গেছে, বিষয়ের চাহিদা…
আরও বিস্তারিত!
আম খেলে ওজন বাড়ে নাকি কমে?

আম খেলে ওজন বাড়ে নাকি কমে?

সুস্বাদু মৌসুমী ফল আমের সুঘ্রাণ ছড়িয়ে পরেছে সর্বত্র। দাম হাতের নাগালে হওয়াতে সবাই কিনছে আম। এ সময় নিত্যদিনের খাবার তালিকায় আমকে প্রাধান্য দিচ্ছেন অনেকেই। কিন্তু আম খেলে ওজন বাড়ে না কমে এমন প্রশ্নেরও সম্মুখীন হতে হচ্ছে। যারা ক্যালরি মেপে খান বা ডায়েট করেন, তারা কি আম খাবেন? খেলেও কতটুকু খাবেন চলুন জেনে নিই সে সম্পর্কে- আম খেলে ওজন বাড়তে পারে এই ধারণার পেছনে জোরালোভাবে কাজ করে এর মিষ্টি স্বাদ। আমের সুমিষ্ট স্বাদের কারণে বেশিরভাগ মানুষের ধারণা, আম বেশি খেলে ওজন দ্রুত বেড়ে যেতে পারে। তাই যারা স্থুল কিংবা যারা ওজন কমানোর চেষ্টায় রয়েছেন তাদের খুব খেতে ইচ্ছা করলেও বেশি আম…
আরও বিস্তারিত!
রাসেলস ভাইপার কতটা ভয়ংকর?

রাসেলস ভাইপার কতটা ভয়ংকর?

সাম্প্রতিক বছরগুলোতে দেশে বেড়েছে রাসেলস ভাইপারের উপদ্রব। বিষধর এ সাপটির দংশনে বিভিন্ন জেলায় মৃত্যুর খবরও পাওয়া যাচ্ছে। বিশেষ করে খেতের ফসল কাটতে গেলে এ সাপের আক্রমণের শিকার হচ্ছেন চাষিরা। এই সাপের কামড়ে এ পর্যন্ত দেশে ১০ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। সরকারের ভেনম রিসার্চ সেন্টারের তথ্য বলছে পদ্মা নদীর তীরবর্তী জেলাগুলোতে এই সাপ বেশি ছড়াচ্ছে। গবেষকেরা বলছেন, অনুকূল আবহাওয়ার কারণেই ছড়াচ্ছে রাসেলস ভাইপার। মূলত পদ্মা অববাহিকায় চাঁদপুর, মাদারীপুর, মানিকগঞ্জ এমনকি ঢাকাতেও দেখা মিলছে রাসেলস ভাইপারের। এটিই একমাত্র বিষধর সাপ, যে বাচ্চা দেয়। রাসেল’স ভাইপার ভালো সাঁতার কাটে এবং এই সাপ এক সাথে ৩-৬৩টি পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে। এসব বাচ্চা…
আরও বিস্তারিত!
হজ চলাকালে মক্কায় তীব্র গরমে ১৯ জনের মৃত্যু

হজ চলাকালে মক্কায় তীব্র গরমে ১৯ জনের মৃত্যু

সৌদি আরবের মক্কায় হজ পালনের সময় প্রচণ্ড গরমে জর্ডানের ১৪ ও ইরানের অন্তত পাঁচ হজযাত্রীর মৃত্যু হয়েছে। জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় হিট স্ট্রোকে ১৪ নাগরিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। সেইসঙ্গে আরও ১৭ জন জর্ডান নাগরিক নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে তারা। এদিকে, ইরানের রেড ক্রিসেন্টের প্রধান পীরহোসেন কুলিবান্দ জানিয়েছেন, এ বছর হজের সময় মক্কা ও মদিনায় এখন পর্যন্ত পাঁচ ইরানি হজযাত্রী প্রাণ হারিয়েছেন। তবে তারা কীভাবে মারা গেছেন, তা নিশ্চিতভাবে জানাতে পারেননি তিনি। গত বছর হজের সময় সৌদিতে কমপক্ষে ২৪০ জন মুসল্লি প্রাণ হারান, যাদের অনেকেই ছিলন ইন্দোনেশিয়ার নাগরিক। তাছাড়া ওই বছর হজ চলাকালে ১০ হাজারেরও বেশি মানুষ তাপজনিত অসুস্থতায় আক্রান্ত হয়েছিল,…
আরও বিস্তারিত!
ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে ৪৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে ৪৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে অন্তত ৪৯ অভিবাসনপ্রত্যাশীর প্রাণ গেছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এমনটি জানিয়েছে। খবর বিবিসির। বেঁচে যাওয়া যাত্রীদের কয়েকজন জানান, তাদের নৌকায় মোট ২৬০ অভিবাসনপ্রত্যাশী ছিলেন। সোমবার ঝোড়ো হাওয়ার কারণে নৌকাটি ডুবে যায়। জানা গেছে, ১৪০ জন নিখোঁজ রয়েছেন। তাদের খুঁজে পেতে অনুসন্ধান চালানো হচ্ছে।  আইওএম জানায়, তারা উদ্ধার পাওয়া ৭১ জনকে সহায়তা দিয়েছে। এর মধ্যে আটজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। এডেনের পূর্বদিকে রুদাম জেলার স্থানীয় কর্তৃপক্ষ বলেছে, নৌকায় যারা ছিলেন, তারা অভিবাসনপ্রত্যাশী। তাদের বেশিরভাগই ইথিওপিয়ার। অভিবাসনপ্রত্যাশীরা উপসাগরীয় দেশগুলোতে যাওয়ার ক্ষেত্রে ইয়েমেনকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে থাকেন। রুদাম জেলার পরিচালক হাদি আল-খুরমা বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, সৈকতে পৌঁছার আগেই নৌকাটি ডুবে যায়।…
আরও বিস্তারিত!
ঈদে মুখোমুখি হচ্ছেন দুই বাংলার ৩ নায়িকা

ঈদে মুখোমুখি হচ্ছেন দুই বাংলার ৩ নায়িকা

ঈদুল আজহার আর মাত্র কয়েক দিন বাকি। এবারের ঈদে 'জংলি', 'এশা মার্ডার' ও 'নীল চক্র' নামে তিনটি সিনেমার মুক্তি পিছিয়ে গেলেও অপর তিন সিনেমার মুক্তি প্রায় চূড়ান্ত। এগুলো হলো 'তুফান', 'ময়ূরাক্ষী' ও 'রিভেঞ্জ'। আর এই তিন সিনেমার মাধ্যমে এবার ঈদে মুখোমুখি হচ্ছেন এপার-ওপার বাংলার তিন শীর্ষ নায়িকা ববি, শবনম বুবলি ও মিমি চক্রবর্তী। গত ঈদুল ফিতরে ১১টি সিনেমার মুক্তি থেকে শিক্ষা নিয়ে এবারের ঈদুল আজহায় মাত্র কয়েকটি সিনেমা মুক্তি দেওয়াকে স্বস্তিদায়ক মনে করছেন সংশ্লিষ্টরা। রায়হান রাফী পরিচালিত 'তুফান' সিনেমায় ভারতের মিমি চক্রবর্তীর বিপরীতে আছেন শাকিব খান। এতে আরও অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা, চঞ্চল চৌধুরী ও মিশা সওদাগরসহ অনেকেই। 'তুফান'…
আরও বিস্তারিত!
তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে মোদির শপথ সন্ধ্যায়

তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে মোদির শপথ সন্ধ্যায়

ভারতের প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয় মেয়াদে শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। একই দিন শপথ নেবেন তার মন্ত্রিসভার সদস্যরাও।রোববার (৯ জুন) সন্ধ্যায় নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি শপথ নেবেন। এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে কার্যত সাজ সাজ রব দিল্লিজুড়ে। রাজধানীতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। থাকছে তিন স্তরের নিরাপত্তা। নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাত দেশের রাষ্ট্র নেতারা। অন্যরা হলেন—শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংঘে, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, সিসিলিসের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আফিফ, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ কুমার জুগনাথ, নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল প্রচন্ড এবং ভুটানের প্রধানমন্ত্রী সেরিং তোবগে। এ ছাড়াও এই শপথ গ্রহণ…
আরও বিস্তারিত!
ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে সব দেশের প্রতি আহ্বান জাতিসংঘের

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে সব দেশের প্রতি আহ্বান জাতিসংঘের

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে সব সদস্যরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে জাতিসংঘের একটি বিশেষজ্ঞ দল। স্পেন, আয়ারল্যান্ড এবং নরওয়ে ফিলিস্তিনকে স্বীকৃতি প্রদানের এক সপ্তাহ পর এই আহ্বান জানাল জাতিসংঘের বিশেষজ্ঞ দলটি। খবর রয়টার্স। জাতিসংঘের ফিলিস্তিন অঞ্চলের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ফ্রান্সেসকা অ্যালবানিজও রয়েছেন জাতিসংঘের এই উচ্চপর্যায়ের প্রতিনিধিদলটিতে। সোমবার (৩ জুন) এক বিবৃতিতে বিশেষজ্ঞরা বলেছেন, গত দশকের পর দশক ধরে ফিলিস্তিনের জনগণ তাদের মুক্তি ও স্বাধীনতার দাবিতে যে ন্যায্য আন্দোলন চালিয়ে যাচ্ছেন, এই স্বীকৃতি তাকে আরও গতিশীল করবে। বিবৃতিতে বিশেষজ্ঞরা আর বলেছেন, ফিলিস্তিন এবং পুরো মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি স্থাপনের পূর্বশর্ত হলো রাফায় সামরিক অভিযান বন্ধ করা এবং গাজায় শিগগিরই যুদ্ধবিরতি ঘোষণা করা; আর…
আরও বিস্তারিত!
আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সৌদি আরবে আরও একজন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। শুক্রবার (৩১ মে) মো. নুরুল আলম (৬১) মক্কায় মারা যান। তার বাড়ি কক্সবাজারের রামুতে। এ নিয়ে সৌদি আরবে বাংলাদেশের নয়জন হজযাত্রী মারা গেলেন। হজ ফ্লাইট শুরু হওয়ার পর এ পর্যন্ত ৫৫ হাজার ১১৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। রোববার (২ জুন) হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। শনিবার (১ জুন) রাত আড়াইটা পর্যন্ত সর্বমোট ৫৫ হাজার ১১৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৩ হাজার ৭৪৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৫১ হাজার ৩৬৯ জন। এখন পর্যন্ত সৌদি আরব যাওয়ার ফ্লাইট পরিচালিত হয়েছে…
আরও বিস্তারিত!
bn_BD