শীর্ষ নিউজ

রাইসির মৃত্যু: বাড়লো তেলের দাম

রাইসির মৃত্যু: বাড়লো তেলের দাম

ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যুর খবরে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গেছে। আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড অনুযায়ী, সোমবার (২০ মে) সকালে প্রতি ব্যারেল তেল ৮৪.২৪ ডলারে বিক্রি হয়েছে। যা আগের সেশনে ছিল ব্যারেল প্রতি ৮৩.৯৮ ডলার। অর্থাৎ প্রতি ব্যারেলে দাম বেড়েছে ০.৩১% শতাংশ। অন্যদিকে আমেরিকান বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটও (ডব্লিউটিআই) একই সময়ে ব্যারেল প্রতি ৭৯.৮১ ডলারে লেনদেন করেছে। যা আগের সেশনে ছিলো ব্যারেল প্রতি ৭৯.৫৮ ডলার। অর্থাৎ আগের তুলনায় দাম বেড়েছে ০. ২৯ শতাংশ। ওপেকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ইরানে প্রতিদিন ৩০ লাখ ব্যারেলের বেশি তেল উৎপাদিত হয়। রবিবার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। হেলিকপ্টারে ইরানের প্রেসিডেন্ট…
আরও বিস্তারিত!
হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট রাইসি

হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট রাইসি

হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সি। সোমবার (২০ মে) এক প্রতিবেদনে মেহের নিউজ এজেন্সি জানিয়েছি, ইরানের রাষ্ট্রপতি, পররাষ্ট্রমন্ত্রী এবং পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রহমাতিসহ হেলিকপ্টারের অন্যান্য আরোহীরা ‘শহীদ’ হয়েছেন। যদিও আনুষ্ঠানিকভাবে নিহতের বিষয়টি নিশ্চিত করা হয়নি। তবে উদ্ধারকারী দলের চিকিৎসকরা বলেছেন, তারা দুর্ঘটনাস্থলে জীবনের ‘কোনো চিহ্ন’ খুঁজে পাননি। এর আগে, রেড ক্রিসেন্টের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় কোনো আরোহীর বেঁচে থাকার সম্ভাবনা নেই। ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর এর সন্ধান পেতে বেগ পেতে হয়েছিল…
আরও বিস্তারিত!
ক্যানসার হবে কি না ৭ বছর আগেই জানতে পারবেন!

ক্যানসার হবে কি না ৭ বছর আগেই জানতে পারবেন!

কমবেশি সবাই আঁতকে ওঠেন ক্যানসারের নাম শুনলেই। কঠিন এই রোগ থেকে বাঁচতে সচেতনতা জরুরি। ক্যানসার রোগের আগাম খবর পেতে বিশ্বজুড়েই গবেষণা চলছে। এর মধ্যেই সাফল্য দুটি বিদেশি গবেষণায়। সংবাদমাধ্যম আইএনএএস’র সূত্র অনুযায়ী, ক্যানসার হবে কি না তা ৭ বছর আগেই জানা যাবে। আর জানা যাবে কিছু প্রোটিনের মাধ্যমে। ক্যানসার রিসার্চ ইউকে’র তত্ত্বাবধানে এই গবেষণা চলছে। এই গবেষণার জন্য প্রায় ৪৪ হাজার ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়। প্রাপ্ত ফলাফলের ভিত্তিতেই জানা গেছে নতুন এই তথ্য। গবেষণা জানাচ্ছে, ক্যানসারের মূল কারণ হলো প্রোটিন। আর সেই প্রোটিনই খবর দেবে ক্যানসার হওয়ার ঝুঁকি আছে কতটা।   গবেষকরা সম্প্রতি এমন প্রায় ৬১৮ প্রোটিন খুঁজে বের…
আরও বিস্তারিত!
বাংলাদেশে আসছেন কুরুলুস উসমানের নায়ক

বাংলাদেশে আসছেন কুরুলুস উসমানের নায়ক

তুরস্কের জনপ্রিয় অভিনেতা বুরাক অ্যাজিভিট বাংলাদেশে আসছেন। হয়তো চিনতে কিছুটা সমস্যা হচ্ছে। যদি এভাবে বলা হয়―কুরুলুস উসমান সিরিজের নায়ক বুরাক অ্যাজিভিট আসছেন, তাহলে সবাই চিনবেন। কেননা, সুলতান সুলেমান বা কুরুলুস উসমান সিরিজগুলোর ব্যাপক জনপ্রিয়তা বাংলাদেশে। বৃহস্পতিবার (১৬ মে) এক ভিডিওবার্তায় বাংলাদেশে আসার কথা জানিয়েছেন অভিনেতা বুরাক অ্যাজিভিট। ভিডিওতে তাকে বাংলায় কথা বলতে দেখা গেছে। তিনি বলেন, সালাম বাংলাদেশ, কেমন আছেন আপনারা? খুব শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হবে। জানা গেছে, একটি বহুজাতিক প্রতিষ্ঠানের আমন্ত্রণে কুরুলুস উসমান সিরিজের নায়ক বুরাক অ্যাজিভিট বাংলাদেশে আসতে যাচ্ছেন। তবে ঠিক কবে আসবেন, সেটি এখনো জানানো হয়নি।      
আরও বিস্তারিত!
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল আরও এক দেশ

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল আরও এক দেশ

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দেশ বাহামাস। সম্প্রতি বেশ কিছু রাষ্ট্র ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। এবার এই তালিকায় যুক্ত হলো বাহামাসের নাম। বুধবার (০৮ মে) এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার এক বিবৃতিতে বাহামাসের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে যে তারা ‘ফিলিস্তিনের স্বাধীনতার বিষয়ে ক্যারিবীয় সম্প্রদায়ের ঐকমত্যে’ যোগ দিয়েছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বাহামাস ১৯৭৩ সালে স্ব-নিয়ন্ত্রণের একটি আইনের মাধ্যমে একটি স্বাধীন জাতি হয়ে ওঠে। তাই, বাহামাস ফিলিস্তিনি জনগণের স্ব-নিয়ন্ত্রণের আইনি অধিকারকে সমর্থন করে। এর আগে গত সপ্তাহে ত্রিনিদাদ ও টোবাগো সরকার ঘোষণা করেছে, তারা আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে। এছাড়া চলতি মাসের…
আরও বিস্তারিত!
পঞ্চমবারের মতো প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন পুতিন

পঞ্চমবারের মতো প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন পুতিন

টানা ৫ম বারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার (৭ মে) স্থানীয় সময় দুপুরে দিকে মস্কোর গ্র্যান্ড ক্রেমলিন প্যালেসের সুসজ্জিত সেইন্ট অ্যান্ড্রিউ হলে শপথ নেন তিনি। খবর এএফপির। এর আগে গত মার্চে অনুষ্ঠিত হয় প্রেসিডেন্ট নির্বাচন। এতে ৮৭ শতাংশ ভোট পেয়ে জয়ী হন পুতিন। প্রতিবেদন থেকে জানা গেছে, দেশটির সব সরকারি-বেসরকারি সব টেলিভিশন চ্যানেল সরাসরি এই শপথগ্রহণ অনুষ্ঠান সম্প্রচার করেছে। ৭১ বছর বয়সী এই নেতার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে রুশ সরকারের সব উচ্চপদস্থ কর্মকর্তা ও বিদেশি কূটনীতিকদের নিমন্ত্রণ করা হয়েছিল। ইউক্রেনে সামরিক অভিযান ঘিরে ব্যাপক তিক্ততা থাকলেও অনুষ্ঠানে ফ্রান্সের রাষ্ট্রদূত পিয়েরে লেভি উপস্থিত ছিলেন। এদিকে অনুষ্ঠানে…
আরও বিস্তারিত!
‘তুফান’-এর টিজারে ঝড় তুললেন শাকিব খান (ভিডিও)

‘তুফান’-এর টিজারে ঝড় তুললেন শাকিব খান (ভিডিও)

প্রকাশ পেল রায়হান রাফি পরিচালিত ও ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত পরবর্তী সিনেমা ‘তুফান’-এর টিজার। অন্তর্জালে আসতেই ১ মিনিট ২১ সেকেন্ডের এই টিজারটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে। টিজারের শুরুতে বন্দুক হাতে এন্ট্রি নেন শাকিব। এসময় তাকে বলতে শোনা যায়, ‘পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলে দেব। সে যা চাইবে, পাইবে। যা করিতে চাইবে, করিবে। তাহাকে কোনো কিছুতেই বাধা দেওয়ার এখতিয়ার কেউ রাখিবে না। আর এর ব্যত্যয় ঘটিলে.....।’ এরপরই অস্ত্র হাতে একের পর এক বারুদে তছনছ করে ফেলতে দেখা যায় শাকিব খানকে। এখানেই শেষ নয়। ভিডিওতে দেখা মেলে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীরও। তার সেই বিখ্যাত সংলাপের…
আরও বিস্তারিত!
থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

থাইল্যান্ডের মন্ত্রিসভায় রদবদলে উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব হারানোর পর অনেকটা আকস্মিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী পার্নপ্রি বাহিদ্ধা-নুকারা। রোববার দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের খবরে পার্নপ্রির পদত্যাগের তথ্য জানানো হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স স্বতন্ত্রভাবে থাই গণমাধ্যমের প্রতিবেদনের বিষয়ে নিশ্চিত হতে পারেনি বলে জানিয়েছে। তবে দেশটির সরকারের একজন মুখপাত্র রয়টার্সকে বলেছেন, তিনি বিষয়টি খোঁজ-খবর নিয়ে দেখবেন। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার অনুমোদন দিয়েছে থাইল্যান্ডের রাজা। রোববার সরকারি রাজকীয় গেজেটে প্রকাশিত মন্ত্রিসভার তালিকায় দেখা যায়, পার্নপ্রি কেবল পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। এর আগে পররাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি দেশটির উপ-প্রধানমন্ত্রীর দায়িত্বও পালন করেছিলেন তিনি। মন্ত্রিসভায় রদবদল এনে পররাষ্ট্রমন্ত্রী পার্নপ্রি বাহিদ্ধা-নুকারাকে উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।…
আরও বিস্তারিত!
বিয়ের জন্য পাত্রী খুঁজছেন শাকিব খান

বিয়ের জন্য পাত্রী খুঁজছেন শাকিব খান

প্রথম স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে বিয়েবিচ্ছেদ হয়ে গেছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের। আরেক নায়িকা শবনম বুবলীর সঙ্গেও দাম্পত্য সম্পর্কের ইতি টেনেছেন। দুজনের ঘরেই সন্তান রয়েছে। তবে বুবলীর দাবি, শাকিবের সঙ্গে এখনো তার ডিভোর্স হয়নি। এখনো মাঝেমধ্যেই বিভিন্ন মিডিয়ায় শাকিবের সঙ্গে তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কথা বলেন দুই নায়িকাই। এর মধ্যেই শাকিব খান তৃতীয় বিয়ের জন্য প্রার্থী খুঁজছেন বলে একটি গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। শাকিবের পরিবারের বিশ্বস্ত এক ঘনিষ্ঠ সূত্রের বরাতে খবরে বলা হয়, শাকিবকে পরিবার থেকে দ্রুতই বিয়ে দিতে চায়। তার জন্য মেয়ে দেখা শুরু করেছে। তৃতীয় বিয়ের কারণ প্রসঙ্গে বলা হয়েছে, শাকিবকে নিয়ে নানা সময় অপু-বুবলীর নানা ধরনের…
আরও বিস্তারিত!
বিয়ে ও বিচ্ছেদ নিয়ে ফের যা বললেন জয়া আহসান

বিয়ে ও বিচ্ছেদ নিয়ে ফের যা বললেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয়  অভিনেত্রী জয়া আহসান। দুই দশকের বেশি সময় চলচ্চিত্র পথচলা এই অভিনেত্রীর। নাটকের মাধ্যমে অভিনয় শুরু করেন তিনি। পরে সিনেমায় অভিনয় শুরু করেন। ‘ডুবসাঁতার’ দিয়ে নাম লেখান বড় পর্দায়। অভিনয়ের স্বীকৃতি হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। ভারতেও তার এক দশকের বেশি সময়ের ক্যারিয়ার।   সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আবারও বিয়ে প্রসঙ্গে কথা বলেছেন জয়া। তিনি বলেন, ‘বর্তমান জীবন খুবই এনজয় করছি। দেখুন, পরিবার তো শুধু স্বামী-স্ত্রীকেই ঘিরে নয়, অথবা পার্টনার হলেই হয় না, পরিবারে আরও অনেকেই আছে। পরিবারে মা-বাবা আছেন, আমার বাড়িতে যেসব লোক কাজ করেন, তারা আছেন। চারপেয়ে পোষ্য আছে। আমি খুবই এনজয় করি।’  …
আরও বিস্তারিত!
bn_BD