সারাদেশ

চরভদ্রাসন থানার কার্যক্রম শুরু

চরভদ্রাসন থানার কার্যক্রম শুরু

ফরিদপুর জেলা প্রতিনিধি- পাঁচদিন পর চরভদ্রাসন থানা পুলিশের কার্যক্রম শুরু হয়েছে। পুলিশ সদস্যরা কাজে যোগদান করায় সীমিত পরিসরে কার্যক্রম শুরু হয়। থানার নিরাপত্তায় পুলিশের পাশাপাশি কাজ করছেন সেনাবাহিনী ও আনসার সদস্যরা। শুক্রবার সকাল থেকে চরভদ্রাসন থানায় কর্মরত পুলিশ সদস্যরা তাদের কাজে যোগদান করতে শুরু করে। শনিবার (১০ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মোঃআব্দুল ওহাব। কর্মকর্তারা থানার নিজ দায়িত্ব পালন করতে শুরু করেছেন। অচিরেই সকল কিছু কাটিয়ে উঠে পূর্ণাঙ্গভাবে থানার কার্যক্রম শুরুসহ জনগণের সেবাদান কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন থানায় কর্মরতরা। এ দিকে থানার কার্যক্রম শুরু হওয়ায় স্বস্তি ফিরতে শুরু করেছে সাধারণ মানুষসহ ব্যবসায়ীদের মাঝে। চরভদ্রাসন থানার…
আরও বিস্তারিত!
ফরিদপুরে বৈষম্য বিরোধী আন্দোলনের আনন্দ শোভাযাত্রা

ফরিদপুরে বৈষম্য বিরোধী আন্দোলনের আনন্দ শোভাযাত্রা

সাজ্জাদ হোসেন সাজু (ফরিদপুর জেলা প্রতিনিধি) ফরিদপুরে বৈষম্য বিরোধী আন্দোলনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। এর অংশ হিসেবে আনন্দ শোভাযাত্রা, শপথ বাক্য পাঠ, দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করে ছাত্র-জনতা। আজ বুধবার সকাল ১০ টায় ‌ফরিদপুর শহরের ভাঙ্গা রাস্তার মোড় থেকে আনন্দ শোভাযাত্রার শুরু হয়ে শহরের প্রধান সড়ক ‌ প্রদক্ষিণ শেষে সরকারি রাজেন্দ্র কলেজে গিয়ে শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যাতে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক আবরার নাঈম ইতু , জনি বিশ্বাস, মোহাম্মদ আরাফাত, বিজয়, মারুফা মিম, আলিফ বিন সাদিক প্রমুখ। সভায় বক্তারা বলেন, বাংলাদেশ ১৯৭১ সালের পর আবারও স্বাধীন হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে…
আরও বিস্তারিত!
ফরিদপুরের বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের নাম পাল্টে গেল

ফরিদপুরের বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের নাম পাল্টে গেল

ফরিদপুর জেলা প্রতিনিধি- বাংলাদেশ আ'লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের খবরে পাল্টে গেল ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের নাম। হাসপাতালের নামফলক থেকে 'বঙ্গবন্ধু শেখ মুজিব' লেখাটি উঠিয়ে পূর্বের নামে ফের নামকরণের সাইনবোর্ড লাগানো হয়েছে হাসাপাতালটিতে। এখন সেখানে "ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল" লেখা সাইনবোর্ড সাঁটানো হয়েছে। নতুন সাইনবোর্ডের নিচে লেখা রয়েছে হাসপাতাটির সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এটা করেছেন। বুধবার (০৭ আগস্ট) মেডিকেল কলেজ হাসপাতালটির উপ-পরিচালক দীপক কুমার এ তথ্য নিশ্চিত করেছেন। দীপক কুমার দাবি করে বলেন, 'যদিও নতুন সাইনবোর্ডের নিচে লেখা রয়েছে সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এটা করেছেন। তবে এটা আমাদের কেউ পরিবর্তন করেছে বলে জানা নেই। শুনেছি…
আরও বিস্তারিত!
গণভবনে ঢুকে যে যা পারছেন নিয়ে যাচ্ছেন

গণভবনে ঢুকে যে যা পারছেন নিয়ে যাচ্ছেন

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এরই মধ্যে গণভবনে প্রবেশ করেছেন সাধারণ মানুষ। সেখান থেকে কেউ কেউ বিভিন্ন জিনিসপত্রও নিয়ে যাচ্ছেন। সোমবার (৫ আগস্ট) বিকেল ৩টার পর উল্লাস করতে করতে গণভবনে প্রবেশ করে সাধারণ মানুষ। এ সময় এক শ্রেণির মানুষ গণভবন থেকে টেবিলফ্যান, চেয়ার, সোফাসেট, কম্বল, পানির ফিল্টার, মাইক্রোওভেন, মুরগি ও কবুতর ফ্রিজের মাছসহ বিভিন্ন পণ্য লুটপাট করতে দেখা গেছে। এ ছাড়া যে যা পারছেন নিয়ে যাচ্ছেন। এর বাইরে আন্দোলনকারীদের গণভবনের বিভিন্ন কক্ষ ভাঙচুর করতেও দেখা গেছে। এদিকে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, দুপুর আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা…
আরও বিস্তারিত!
শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলায় ইবি শিক্ষক সমিতির নিন্দা প্রকাশ

শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলায় ইবি শিক্ষক সমিতির নিন্দা প্রকাশ

 ইরফান উল্লাহ, ইবি প্রতিনিধি : কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারাদেশে শিক্ষক ও শিক্ষার্থীদের উপর হামলার তীব্র নিন্দা জানায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক সমিতি । বুধবার (১৭ জুলাই) পরিষদের সভাপতি অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন ও সাধারন সম্পাদক অধ্যাপক ড. মোঃ মামুনুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে , কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানসমূহে উদ্ধৃত অনভিপ্রেত ঘটনায় শিক্ষক ও শিক্ষার্থীদের উপর হামলার তীব্র নিন্দা ও শিক্ষার্থীদের জীবন অকালে ঝরে পড়ায় শোক প্রকাশ করেছে সংগঠনটি। এছাড়া আরও জানা যায়, এই আন্দোলনকে পুঁজি করে যারা ফায়দা লোটার অপচেষ্টা করছে, যারা কোমলমতি ও নিরীহ শিক্ষার্থীদের উপর…
আরও বিস্তারিত!
ঢাকাসহ সারা দেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকাসহ সারা দেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকাসহ সারাদেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এ অবস্থায় সারা দেশের স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়। বন্ধ ঘোষণা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ও। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হল ও ক্যাম্পাস ত্যাগ না করার ঘোষণা দেন। গতকালও হলগুলোর ভেতরে অবস্থান করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। বেশিরভাগ হল থেকে ছাত্রলীগ নেতাকর্মীদের বের করে দেওয়া হয়। বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, কমপ্লিট শাটডাউনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকাসহ সারাদেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। চলমান কোটা সংস্কার আন্দোলন মঙ্গলবার বেশ সহিংস রূপ নেয়। এদিন ঢাকাসহ বিভিন্ন স্থানে সংঘর্ষে ৬ জন মারা যান। আহত…
আরও বিস্তারিত!
“রাজাকার” স্লোগানে স্তম্ভিত ইবি বঙ্গবন্ধু পরিষদ

“রাজাকার” স্লোগানে স্তম্ভিত ইবি বঙ্গবন্ধু পরিষদ

ইরফান উল্লাহ, ইবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বেশ কয়েকটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের মিছিল থেকে 'রাজাকার' স্লোগান দেওয়ায় বিস্ময় প্রকাশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বঙ্গবন্ধু পরিষদ। মঙ্গলবার (১৬ জুলাই) পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মাহবুবুল আরফিন ও সদস্য সচিব অধ্যাপক ড. মাহবুবর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংগঠনটি। বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, দেশের উচ্চ শিক্ষাঙ্গনের অধ্যয়নরত শিক্ষার্থীরা স্বাধীনতা বিরোধিতাকারী, বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনাকারী ও হত্যাকারী রাজাকারদের প্রতিনিধিত্ব দাবি করে স্লোগান দেওয়ায় পরিষদ ব্যথিত, ক্ষুব্ধ ও অসহনীয় মর্মবেদনা প্রকাশ করেছে। এছাড়া আরও জানা যায়, তরুণ শিক্ষার্থীরা কোন কূচক্রী মহল দ্বারা প্রলুব্ধ না হয়ে লাল-সবুজের পতাকা বুকে ধারণ করে…
আরও বিস্তারিত!
নরসিংদীতে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন

নরসিংদীতে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি কৃষিই সমৃদ্ধি "ফলে পুষ্টি,অর্থ বেশ, স্মার্ট কৃষির বাংলাদেশ "এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর মনোহরদী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৫ জুলাই) দুপুরে মনোহরদী উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুনা আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এ ফল মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবা খান। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবা খান বলেন, ক্রমহ্রাসমান জমি থেকে ক্রমবর্ধমান মানুষের খাদ্যের যোগান দেয় কৃষি। তাই মানুষের খাদ্য চাহিদা মিটানোর লক্ষ্যে সময় উপযোগী ফলদ বৃক্ষসহ অন্যান্য ফলদ বৃক্ষরোপণ অপরিহার্য। অনুষ্ঠানের সভাপতি কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুনা আক্তার…
আরও বিস্তারিত!
কোটা আন্দোলনকারীদের ব্যঙ্গাত্মক ধ্বনির প্রতিবাদে ইবি ছাত্রলীগের বিক্ষোভ

কোটা আন্দোলনকারীদের ব্যঙ্গাত্মক ধ্বনির প্রতিবাদে ইবি ছাত্রলীগের বিক্ষোভ

ইবি প্রতিনিধি : কোটা আন্দোলনকারীদের প্রধানমন্ত্রীর বক্তব্যের ব্যাঙ্গাত্মক ধ্বনির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়( ইবি) শাখা ছাত্রলীগ। সোমবার (১৫ জুলাই) বেলা সাড়ে এগারোটায় দলীয় টেন্ট থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাস সংলগ্ন শেখপাড়া বাজার হয়ে একই স্থানে এসে আলোচনা সভায় মিলিত হয়। এসময় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত, সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়সহ প্রায় দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভায় সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, "যারা রাজাকারের নাম উল্লেখ করে দৃষ্টতা দেখিয়েছে আমরা তাদের ঘৃণাভরে প্রত্যাখান করছি। রাজাকরের সাথে আমাদের কোনো আপোষ নেই, বন্ধুত্ব নেই। রাজাকার হয়ে…
আরও বিস্তারিত!
সুধারামে নৈশপ্রহরীকে বেঁধে ১১ দোকানে ডাকাতি

সুধারামে নৈশপ্রহরীকে বেঁধে ১১ দোকানে ডাকাতি

বদিউজ্জামান ( বি. চৌধুরী) নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর সদর উপজেলায় নৈশপ্রহরীকে উলঙ্গ করে বেঁধে ১১ দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দল একটি কাপড়ের দোকান থেকে নগদ ২ লাখ টাকাসহ ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। গতকাল দুপুরের দিকে এসব তথ্য নিশ্চিত করেন এওজবালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. বেলাল হোসেন। এর আগে, শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার এওজবালিয়া ইউনিয়নের খাসেরহাট বাজারে এই ঘটনা ঘটে। ডাকাতি হওয়া দোকানের মধ্যে রয়েছে- কাপড় দোকান, ওষুধ দোকান, মেশিনারী দোকানসহ অন্তত ১১টি দোকান। ভুক্তভোগী ব্যবসায়ীদের বরাত দিয়ে স্থানীয় চেয়ারম্যান আরও বলেন, শুক্রবার দিবাগত রাত ২টা থেকে আড়াইটার মধ্যে দু’টি মোটরসাইকেল ও সিএনজিচালিত…
আরও বিস্তারিত!
bn_BD