জাতীয়

নাগালের বাইরে ডিম, সবজিতেও অস্বস্তি

নাগালের বাইরে ডিম, সবজিতেও অস্বস্তি

ভোক্তাদের কথা মাথায় রেখে গত ১৫ সেপ্টেম্বর মুরগি ও ডিমের দাম নির্ধারণ করে দেয় সরকার। কিন্তু তার যেন প্রতিফলন নেই বাজারে। এলাকাভেদে ডজনপ্রতি ডিম বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকা এবং ব্রয়লার মুরগি ১৯০ থেকে ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি সোনালি মুরগির দামও ১০ টাকা বেড়ে ২৭০ থেকে ২৮০ টাকা হয়েছে। এতে নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্তরা পড়েছেন চরম বিপাকে। সুখবর নেই সবজিতেও। গত সপ্তাহের চেয়ে আরও বেড়েছে দাম। শুক্রবার (৪ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজার, নিউমার্কেট ও হাতিরপুলসহ বেশ কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। সরেজমিনে দেখা গেছে, বাজারগুলো শাক-সবজিতে ভরপুর। দোকানিরা বেগুন, শসা, পটল, বরবটি, কচুর লতি, ঢ্যাঁড়শ,…
আরও বিস্তারিত!
সাইবার নিরাপত্তা আইন বাতিল করা হবে : আসিফ নজরুল

সাইবার নিরাপত্তা আইন বাতিল করা হবে : আসিফ নজরুল

সাইবার নিরাপত্তা আইন বাতিল করা হবে বলে আশ্বস্ত করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেলে রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক মতবিনিময়সভায় তিনি এ কথা বলেন। সাইবার নিরাপত্তা আইন শিগগিরই বাতিল করা হবে জানিয়ে আসিফ নজরুল বলেন, পর্যায়ক্রমে দেশের সব কালাকানুন বাতিল করা হবে। ডিজিটাল সার্ভিসেস অ্যাক্টে (ডিএসএ) হওয়া মামলাগুলো প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে গত ৩০ সেপ্টেম্বর আইন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, সাইবার আইনে হওয়া ‘স্পিচ অফেন্স’ (মুক্তমত প্রকাশ) সম্পর্কিত মামলাগুলো প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে এসব মামলায় কেউ গ্রেপ্তার থাকলে তিনিও আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাৎক্ষণিকভাবে মুক্তি পাবেন বলেও জানিয়েছে আইন মন্ত্রণালয়।
আরও বিস্তারিত!
শুক্রবার ড. ইউনূসের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক

শুক্রবার ড. ইউনূসের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে আগামীকাল শুক্রবার বাংলাদেশে আসবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। দুই দেশের মধ্যকার সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার উপায় নিয়ে আলোচনা করতে ঢাকা আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। শুক্রবার (৪ অক্টোবর) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে বিকালে তিনি ঢাকা সফর করবেন। বৃহস্পতিবার (৩ অক্টোবর) গণমাধ্যম ইউএনবির করা একটি প্রতিবেদনে এসব কথা জানা গেছে। এদিন দুপুর ২টা বা তার পরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। এরপর তিনি সরাসরি একটি হোটেলে যাবেন। সেখানে প্রায় চার ঘণ্টা থাকবেন তিনি। বিষয়টি ইউএনবিকে নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। মালয়েশিয়ার কোনো প্রধানমন্ত্রী প্রায় এক দশক পর…
আরও বিস্তারিত!
প্রমাণ মিলেছে আয়নাঘরের , মুছে ফেলা হয়েছে আলামত : গুম কমিশন

প্রমাণ মিলেছে আয়নাঘরের , মুছে ফেলা হয়েছে আলামত : গুম কমিশন

গুম থেকে ফেরা ব্যক্তিদের আয়নাঘর নিয়ে দেওয়া বক্তব্যের মিল পেয়েছে গুমসংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি। আয়নাঘরের অনেক আলামত এরই মধ্যে নষ্ট করা হয়েছে। ইতিমধ্যে গুমসংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির কাছে ৪০০টি গুমের অভিযোগ জমা পড়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাজধানীর গুলশানে গুমসংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। তিনি অনুসন্ধান কমিশনের সভাপতি।  মইনুল ইসলাম চৌধুরী বলেন, ‘রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় বা আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী কর্তৃক যারা গুম হয়েছেন তাদের অভিযোগগুলো নিয়েই আমরা কাজ করেছি। যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরও আমরা ডাকব। বক্তব্যের জন্য সমন দেব। অভিযুক্তরা না এলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। সবচেয়ে বেশি…
আরও বিস্তারিত!
যে কারণে হঠাৎ দেশ ছেড়েছিলেন আজহারী

যে কারণে হঠাৎ দেশ ছেড়েছিলেন আজহারী

বুধবার (২ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন তিনি। তুমুল জনপ্রিয়তার পরও কেন দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন এই ইসলামী আলোচক, এমন প্রশ্ন ঘুরছে নেটিজেনদের টাইমলাইনে। ২০২০ সালে তার হঠাৎ করে দেশ ছাড়ার কারণ কী— এ প্রশ্নের কোনো সুনির্দিষ্ট জবাব পাওয়া যায়নি। তবে সেই সময়ে ফেসবুকে আজহারি নিজেই পারিপার্শ্বিক কিছু কারণের কথা উল্লেখ করেন। তবে সেই কারণগুলো কী তা উল্লেখ করেননি তিনি। মিজানুর রহমান আজহারীর দেশ ছাড়ার কারণ প্রসঙ্গে একাধিক সূত্রে জানা যায়, ২০২০ সালের জানুয়ারি মাসে আজহারীর এক মাহফিলে ১২ ভারতীয় নাগরিকের ধর্মান্তরের একটি ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। ধারণা করা হচ্ছে, তৎকালীন আওয়ামী লীগ…
আরও বিস্তারিত!
জামিন পেলেন মাহমুদুর রহমান

জামিন পেলেন মাহমুদুর রহমান

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান জামিন পেয়েছেন। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে তিনি এ জামিন পান। এর আগে, গত রোববার (২৯ সেপ্টেম্বর) এ মামলায় আত্মসমর্পণ করতে আদালতে আসেন মাহমুদুর রহমান। এ সময় তার পক্ষে আপিলের শর্তে জামিন আবেদন করেন আইনজীবীরা। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হকের আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। একইসঙ্গে তাকে কারাগারে ডিভিশন দেওয়ার আদেশ দেওয়া হয়। জানা গেছে, সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যাচেষ্টার মামলায় গত বছরের ১৭ আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান…
আরও বিস্তারিত!
কমছেই না তেল চিনি আলুর দাম

কমছেই না তেল চিনি আলুর দাম

নিত্যপণ্যের বাজারে অত্যাবশ্যক তিন খাদ্যপণ্য তেল, চিনি ও আলুর দাম কিছুতেই কমছে না। আওয়ামী লীগ সরকারের সময় যে চড়া দাম ছিল, ওই সরকারের পতনের প্রায় দুই মাস পরও পণ্য তিনটি আগের সেই চড়া দামে বিক্রি হচ্ছে। এতে মূল্যস্ফীতির বাজারে এসব পণ্য কিনতে হিমশিম খাচ্ছে ভোক্তারা। তারা বলছে, বাজারে সরকারের কড়া নজরদারি বাড়ানোর পাশাপাশি কার্যকর পদক্ষেপ নিতে হবে। তাহলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা সম্ভব।ভোক্তাদের নিয়ে কাজ করা সংগঠনগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে, এসব নিত্যপণ্যের দাম কমাতে সরকারের যথাযথ উদ্যোগ দেখা যাচ্ছে না। ফলে ব্যবসায়ীরা আগের মতো করেই অতিমুনাফা করছেন। গত ২১ আগস্ট বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সঙ্গে বৈঠক করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা।…
আরও বিস্তারিত!
প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক ৫ অক্টোবর

প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক ৫ অক্টোবর

প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগামী শনিবার (৫ অক্টোবর) থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আবারও আলোচনায় বসবেন। এর আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দুই দফায় আলোচনা করেন তিনি। প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোকে আলোচনায় অংশ নেওয়ার জন্য দাওয়াত দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার (২ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক বিফ্রিংয়ে এসব তথ্য জানান তিনি। তিনি বলেন, আগামী শনিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে। এতে ৬ সংস্কার কমিশনের কাজের অগ্রগতির ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে অবগত করা হবে। তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া হবে। এছাড়া আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি নিয়ে অবগত করা হবে।
আরও বিস্তারিত!
দেশে ফিরেছেন মিজানুর রহমান আজহারী

দেশে ফিরেছেন মিজানুর রহমান আজহারী

অবশেষে দেশে ফিরলেন আলোচিত ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারী। বুধবার (২ অক্টোবর) বিকেলে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন তিনি। এ বিষয়ে বুধবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন মিজানুর রহমান আজহারী। ওই পোস্টে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, সালামাতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছলাম। পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন। দোয়ার নিবেদন।’আলাদা পোস্টে মিজানুর রহমান আজহারীর মামা মোশারফ হোসেন বিমানবন্দরে তাকে ফুল দিয়ে শুভেচ্ছার ছবি পোস্ট করেন। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় রাহবার এখন প্রিয় মাতৃভুমি বাংলাদেশে। জানা যায়, ২০২০ সালের ২৯ জানুয়ারি তিনি তার ফেসবুক পাতায় এক পোস্টে লেখেন, ‌‘পারিপার্শ্বিক কারণে এবং গবেষণার জন্য’ তিনি আগামী মার্চ পর্যন্ত সব…
আরও বিস্তারিত!
অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ ২ বছর চান ৫৩ শতাংশ ভোটার

অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ ২ বছর চান ৫৩ শতাংশ ভোটার

অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ দুই বছর বা তারও কম সময় হওয়া উচিত বলে মনে করেন বাংলাদেশের ৫৩ শতাংশ ভোটার। নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্স (এসআইপিজি) পরিচালিত গবেষণায় এই তথ্য উঠে এসেছে। গবেষণার ফলাফলে বলা হয়েছে, ৪৭ শতাংশ ভোটার মনে করেন এই সরকারকে তিন বছর বা তার বেশি সময় ক্ষমতায় থাকতে হবে। আজ বুধবার (২ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে ‘জাতীয় জরিপ-২০২৪ : বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে নাগরিকদের প্রত্যাশা’ শীর্ষক জাতীয় জরিপের ফল প্রকাশ অনুষ্ঠানে এই তথ্য প্রকাশ করা হয়েছে। নর্থ সাউথ ইউনিভার্সিটির চেয়ারম্যান অধ্যাপক মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে জরিপের তথ্য ও ফলাফল উপস্থাপন করেন নর্থ…
আরও বিস্তারিত!
bn_BD