এখনোই অবসর নিচ্ছেন না রোনালদো!
প্রায় ভুলে যাওয়ার মতো একটা ইউরো চ্যাম্পিয়নশিপ কাটিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ফ্রান্সের কাছে টাইব্রেকারে হেরে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালেই থেমেছে পর্তুগালের যাত্রা। পুরো টুর্নামেন্টে রোনালদো ছিলেন নিজের ছায়া হয়ে। ৫ ম্যাচ খেলে একটিও গোল করতে পারেননি সাবেক রেয়াল মাদ্রিদ তারকা। গোল করা দূরে থাক, মাঠে ঠিকঠাক ছন্দেও ছিলেন না ৩৯ বছর বয়সী রোনালদো। দীর্ঘ দুই দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারে বড় কোনো টুর্নামেন্টে এবারই প্রথম গোল পাননি রোনালদো। প্রতি ৯০ মিনিটে বলে স্পর্শ করেছেন মাত্র ২৯ বার করে। রোনালদোর এমন পারফরম্যান্স নিয়ে সমালোচনা কম হচ্ছে না। অনেকেই পারফরম্যান্সের সঙ্গে বয়সের বিষয়টি টেনে রোনালদোকে অবসরের কথা বলছেন। যদিও এর আগে রোনালদো জানিয়েছিলেন, এটাই হতে যাচ্ছে…
